নীলকন্ঠী
বই কালেকশন

Buy নীলকন্ঠী Online in Bangladesh

লেখক: সাদাত হোসাইন

4.13
(7 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সাদাত হোসাইন
  • Publisher: অন্যধারা
  • Isbn: 97898429291-5-1
  • Number Of Pages: 352
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2026
৳ 450৳ 60025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মানুষ ঠিক কেন প্রেমে পড়ে? পৃথিবীতে সম্ভবত এই প্রশ্নের উত্তরই সবচেয়ে বেশি খুঁজেছে মানুষ। কিন্তু এর স্বতঃসিদ্ধ কোনো সূত্র তারা আবিষ্কার করতে পারেনি। পাখি উড়তে পারলেও মানুষ কেন পারে না, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তারা আবিষ্কার করে ফেলেছে অ্যারোপ্লেন। পৃথিবীর সকল প্লেন ওই এক সূত্র মেনেই আকাশে ওড়ে। মাছের মতো পানির তলায় ডুবে থাকতে পারবে না কেন মানুষ- ভেবে তারা তৈরি করে ফেলেছে সাবমেরিন। জগতের সকল সাবমেরিন সেই স্বতঃসিদ্ধ সূত্র মেনেই জলের তলায় ভেসে বেড়ায়। গাছ থেকে খসে পড়া আপেল কেন ওপরে উড়ে না গিয়ে টুপ করে পড়লো নিচে বসে থাকা নিউটনের মাথায়- সেই প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থেকেই তিনি আবিষ্কার করে ফেললেন মাধ্যাকর্ষণ সূত্র। এমন অসংখ্য জিজ্ঞাসা, প্রশ্ন, কৌতূহল থেকেই মানুষ আবিষ্কার করেছে আরও কত কী! এবং তার প্রতিটিরই রয়েছে সর্বজনগ্রাহ্য, স্বতঃসিদ্ধ এক সূত্র। অথচ কী আশ্চর্য, সৃষ্টির আদি থেকে এই অবধি অসংখ্যবার অসংখ্য মানুষ অসংখ্য প্রশ্ন করেও ‘মানুষ ঠিক কী কারণে, কোন সুনির্দিষ্ট তত্ত্বে প্রেমে পড়ে’ তার কোনো স্বতঃসিদ্ধ, সার্বজনীন সূত্র তারা আবিষ্কার করতে পারেনি। কেউ কথায় মুগ্ধ হয়, কেউ চেহারায়, কেউ আচরণে। কেউ প্রথম দর্শনে। কেউ বা এক যুগ, এক জীবন পেরিয়ে। আবার কেউ অন্য কোনো কারণে। এমনকি যার প্রতি একসময় প্রবল অনীহা কাজ করেছে, কিংবা প্রথম দর্শনেই যার চেহারা, আচরণ, কথায় ত্যক্ত-বিরক্ত অনুভব করেছে, কোনো কারণে তৈরি হয়েছে ঘৃণা- মানুষ প্রেমে পড়েছে তারও। এ এক অদ্ভুত রহস্যময়, অমীমাংসিত সমীকরণ। এই সমীকরণ মেলানোর সর্বজনগ্রাহ্য, স্বতঃসিদ্ধ কোনো সূত্র কি পৃথিবীতে আছে? সম্ভবত নেই।’

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.13
(7 টি কাস্টমার রিভিউ)
5
71%
4
14%
3
0%
2
0%
1
14%
Ahmad Yousuf
Ahmad Yousuf ভেরিফাইড
07 May 2026

not good book but his other book are good but this is not he is write only to safe from writer block

Anushah Tasnim Zaman (Ahona)
Anushah Tasnim Zaman (Ahona) ভেরিফাইড
29 Apr 2026

i wish nila jodi sayed ba onno kono chele biye kore felto🙃.. tachara boi ta khub sundor chilo

Sayeed Mon
Sayeed Mon ভেরিফাইড
30 Mar 2026

দারুণ উপন্যাস

A S M Maruf
A S M Maruf ভেরিফাইড
24 Mar 2026

ভালো

mhs****com
mhs****com ভেরিফাইড
10 Mar 2026

## সাদাত হোসাইনের মতন গল্পে মাখবে অত যতন আর কে আছে এমন! সাদাত হোসাইনই অমন একজন। ## নোরার প্রতি প্রেম যতটা ম‍্যাডামের প্রতি ধ‍্যান যতটা নির্বাসন আর শঙ্খচূড়েও যত্ন ততটা। হ‍্যাঁ, নীলকণ্ঠী উনার এবারের নতুন উপন‍্যাস; রাইটার্স ব্লকের শঙ্কাকে তুড়িতে উড়িয়ে লেখক করেছেন নীলকণ্ঠীতেই বসবাস, বোঝা যায় দীর্ঘশ্বাস। ## এখানে আকাশ কাশের বোটায় চরম নীল, ঘাসের ডগায় বৃষ্টিহীন কি এক একাকিত্বের ঢিল! সাদাত হোসাইনের হঠাৎ আগমন! হাসলো সাদাত, হাসলো বইমেলার প্রাঙ্গণ। প্রাণখোলা উনার হাসি, উচ্ছলতায় বাজায় বাঁশি স্ট্রেচারের নির্ভরতা মটমট করে ভাঙেনা শব্দ রাশি। দুই বাংলার জনপ্রিয় জন সাদাত হোসাইন; পৃথিবীতে একজন। ## ভালোবাসা এমনও হয়! দেখিনি, ছুঁইনি, তবু অনুভূতিতে উনার চিন্তামালার বিস্তার! উনার বিশ্বাস, উনার নিঃশ্বাস; সবই যেন ব‍্যালকনির ক‍্যাকটাস! কাজল চোখের মেয়েও যে উনার প্রেমেই হারায় নোলক, মাখে মুখে লাজের কনক; উনার জন‍্যই আজ জেগেছে ভোরের ডাহুক। বেড়েছে কিচিরমিচির জেগেছে রঙ্গন হারিয়েছে সে মেয়ে তার জলনুপুর বৃষ্টি পড়ে পড়ে বলেও শান্ত ভরদুপুর; উনি এখানে সন্ধ্যার পর এসেছেন বিধায় দেখা হয় নি। হয়তো হবে দেখা। হে কবি বিদায়।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)