কুরআন অনুধাবন মুলনীতি ও নির্দেশনা
বই কালেকশন

Buy কুরআন অনুধাবন মুলনীতি ও নির্দেশনা Online in Bangladesh

লেখক: মাওলানা ওয়াইস নাগরামি নদভি

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাওলানা ওয়াইস নাগরামি নদভি
  • Publisher: রাহনুমা প্রকাশনী
  • Number Of Pages: 88
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2023
৳ 100৳ 20050% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

কুরআন অনুধাবন মূলনীতি ও নির্দেশনা কুরআন কি আপনার জীবনের সমস্যার সমাধান দিচ্ছে? অফিসে জটিলতা, সংসারে বিসম্বাদ, আমলে মজা নেই, জীবনে বরকত পান না, আত্মীয়দের সাথে দূরত্ব—-এই সবই তো আপনার জীবনের জটিলতা! এখানে কি কুরআন কাজ করছে? কুরআনে মুখ গুঁজে বা কোনো আয়াত মনে করে কি সান্ত্বনা পাচ্ছেন? উত্তরটা অধিকাংশেরই বোধহয়—না! কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি—ঠিক কবে আপনি কুরআন হাতে নিয়েছিলেন এই আশ্বাস নিয়ে যে, আপনার জীবনে অনেক ঝড়, সেই ঝড়ের ঝাঁপটা সামলে দিতে পারবে কুরআনের কোনো নির্দেশনা? উত্তর দিতে গিয়ে অধিকাংশ মানুষ থমকে যাবেন। কারণ, এভাবে আমরা কুরআনকে চিন্তা করি না। কুরআন কি তবে শুধু মুখস্থ জপ? কেবল সুর করে আওড়ে যাওয়ার কালাম? আসলে কুরআন আমাদের প্রতি রবের নির্দেশনা। জীবনের ব্যবস্থাপত্র। একটি নির্দেশনা ও ব্যবস্থাপত্র বোঝা ছাড়া একটি লিখিত চিরকুটের যেমন কোনো সার্থকতা নেই—তেমনি কুরআনের মর্ম জীবনে ধারণ না করা গেলে জীবনেরও কোনো অর্থ নেই। তাই জীবনকে সাজাতে হলে এই কুরআনের মর্মের কাছে আপনাকে পৌঁছুতে হবে। আর এই পথে এগোনোর ক্ষেত্রে মনে রাখতে হবে, কুরআন আল্লাহর কালাম; অবশ্যই এর মর্ম বোঝার রয়েছে বিধিবদ্ধ নীতিমালা। যে সে কেউ, যে কোনোভাবে এই আসমানি ওহির মর্ম বুঝতে পারবে না; বোঝার দাবি করলেও সে দাবি ও বুঝ স্বীকৃত হবে না। আমাদের কুরআন বুঝতে হবে সেই সাড়ে ১৪০০ বছর আগের সোনালি, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ধারাবাহিকতায়; সুসঠিক, উপযুক্ত ও অকাট্য পথ-পন্থায়। কুরআনের পথে হাঁটতে গিয়ে আমরা ভুল পথে হাঁটতে পারি না! ‘কুরআন অনুধাবন : মূলনীতি ও নির্দেশনা’ এ বইটি আমাদেরকে কুরআন অনুধাবনের সেই সঠিক রাস্তার সন্ধান দেবে। কীভাবে একজন কুরআন-পাঠক কুরআন বুঝবেন, কেমন করে উপলব্ধি করবেন তার প্রতি বলা আল্লাহর বাণী—সেই বিবরণ নিয়েই এই বই। উরদু ভাষায় রচিত অত্যন্ত জরুরি ও উপকারী এ বইটি রচনা করেছেন মাওলানা ওয়াইস নাগরামি নদভি। মূল ভাষায় বইটি অত্যন্ত সমাদৃত ও গ্রহণযোগ্য। বাংলা ভাষায় বইটির সার্থক অনুবাদ করেছেন মাওলানা আনাস চৌধুরী; সম্পাদনা করেছেন সাবের চৌধুরী।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
sharif ahmed
sharif ahmed ভেরিফাইড
01 May 2025

Nice.

alasa007
alasa007 ভেরিফাইড
05 Feb 2025

বইটার খুব প্রয়োজন ছিল। কুরআন বুঝতে কাজ দেবে।

Review Upload 1
Review Upload 2

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)