অপেক্ষা
বই কালেকশন

Buy অপেক্ষা Online in Bangladesh

লেখক: হুমায়ূন আহমেদ

4.42
(183 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হুমায়ূন আহমেদ
  • Publisher: আফসার ব্রাদার্স
  • Isbn: 9847016600173
  • Number Of Pages: 220
  • Language: বাংলা
  • Edition: 32th Edition, July 2023
৳ 344৳ 40014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মানুষের জীবন কি চক্রের মত? চক্রের কোন শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে? শুরু নেই, শেষ নেই। চক্র ঘুরছে। এই চক্রের ভেতরে ঘুরপাক খেতে খেতে অপেক্ষা করে কেউ কেউ কিংবা সকলেই। কিসের অপেক্ষা? - হুমায়ূন আহমেদ’এর অপেক্ষা হাতে নিলে এই কথাগুলোই হয়তো সর্বপ্রথম চোখে পড়বে, মলাটের ভেতর সরু অক্ষরে লেখা। সাধারণত এখানে বইয়ের ছোট্ট একটা পরিচিতি লেখা থাকে। ভেতরে কি পেতে যাচ্ছেন, কি পড়তে যাচ্ছেন তার আকার ইঙ্গিত। কিন্তু হুমায়ূন আহমেদ এখানে তেমন কিছু লিখতে চাইলেন না। রহস্যে ঘিরে রাখলেন পাঠককে। মনে প্রশ্ন জাগিয়ে দিলেন। কয়টা পৃষ্ঠা উল্টে সামনে এগোলেই চার লাইনের ছোট্ট কবিতাংশ, ঘর খুলিয়া বাইর হইয়া জোছনা ধরতে যাই আমার হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলেই নাই। লাইনগুলো দিয়ে রহস্য ধরে রাখলেন কিংবদন্তি লেখক। এখন তো সামনে এগোতেই হবে। বইটি শুরু হয় আনন্দ দিয়ে। অমলিন আনন্দ, যেখানে কোনো আক্ষেপ নেই। কিন্তু জীবন তো এমন নয়। জীবনে সুখ-দুঃখ উভয় যমজ ভাইয়ের মত বিরাজমান। হুমায়ূন আহমেদ’এর অপেক্ষা কারণে অকারণে সত্য কথা বলে। মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়, আবার চোখে আঙ্গুল দিয়ে নিজের ভুলগুলো দেখিয়ে দেয়। কষ্টের সীমা লঙ্ঘন করে সুখের হাতছানি দেয়। কিন্তু সুখ দেয় না। এই অপেক্ষাকে জন্মদিনের শুভেচ্ছা। আরও অসংখ্য পঁচিশ বছর যেন এভাবেই কেটে যায়।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.42
(183 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
0%
3
10%
2
0%
1
0%
Rupa
Rupa ভেরিফাইড
01 May 2026

অপেক্ষা শব্দটি নিয়ে কখনো ভাবি নাই। হুমায়ূন স্যারের অসাধারণ লেখা অপেক্ষা। কিছু লেখা মানুষকে ভাবায় অপেক্ষা বইটি পড়ার পর কিছুক্ষন হলো এই চরিত্র গুলো আপনাকে ভাবাবে। আসলে আমরা সবাই অপেক্ষার প্রহর গুনছি।

Razorex
Razorex ভেরিফাইড
11 Mar 2026

এই বইয়ের নতুন করে পরিচয় করানোর দরকার নেই বললেই চলে। হুমায়ুন আহমেদ কারো কাছে লেজেন্ড আবার কারো কাছে অভাররেটেড ফিগার। আমি বলবো যে, উনার কিছু কাজ বেশ ভালো (যেমন এই বইটা), তবে বেশিরভাগ (বিশেষ করে হিমু সিরিজ) কাজই অভাররেটেড। Personal Rating: 8.5/10

Review Upload 1
Review Upload 2
mas****com
mas****com ভেরিফাইড
16 Dec 2025

উপন্যাসটি খুবই চমৎকার। এই গল্পে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে তাই এই পড়ে খুবই মজা পাওয়া যায়। আমার পছন্দের তালিকায় বইটি যুক্ত করেছি।

Review Upload 1
Review Upload 2
Rayhan Pk
Rayhan Pk ভেরিফাইড
21 Aug 2025

অবসর সময় কাটানোর জন্য ভালো একটা বই। যারা বইটি পড়বেন বলে ভাবছেন, খুব বেশি অপেক্ষা না করে "অপেক্ষা" উপন্যাসটি কিনে ফেলতে পারেন

Review Upload 1
Review Upload 2
Mohammad Daud
Mohammad Daud ভেরিফাইড
20 Jun 2025

জীবনে প্রথম কোন উপন্যাস পড়ার জন্য মন ব্যাকুল হয়ে আছে, আশা করি লেখক হতাশ করবে না। রকমারিকে ধন্যবাদ এত তাড়াতাড়ি বইটিকে আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য 🌸

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Review Upload 5
Review Upload 6

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এই বইয়ের কি আর কোনো পার্ট আছে?নাকি এটাতেই সব রয়েছে?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটিতে আর কোনো খন্ড নেই।

প্রশ্ন

এটা কি কিশোর উপন্যাস

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি কিশোর বয়সী বয়সে যে কেউ পড়তে পারবেন।

প্রশ্ন

কতো পেইজের উপন্যাস এটি???

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ২২০ পৃষ্ঠা, ধন্যবাদ।

প্রশ্ন

অপেক্ষা বইয়ের কি আর কোন খন্ড আছে ?

উত্তর

প্রিয় গ্রাহক, অপেক্ষা বইয়ের আর কোনো খন্ড নেই। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)