

Buy শোণিত উপাখ্যান ট্রিলজি Online in Bangladesh
লেখক: সৈয়দ অনির্বাণ
- Author: সৈয়দ অনির্বাণ
- Publisher: শিরোনাম প্রকাশন
- Number Of Pages: 592
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
ইতিহাস কথা বলে—বিজয়ীদের কথা । ইতিহাস সাক্ষ্য দেয়—অতীত গৌরবের সাক্ষ্য। কিন্তু কালের গর্ভে হারিয়ে যাওয়া ঘটনাবলির কতটুকু তাতে অটুট থাকে?অসামাজিক কিন্তু তুখোড় পুলিশ অফিসার কায়েস হায়দারের কাঁধে চাপল অদ্ভুত এক কেস সমাধানের ভার। পরিস্থিতি এমনই দাঁড়াল যেখানে যুক্তি কাজ করে না। অনেকটা বাধ্য হয়েই রহস্যময় অবলালের কাছে সাহায্য চাইল কায়েস। দু’জনে মিলে নেমে পড়ল তদন্তে। কিন্তু কেঁচো খুড়তে গিয়ে এ যে সাপের বাসা!একের পর এক অতিপ্রাকৃতিক প্রতিপক্ষের মুখোমুখি হতে শুরু করল কায়েস আর অবলাল। আধুনিক ঢাকা শহরে এসব কী ঘটছে? বেশ বোঝা যাচ্ছে যে শুধু পিশাচ, স্কন্ধকাটা, চুড়েল আর শক্তিশেলধারী যাদুকরই নয়, এর পেছনে রয়েছে আরও গুঢ় কোন রহস্য।জড়িয়ে পড়ল আরও অনেকে-সুদর্শনা মীরানা মোরেস, যে কিনা প্রতি রাতে একই স্বপ্ন দেখে। শখের অকালটিস্ট নাজিম আর ক্যাপ্টেন অ্যান্ড্রিয়াস–-কারা এরা?ধীরে ধীরে উন্মোচিত হলো ভয়াবহ এক চক্রান্তের জাল। সামনে রয়েছে শৈলেন ভট্টাচার্যের ভয়ঙ্কর দলবল, কিন্তু নেপথ্যে কলকাঠি নাড়ছে রহস্যের আচ্ছাদনে ঢাকা অসীম শক্তিধর কেউ, কী তার পরিচয়? কী চায় সে?বর্তমান প্রেক্ষাপট বুঝতে অতীত-এর শরণাপন্ন হতে হবে। জানতে হবে মহাকালের স্রোতে হারিয়ে যাওয়া সেই সব ঘটনাবলি যার ফলশ্রুতিতে ঢাকার বুকে আজ এই রহস্যময়, নিষ্ঠুর, অতিপ্রাকৃত নাটক জমে উঠেছে। অ্যালেক্সান্ডার দ্য গ্রেট, আটিলা দ্য হান, চেঙ্গিস খান আর মোঘল সম্রাট বাবরের দরবার পেরিয়ে; বীরযোদ্ধা বাঘাতুর আর পুরোহিত অবলোহিত-এর ইতিহাস জেনে; ঘুরে আসতে হবে পিশাচের গ্রাম থেকে। জানতে হবে রয়াল ভ্যাম্পায়ার রাতিবর আর ভ্যাম্পায়ার হান্টার বিয়র্ণ ভিঙ্গারের ভূমিকা। কীসের ধারাবাহিকতায় তরন্দীদেব বা যংকসুর-এর মতো অতিপ্রাকৃতেরা আজ সমবেত?সাদা হাত? বেসেলি ধারা? যক্ষ, বেষ্টনী, কৃষ্ণ গ্রহণ? অতঃপর কী ঘটবে? নিষ্ফল বসে ভয়াল পরিণতির অপেক্ষায় প্রহর গোণা ছাড়া কি কিছুই করার নেই? নাকি কেউ বাড়িয়ে দেবে অযাচিত সাহায্যের হাত?সব প্রশ্নের উত্তর রয়েছে রক্তের মাঝে। শোণিত উপাখ্যান-এ।
রিভিউ ও রেটিং (Review & Rating)

অসাধারণ। প্রতিটি পাতায় ছিল টান টান উত্তেজনা যা পাঠককে কাহিনীর মধ্যে ডুবে থাকতে আকৃষ্ট করে।

প্রথম পর্ব: লেখক সৈয়দ অনির্বাণের লেখা আগে কখনো পড়া হয়নি আমার। শোনিত উপাখ্যান ট্রিলজিই প্রথম। নতুন লেখক হিসেবে লেখনি বেশ ভালো। শোনিত উপাখ্যান - বর্তমান এই ত্রয়ীর প্রথম বই। শুরু থেকে শেষ পর্যন্ত একটা টানটান উত্তেজনা ছড়িয়ে ছিল। তবে প্রথম দিকে লেখক যতটা যত্ন নিয়ে লিখেছেন, শেষের দিকে একটু তাড়াহুড়ো করেছেন বলেই মনে হয়েছে। তবে সব মিলিয়ে ভালো লেগেছে। রেটিং ৪/৫ দ্বিতীয় পর্ব: একসাথে শোনিত উপাখ্যান ট্রিলজি কিনেছিলাম। প্রথম পর্বটা টানটান উত্তেজনা নিয়ে শেষ হয়েছে । কিন্তু সেই হিসেবে দ্বিতীয় পর্বটা বেশ স্লো। ইতিহাসের সাথে ফ্যান্টাসি মিলিয়ে অন্যরকম একটা ভাইব টানার চেষ্টা করেছেন লেখক। তবে প্রথম পর্ব পড়ার পর দ্বিতীয় পর্ব সেভাবে ভালো লাগেনি। তবে শেষ পর্বটা আবার টানটান উত্তেজনা ছিল। সব মিলিয়ে ট্রিলজিটা ভালো লেগেছে। লেখক যথেষ্ট চেষ্টা করেছেন প্লটটাকে সুন্দর ভাবে উপস্থাপন করতে। এবং আমি মনে করি তিনি সফল হয়েছেন। রেটিং ৩/৫. তৃতীয় পর্ব: শোনিত উপাখ্যান ট্রিলজির শেষ পর্ব শোনিত উপাখ্যান - অতঃপর। সৈয়দ অনির্বাণের লেখা এর আগে পড়া হয়নি আমার। তাই একটু দ্বিধা নিয়েই কিনেছিলাম ট্রিলজিটা। তবে প্রথম পর্ব পড়েই মনে হয়েছিল বই কেনাটা ভুল হয় নি। ফ্যান্টাসি ধরনের বইটির প্রথম পর্ব শুরু হয়েছে একটা খুনের কেসের তদন্ত দিয়ে। এরপর একে একে যুক্ত হয়েছে নতুন নতুন চরিত্র। প্রতিটি চরিত্রই মূল্যবান। প্রথম দিকে ইন্সপেক্টর কায়েসকে নায়ক মনে হলেও, পরে অবলাল মানে তরঙ্গ, বা ক্যাপ্টেন প্রত্যেকের ভূমিকাই ছিল উল্লেখযোগ্য। প্রথম পর্বের সূত্র ধরেই দ্বিতীয় পর্ব করা হয়েছে। সেখানে অবলালের অতীত, ইতিহাসের সাথে ফ্যান্টাসির যোগসোগ দেখানো হয়েছে। যদিও কিছুটা স্লো মনে হয়েছিল দ্বিতীয় পর্বটা। তবে শেষ পর্বের জন্য দ্বিতীয় পর্বটার গুরুত্ব অপরিসীম। কারণ অতীত থেকেই বর্তমানের সৃষ্টি। সব মিলিয়ে ট্রিলজিটা বেশ ভালো লেগেছে। অনেকেই বইটি যখন প্রথম প্রকাশ হয়েছিল, তখন কিনে পড়েছিলেন। তাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পর্বের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। অথচ এই ধরনের বই একটানে পড়ার মতো, দীর্ঘদিন অপেক্ষা করা সত্যিই কঠিন। সেদিক থেকে আমি ভাগ্যবান যে একসাথে কিনে একটানে পড়তে পেরেছি। যারা ফ্যান্টাসি পছন্দ করেন তাদের কাছে বইটা খুবই ভালো লাগবে বলে মনে করি। বাংলা ভাষায় এরকম ফ্যান্টাসি আমি আগে পড়েছি বলে মনে পড়ছে না। সব মিলিয়ে ভালো লেগেছে। রেটিং ৪/৫























