অবরুদ্ধ নিশীথ
বই কালেকশন

Buy অবরুদ্ধ নিশীথ Online in Bangladesh

লেখক: তেজস্মিতা মুর্তজা

4.20
(19 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: তেজস্মিতা মুর্তজা
  • Publisher: অন্যধারা
  • Number Of Pages: 1016
  • Language: বাংলা
  • Edition: মে,২০২৬
৳ 1050৳ 140025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ তখন টালমাতাল, অস্থির। সে সময় দিনাজপুর হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এক অঘটন ঘটল। সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী মাহেজাবিণ আরমিণ অন্তূ সিনিয়রের এগিয়ে দেয়া সিগারেট পায়ে পিষে দিল। সে তখন জানে না, তার সিনিয়র জেলা-ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি। এই ক্ষুদ্র প্রতিবাদ তাকে ক্রমশ এগিয়ে দেয় এক অনিশ্চিত পরিণতির দিকে। পথে সে একটি সমাজ, বাঁধনহারা মানুষের কাফেলা ও একটি রাজনীতি দেখে। যে নীতির সবচেয়ে বড় নীতি হলো, এখানে কোনো নীতি নেই।অন্তূ আইনজীবী হতে চায়; অন্তূ থেকে অ্যাডভোকেট মাহেজাবিণ হওয়ার পথে তাকে হারাতে হয় সমাজে সম্ভ্রম, ছেড়ে দিতে হয় আব্বুর হাত, এরপর হারানোর এই প্রবাহ থামার নয়। আব্বুকে ছাড়া রাস্তা পার হতে না জানা অন্তূকে একা পেরিয়ে যেতে হয় জীবনের অন্ধ-গলি, প্রভাবশালীদের থাবা। এই পথে কিছুদূর এগিয়ে সে আবিষ্কার করে এক কৃষ্ণগহ্বর। যেখানে আলো, সময়, নীতি সব বিলীন। সেই গহ্বরে প্রবেশ করে সে দেখতে পায় সময়ের এলোমেলো ঝড়–১৯৭১-এর রক্ত, ১৯৭৫-এর মতাদর্শ, ১৯৮৭-এ জন্ম নেয়া এক শিশুর পাপীষ্ঠ হয়ে তার সামনে বসার গল্পে আরও কতক সময়ের অস্থির আবর্তন।এই উপাখ্যান অন্তূর নয়, কোনো একক চরিত্রের নয়। অসংখ্য চরিত্র ও তাদের প্রত্যেকের সতন্ত্র ধ্বংসপ্রাপ্তির ধারায় তরান্বিত হয়ে ছে একেকটি অবরুদ্ধ নিশীথ। নিশীথের অন্ধকার, রাজনীতি-অবরোধ এবং আইনও এখানকার এক টুকরো ক্ষুধার্ত চরিত্র। অন্তূ সমাজকে একটি সাদা পায়রার খোলা ডানা হিসেবে দেখতে চায়। আইনজীবী হয়ে মজলুমকে বিচার ও জালিমকে দণ্ড দিতে চায়। তবে যখন মজলুম ও জালিম আলাদা-দুজন নয়, সেই একজনের প্রাপ্য কী? বিচার না দণ্ড–এমন বহু প্রশ্ন, পতন-উত্থানের আখ্যান অবরুদ্ধ নিশীথ!

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.20
(19 টি কাস্টমার রিভিউ)
5
79%
4
0%
3
0%
2
5%
1
16%
Mujahidul Islam Mihad
Mujahidul Islam Mihad ভেরিফাইড
25 Jun 2026

শুধুমাত্র “জয় আমির বইয়ের পাতায়” আর “কিছুদিনের অপেক্ষামাত্র” ইত্যাদি বই না পড়ে ৫ তারকা রিভিউ দেওয়া পাবলিক দেখেই বুঝা যাচ্ছে এরা কোন শ্রেণির পাঠক আর বইটাও কোন শ্রেণির।

Shorna🌸
Shorna🌸 ভেরিফাইড
19 Jun 2026

টিনএজার ছেলেমেয়েদের হয়তো পড়তে ভালো লাগবে। আবেগ দিয়ে লেখা। তবে, আসল সাহিত্যের ধারে কাছেও থাকতে পারবে না এ ধরনের বই।

880****989
880****989 ভেরিফাইড
14 Jun 2026

বইয়ের লেখনী খুবই ভালো তবে দুর্বল হৃদয় মানুষের জন্য নয় ।একজন রিভিউ দিয়েছেন যে লেখনী ভালো নয় কিন্তু আমি বলব যে লেখনি খুবই সুন্দর বা ভালো হয়েছে আর উনি বলেছেন যে খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে যেখানে এটি একটি উপন্যাস এখানে এমন ভাষা ব্যবহার করার যেতেই পারে ইভেন আমাদের একাডেমিক বইয়ে ও এরকম ভাষার ব্যবহার রয়েছে আর এটা তো একাডেমিক বইও না যে ছেলে মেয়েরা এই বই থেকে কিছু শিখার জন্য এটা পড়বে এটা পড়বে বিনোদনের জন্য।এটা যে কনসেপ্ট এর মধ্যে তৈরি সেই কনসেপ্টে এরকম ভাষা ব্যবহার করা খুব একটা অন্যরকম মনে হয় না এটা ভ্যালিড আমার মনে হয় না কেউ শিখার জন্য উপন্যাস বই পড়ে বর্তমান যুগে আমি পুরো উপন্যাসটা পড়েছি খুবই অসাধারণ একটা গল্প অনেক প্লট টুইস্ট রয়েছে যদি ভালোমতো লক্ষ্য করা হয়

iqbalbinte297@gmail.com
iqbalbinte297@gmail.com ভেরিফাইড
04 Jun 2026

অনেক সুন্দর একটা বই

Tabassum Islam
Tabassum Islam ভেরিফাইড
03 Jun 2026

আমার পড়া উপন্যাস গুলোর মধ্যে এটা অন্যরকম জানিনা কি যেন আছে সেই পাপিষ্ঠ জয় আমিরের মধ্যে🔪⚔️

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

পৃষ্ঠা কতগুলো

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 1016। ধন্যবাদ।

প্রশ্ন

boi ta kompokkhe koto din porjonto available thakte pare?

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।

প্রশ্ন

Kobe pabo book ta ?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।

প্রশ্ন

পৃষ্ঠা কতগুলো

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 1016। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)