এক নজরে কুরআন
বই কালেকশন

Buy এক নজরে কুরআন Online in Bangladesh

লেখক: ড. মিজানুর রহমান আজহারি

4.67
(693 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. মিজানুর রহমান আজহারি
  • Publisher: সত্যায়ন প্রকাশন
  • Isbn: 9789849962076
  • Number Of Pages: 608
  • Language: বাংলা
  • Edition: 1st published, 2025
৳ 1590৳ 187015% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

কুরআন কথা বলে মানুষের সাথে। কখনো কাঁদায়, কখনো-বা আন্দোলিত করে। জীবনঘনিষ্ঠ সব বিষয়ের আলাপ দিয়ে কুরআনের বিষয়বস্তু সাজানো। তবে কুরআনের সাথে মজবুত সম্পর্ক না থাকায়, আমরা বুঝে উঠতে পারি না—কুরআন থেকে ঠিক কীভাবে উপকৃত হব। বাস্তবতা হলো—ব্যস্ত এই জীবনে কুরআন-চর্চা খুব একটা হয় না।এক-নজরে কুরআন একটি গবেষণাধর্মী বই, যা কুরআনকে জানার তৃষ্ণা বাড়াবে। কুরআনের সাথে আমাদের বন্ধন গড়ে তুলবে, আর কুরআন থেকে উপকৃত হবার পথও বাতলে দেবে। অল্প সময়ের জন্য এই বইটিতে চোখ বোলালেও, একেকটি সূরার মূলকথা, মেজর থিম ও ফজিলত জেনে নেওয়া সম্ভব। এ বইতে দেখানো হয়েছে প্রতিটি সূরার শুরু-শেষ সম্পর্ক। কোন সূরা কখন, কোথায় এবং কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, উঠে এসেছে সেসব চিত্রও। একটি সূরার সাথে তার আগে-পরের সূরার সম্পর্কও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে তাদাব্বুর ও কেইস-স্টাডিতে জায়গা পেয়েছে জীবনঘনিষ্ঠ কিছু আলাপ। মোটকথা, কুরআনকে যে হাজারো দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, কুরআনের সাথে যে মানুষের কানেক্টিভিটি এত গভীর হতে পারে, তা অনায়াসেই অনুভব করা যাবে ইন শা আল্লাহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.67
(693 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
10%
3
0%
2
0%
1
5%
Musfiqur Jahin
Musfiqur Jahin ভেরিফাইড
09 Apr 2026

পুরো বইটি পড়া শেষ করার পর এই রিভিউ দিচ্ছি। বইটিতে বলা হয়েছে যে কোরআনের ১১৪টি সূরার নির্যাস তুলে ধরা হয়েছে, কিন্তু বাস্তবে সেই গভীরতা বা স্পষ্টতা আমি খুঁজে পাইনি। পড়তে গিয়ে মনে হয়েছে, প্রায় সব অংশই একই ধাঁচে লেখা—সেগমেন্ট ,কজ এন্ড ইফেক্ট,কেইস স্টাডি ,ওভারভিউ—সবকিছুই একইভাবে ঘুরিয়ে-ফিরিয়ে উপস্থাপন করা হয়েছে। ফলে প্রতিটি সূরার আলাদা বৈশিষ্ট্য বা বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠেনি। বরং সবগুলোর মূল বক্তব্য অনেকটা একই রকম মনে হয়েছে। এবার দামের কথা বলি—আমি বইটি ১৫৯০ টাকায় কিনেছি। সত্যি বলতে, এই কনটেন্টের জন্য এই দাম একদমই যুক্তিযুক্ত মনে হয়নি। বইটির মান, উপস্থাপনা ও তথ্যের গভীরতা বিবেচনায় ২০০–৩০০ টাকার বেশি হওয়া উচিত ছিল না বলেই আমার মনে হয়েছে। সবচেয়ে হতাশার বিষয় হলো, বইটিতে তেমন কোনো বিশেষত্ব নেই, যা এর উচ্চমূল্যকে যুক্তিযুক্ত করে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে, মিজানুর রহমান আজহারি-এর জনপ্রিয়তা এবং নামের উপর ভর করেই বইটির প্রতি আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু কনটেন্ট সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে একজন পাঠক হিসেবে এটাকে আমি বেশ হতাশাজনক অভিজ্ঞতা হিসেবেই দেখছি।

Fahim Hossain
Fahim Hossain ভেরিফাইড
24 Jun 2025

📚 রিভিউ: এক নজরে কুরআন ✍️ লেখক: ড. মিজানুর রহমান আজহারি ⭐⭐⭐⭐⭐ (৫/৫) “এক নজরে কুরআন” — এই বইটি কুরআন বোঝার জন্য এক অনন্য উপস্থাপন। ড. মিজানুর রহমান আজহারি তাঁর সহজবোধ্য ভাষা ও গভীর গবেষণাভিত্তিক ব্যাখার মাধ্যমে পুরো কুরআনকে এক নজরে বুঝিয়ে দিয়েছেন। প্রতিটি সূরার মূল ভাব ও শিক্ষা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে, যা কুরআনের সারাংশ জানতে আগ্রহী পাঠকের জন্য খুবই সহায়ক। 📌 যা ভালো লেগেছে: প্রতিটি সূরার সারসংক্ষেপ সুন্দরভাবে সাজানো। ভাষা সহজ ও হৃদয়স্পর্শী। দৃষ্টিনন্দন মুদ্রণ ও বাঁধাই। শিক্ষার্থী, তরুণ এবং কুরআন জানতে আগ্রহীদের জন্য দারুণ সহায়ক। ✅ যারা কুরআন পড়তে চান অথচ সময় বা বিস্তারিত ব্যাখ্যা পড়ার সুযোগ নেই, তাঁদের জন্য এটি একটি ‘must-have’ বই। পরিশেষে বলবো, ইসলামকে জানা ও বোঝার যাত্রায় এটি হতে পারে আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। --- আপনি চাইলে নিজের অভিজ্ঞতা বা অনুভূতিও এক-দু'লাইনে যোগ করতে পারেন, যেমন: “ব্যক্তিগতভাবে বইটি পড়ে আমি কুরআনের অনেক দিক নতুনভাবে চিনতে পেরেছি।” আর এই বইটি আমার আম্মু অনেক পছন্দ করেছে।

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
880****918
880****918 ভেরিফাইড
26 May 2025

মিজানুর রহমান আজহারীর লেখা "এক নজরে কুরআন" বইটি একটি অনন্য প্রয়াস, যেখানে তিনি পবিত্র কুরআনের বিষয়বস্তুকে সংক্ষিপ্ত ও সহজবোধ্যভাবে উপস্থাপন করেছেন। যারা কুরআনের সারসংক্ষেপ জানতে চান বা কুরআনের প্রতিটি সূরার মূল বক্তব্য এক নজরে বুঝতে চান, তাদের জন্য এই বইটি অত্যন্ত উপকারী। বইটির মূল বৈশিষ্ট্য: প্রতিটি সূরার বিষয়বস্তু ও মূল বার্তা এক-দুই পৃষ্ঠায় তুলে ধরা হয়েছে। ভাষা সহজ, প্রাঞ্জল এবং সকল স্তরের পাঠকের উপযোগী। তথ্যভিত্তিক ও গবেষণাধর্মী আলোচনায় লেখকের নিজস্ব চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটেছে। কুরআনের মূল শিক্ষাগুলো আধুনিক সমাজের প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। পাঠকের অনুভুতি: এই বইটি পড়ার মাধ্যমে একজন পাঠক কুরআনের সামগ্রিক কাঠামো ও বার্তা সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারেন। বিশেষ করে যারা পুরো কুরআন পড়ার সময় বা সুযোগ পান না, তাদের জন্য এটি একটি দুর্দান্ত গাইডলাইন হতে পারে। উপসংহার: "এক নজরে কুরআন" বইটি কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একজন সচেতন মুসলমানের দৈনন্দিন জীবনে কুরআনের শিক্ষাকে বাস্তবায়নের একটি দিকনির্দেশনা। মিজানুর রহমান আজহারীর জ্ঞানগর্ভ লেখনী এই বইকে আরও সমৃদ্ধ করেছে। কুরআনকে জানতে ও বুঝতে আগ্রহীদের জন্য বইটি অবশ্যপাঠ্য।

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Shofiur Rahman
Shofiur Rahman ভেরিফাইড
21 May 2025

আলহামদুলিল্লাহ ডা. মিজানুর রহমান আজহারী হুজুরের “এক নজরে কোরআন” বইটি আজকে সন্ধ্যায় হাতে পেয়েছি, এখানে কোরআনের ১১৪টি সূরার সারসংক্ষেপ, থিম এবং মূল বার্তাগুলোর একটি সহজবোধ্য ও সুসংগঠিত উপস্থাপনা। এই বইটি বিশেষভাবে উপকারী তাদের জন্য, যারা পুরো কোরআনের মূল বিষয়গুলোকে সংক্ষিপ্তভাবে জানতে চান অথবা কোরআন অধ্যয়নের একটি রূপরেখা খুঁজছেন। আজহারী সাহেব তার বুদ্ধিদীপ্ত ভাষায় সূরাগুলোর পটভূমি, শিক্ষণীয় দিক ও আমাদের জীবনে প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেছেন। বইটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো—এটি শুধু তথ্যভিত্তিক নয়, বরং পাঠকের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতোভাবে লেখা। প্রত্যেক সূরার জন্য ১-২ পাতার সারসংক্ষেপ থাকায় এটি দ্রুত পড়া সম্ভব। আমি আজকেই বইটি হাতে পেয়েছি ৪ টা সুরার সার সংক্ষেপ, কেন নাযিল হলো, কজ ইফেক্ট ও এর পটভূমি পড়েছি। পড়ে যা বুঝলাম পাঠ শেষে পাঠকের কৌতূহল তৈরি হয় কোরআনের গভীরতর অধ্যয়নের প্রতি। এটাই এই বইয়ের বিশেষত্ব।

Review Upload 1
Review Upload 2
SALAUL ALAM S@GOR
SALAUL ALAM S@GOR ভেরিফাইড
14 May 2025

*তুমি যে-ই হও না কেন, যার সন্তানই হও না কেন, আল্লাহর অবাধ্য হলে কেউ বাঁচাতে পারবে না 🤕 *গণ-ত-ন্ত্রই স্বৈ-রা-চার তৈরীর মেশিন 🤔 ➡️সম্প্রতি মিজানুর রহমান আজহারীর "এক নজরে কুরআন" বইটি পড়তেছি এবং বইটি পড়ে আমি মুগ্ধ! 🤩 কুরআন মাজিদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এত সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে যে, নতুন পাঠক থেকে শুরু করে কুরআন সম্পর্কে আরও জানতে আগ্রহী সকলের জন্যই এটি অত্যন্ত উপকারী। বইটিতে কুরআনের বিভিন্ন দিক যেমন - তাওহীদ, রিসালাত, আখিরাত, গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং মৌলিক শিক্ষাগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি বিষয় আলোচনার ক্ষেত্রে লেখকের স্পষ্ট ভাষা এবং যুক্তিনির্ভর উপস্থাপনা খুবই প্রশংসনীয়। যারা ব্যস্ত জীবনে কুরআনের মূল বার্তাগুলো অল্প সময়ে জানতে চান, তাদের জন্য এই বইটি একটি অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। বইটি পড়ার পর কুরআন সম্পর্কে আমার আগ্রহ আরও বহুগুণ বেড়ে যাচ্ছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই বইটি পড়া শেষ হবে ইনশাল্লাহ 🥰😍

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটি পেজ সংখ্যা কত?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৬০৮। ধন্যবাদ।

প্রশ্ন

AWK, Is this book available as E-book?

উত্তর

Dear customer, sorry, e-book version of this book isn't available yet.

প্রশ্ন

বইটি কোন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি "সত্যায়ন প্রকাশন" থেকে প্রকাশিত।

প্রশ্ন

order kora jacche na keno

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)