

Buy তাদাব্বুরে কুরআন (কুরআন বোঝার রাজপথে আপনার প্রথম স্বপ্নযাত্রা) Online in Bangladesh
লেখক: আদিল মুহাম্মদ খলিল
- Author: আদিল মুহাম্মদ খলিল
- Publisher: রুহামা পাবলিকেশন
- Number Of Pages: 520
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
এই একটি বই পাঠ করে আপনি পুরো কুরআনকে সমঝসহ ধারণ করতে পারেন অনায়াসে। কারণ এই বইটি রচনার সময় মোট ৮টি পয়েন্ট সামনে রেখে রচনা করা হয়ছে। পয়েন্টগুলো দেখে নিতে পারেন— ০১. প্রতিটি সুরার আয়াতসংখ্যা কত এবং এটি মাক্কি নাকি মাদানি; প্রতিটি সুরার আকার ও ধরন। ০২. সুরার মূল নাম, মোট কয়টি নাম ও কী কী? ০৩. সুরাগুলোর নামকরণের কারণ। এই দুটি পয়েন্ট আপনার সঙ্গে সুরাটির একটি মোটামুটি পরিচয় গড়ে তুলবে এবং বিষয়বস্তু সম্পর্কেও আপনাকে কিঞ্চিৎ ধারণা দেবে। ০৪. প্রতিটি সুরার ফজিলত ও গুরুত্ব। এই পয়েন্টটি আপনার মনে সুরাগুলো সম্পর্কে আগ্রহ ও ব্যাকুলতা বাড়িয়ে দেবে। আপনি সুরাগুলো আরও ভালোভাবে জানতে চাইবেন। ০৫. কুরআনে কারিমের একটি সুরার শুরুর সঙ্গে শেষের মিল কী? এটা জানার মাধ্যমে সুরাটি আরম্ভ করার পূর্বেই এর আপাদমস্তক আপনার একনজর দেখা হয়ে যাবে এবং সুরার সঙ্গে আপনার পরিচয় আরও একটু গাঢ় হবে। ০৬. সুরাগুলোর কেন্দ্রীয় বিষয়বস্তু, যা অবলম্বন করে সুরাগুলোর আলোচনা আবর্তিত হয়েছে। ০৭. আয়াত নাম্বার উল্লেখ করে প্রতিটি সুরার আলোচ্যবিষয়াদির ধারাবাহিক বিবরণ। এতে পুরো সুরাটির সবগুলো বিষয়বস্তু পয়েন্ট আকারে আপনার স্মৃতিতে ভাঁজে ভাঁজে বসে যাবে। ০৮. একেবারে শেষে অষ্টম পয়েন্টে আসবে প্রতিটি সুরা সম্পর্কে বিচিত্র সব তথ্য, তত্ত্ব, বিভিন্ন আয়াতের তাদাব্বুর, সূক্ষ্ম পর্যবেক্ষণ, শিক্ষা ও উপদেশ ইত্যাদি। এই পয়েন্টটি আপনার হৃদয়ে প্রতিটি সুরা সম্পর্কে আপনার ধারণাই বদলে দেবে। "তাদাব্বুরে কুরআন (কুরআন বোঝার রাজপথে আপনার প্রথম স্বপ্নযাত্রা)"
রিভিউ ও রেটিং (Review & Rating)

expectation যতটুকু ছিল তেমনটা হয়নি।
আলহামদুলিল্লাহ। কুরআন বুঝার জন্য সহায়ক।

সকল সূরার প্রধান বিষয়বস্ত অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে ।

প্রাথমিক পর্যায়ে পবিত্র কুরআন নিয়ে তাদাব্বুর করার জন্য খুবই ভালো একটি বই।





মাশা-আল্লাহ, কুরআন মাজীদের অর্থকে সংক্ষিপ্ত আকারে সুন্দর করে বোঝানো হয়েছে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটিতে কী প্রত্যেকটি সূরার সকল আয়াত বিদ্যমান।
প্রিয় গ্রাহক, এই বইতে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রতিটি সূরা নিয়ে মোট আটটি পয়েন্ট আলোচনা করা হয়েছে। সকল আয়াত নিয়ে না। ধন্যবাদ।
বইটি কি হার্ড কভার?
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
বই টি কি বর্তমানে পাওয়া যাবে
প্রিয় গ্রাহক, জি, বইটি এভেইলেবল। অর্ডার করলে প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।
বইটিতে কী প্রত্যেকটি সূরার সকল আয়াত বিদ্যমান।
প্রিয় গ্রাহক, এই বইতে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রতিটি সূরা নিয়ে মোট আটটি পয়েন্ট আলোচনা করা হয়েছে। সকল আয়াত নিয়ে না। ধন্যবাদ।






















