

Buy অমলতাসের আমন্ত্রণ Online in Bangladesh
লেখক: আফিফা পারভীন
- Author: আফিফা পারভীন
- Publisher: গ্রন্থরাজ্য
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
আশফাক ওরকমই ছিল। নিশি ছিল তার বন্ধু, আমিও ছিলাম তার বন্ধু। আমাদের তিনজনের বন্ধুত্বের
রিভিউ ও রেটিং (Review & Rating)
#অনুভূতি_কথন বই - অমলতাসের আমন্ত্রণ লেখক - আফিফা পারভীন প্রচ্ছদ - আভা তাজনোভা ইরা প্রকাশনী - গ্রন্থরাজ্য ভালোবাসা সবার জীবনেই আসে, কারো জন্য আর্শীবাদ হয়ে তো কারো জন্য অভিশাপ হয়ে। কিন্তু পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে সেই আর্শীবাদ বা অভিশাপকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা যদি জানতে চান তাহলে পড়তে হবে 'অমলতাসের আমন্ত্রণ'। ❤️ আমান আফসার - জীবন এক সময় যেমন তাকে দুহাত ভরে দিয়েছিলো, ভাগ্যের ফেরে আরেক সময় তার থেকে অনেক কিছুই নিয়ে গেছে। কিন্তু ভাগ্য সবসময় একরকম থাকে না। খারাপ সময় নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং জীবন যুদ্ধে এগিয়ে যেতে হয় সেই গল্পই আপনারা জানবেন আমানের মাধ্যমে। আনতারা রশীদ - 'খান প্যালেসের প্রিন্সেস' এর জীবনে ভালোবাসা এসেছিলো এক সুন্দর বিকেলে। একান্নবর্তী পরিবারের একমাত্র চোখের মনি সেই বিকেলের আগে ঠিকঠাক ভালোবাসাটাই জানতো না। তার কাছে ভালোবাসা মানে ছিলো মায়ের শাসন, জেঠিমার আচল, জেঠার আহ্লাদ এবং বাবার আবদার। এই চারজনের আদর শাসনে বড় হওয়া এবং তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা মেয়েটি যে একজনকে ভালোবাসতে পারে এবং সেই ভালোবাসাকে সম্মান জানাতে পারে সেটা জানবেন আনতারার মাধ্যমে। আফিফা পারভীনের বই পড়বেন আর কোন জেলার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা পাবেন না, তা তো আর হয় না। এই বইতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার সাজেক উপত্যকার বর্ণনা। যারা কখনো সাজেক যায়নি তাদের চোখের সামনেও ভাসবে সাজেকের সৌন্দর্য যখন তারা বইটা পড়বে। বইতে পাঠকের জন্য রয়েছে আপুর তোলার সাজেকের কিছু ছবি। যা অন্য মাত্রা যোগ করেছে বইটাতে। বরাবরের মতোই খুব সাধারণ গল্পকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন আফিফা আপু। অল্প লাইনের বাঁকে তোলা থাকে জীবনবোধ। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপু। শুধু বলবো, সুস্থভাবে আমাদের জন্য চালিয়ে যান আপনার কলমের জাদু, যা আমাদের সবসময় মুগ্ধ করে। ❤️ হ্যাপি রিডিং। ❤️

3.5 ⭐️

onek beshi shundor ❤️❤️❤️❤️❤️



মোটামুটি ভালোই লাগলো।

অনুভূতিকথন বই : অমলতাসের আমন্ত্রণ অমলতাস ভাবতেই চোখের তারায় ভেসে উঠে হলুদ ফুলের চিত্র। এই বই পড়ার আগে এই ফুল নিয়ে কখনো এতটা ভাবি নি। চিন্তার মাঝেই আসে নি। বইটি পড়া শুরু করে আমি বেশ শান্ত, স্থিরভাবেই আগাচ্ছিলাম। শেষ হলেই তো শেষ। বইয়ের প্রতিটি জায়গার,সময়ের,প্রতিটি চিত্রের নিঁখুত বর্ণনা গুলো আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি। সাজেক... সবুজ পাহাড়,মেঘ... বইয়ের পাতায় বর্ণনায় আমি মনে হচ্ছিলো নিজেই মেঘের দেশে ঘুরে বেড়াচ্ছি। মেঘ আমাকে ছুঁয়ে দিচ্ছে। মনে হচ্ছিলো নিজেকে হারিয়ে ফেলছি সেই পাহাড়ে, মেঘ এর আলতো ছোঁয়া যেন অনুভব করছিলাম। অমলতাসের সেই হলুদ ছোঁয়া, দোলনায় যেন দোল খাচ্ছি আর সবুজ সমারোহে হারিয়ে যাচ্ছি। প্রতিটি চিত্র অনুভব করতে পেরেছি বইয়ের গভীরে হারিয়ে গিয়েছি। অনেক সময় এমন হয়েছে বই পড়ার মাঝেই সেই সময় কে ভেবে ভেবে থমকে গিয়েছি। আমি দুঃখ, কষ্ট, গভীর বেদনার মাঝে যখন থমকে যেতাম, বই বন্ধ করে তখন সেটা উপলব্ধি করতাম। কঠিন কিছু সময়, পরিস্থিতিতে মানুষ কত দৃঢ়তার পরিচয় দিতে পারে, এখান থেকে আমি সেই বিষয়ও জানতে পারলাম। আমান, আনতারা এই দুটো চরিত্রের ব্যক্তিত্বে আমি মুগ্ধ হয়েছি। আনতারা চরিত্রটি পড়তে গিয়ে মনে হয়েছে মেয়েদের এমন ব্যক্তিত্বই হওয়া উচিত, নিজেকে চরম পরিস্থিতিতেও কিভাবে সামলে নিতে হয় এটা প্রতিটি মেয়ের জন্য শিক্ষণীয়। আমান চরিত্রটি নিয়ে লিখতে গিয়েও আমি লেখার মতো কিছুই যেন খুঁজে পাচ্ছিনা। আসলে এই চরিত্রটি পড়তে গিয়ে মাঝে মাঝেই আমি থেমে গিয়েছি। তারপর চিন্তা ভাবনায়,মন মস্তিষ্ক জুড়ে শুধু একটি নামই ভেসে উঠেছে আমান.... অমলতাসের আমন্ত্রণ বইটি আমি পড়তে পড়তে হারিয়ে গিয়েও আবার নিজেকে বইয়ের ভাঁজে খুঁজে নিতাম। বইটি মনে দাগ কেটে গিয়েছে একদম খুব খুব গভীরভাবে। এতো দারুণ একটি বই শেষ করে মন তৃপ্ত। খুব সুন্দর কিছু সময় কাটিয়েছি বইটির সাথে। 🌸🌸






















