পিনবল
বই কালেকশন

Buy পিনবল Online in Bangladesh

লেখক: এম. জে. বাবু

3.88
(8 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: এম. জে. বাবু
  • Publisher: গ্রন্থরাজ্য
  • Isbn: 978 984 96399 8 5
  • Number Of Pages: 197
  • Language: বাংলা
  • Edition: ২য় মুদ্রণ, জুন ২০২৩
৳ 309৳ 43028% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ছোট্ট মফস্বল শহর উইন্ডেনে ঘটে যায় ভয়াবহ হত্যাকাণ্ড। আবদ্ধ ঘরে নৃশংসভাবে খুন হলো সাত জন। ছিন্নভিন্ন লাশ দেখে ভয়ে শঙ্কিত উইন্ডেনের পুলিশ ডিপার্টমেন্ট। প্রত্যেক ভিকটিমের মুখে একটি পিনবল ছেড়ে গেছে খুনি। ডিটেকটিভ হ্যামলেট আর উইল টুরক তদন্তে নেমে গোলকধাঁধায় পড়ে যায়। একটা পর্যায়ে তাদের মনে হতে থাকে এই হত্যাকাণ্ডের পিছনে কোনো মানুষ জড়িত নয়; যেন সাক্ষাত শয়তান জড়িত৷ ঈশ্বরের সাথে ষড়যন্ত্রের কঠিন খেলায় যেখানে শয়তান মত্ত সেখানে নেমে পড়ল দুই ডিটেকটিভ তাকে থামাতে। কী সেই ষড়যন্ত্র আর কেনই বা ঘটে গেলো এই নৃশংস হত্যাকাণ্ড? তার সাথে শয়তানের-ই বা কী যোগসাজশ? সব রহস্যের উন্মোচন হতে চলেছে মিথ, ইতিহাস ও কঠিন বাস্তব জগতের মিশেল এবং পদে পদে রোমাঞ্চ আর রহস্যে ভরপুর উপন্যাস 'পিনবল' এর দুই মলাটের মাঝে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.88
(8 টি কাস্টমার রিভিউ)
5
63%
4
13%
3
0%
2
13%
1
13%
Mahbubur Rahman
Mahbubur Rahman ভেরিফাইড
14 Jun 2026

It was interesting until the climax. The climax was so poor that it felt like I wasted my time reading this book.

880****420
880****420 ভেরিফাইড
17 Mar 2026

Onk interesting chilo

MD WOH乇D
MD WOH乇D ভেরিফাইড
11 Nov 2024

onk valo chilo boi ta story ta onk valo mane kharap nah apnara chaile nite paren

Saqib Hassan
Saqib Hassan ভেরিফাইড
05 Sep 2024

সবচেয়ে ওভাররেটেড লেখকদের একজন। লেখার মান একেবারে পুওর। উপন্যাস লিখতে গেলে যে চিন্তা করতে হয় প্রচুর, সেই জিনিসটির অভাব ব্যাপকভাবে দেখা যায় লেখকের লেখায়।

Israt Maria
Israt Maria ভেরিফাইড
08 Jul 2024

আমরা অনেকেই শয়তানের উপাসনা নিয়ে অনেক গল্প পড়েছি বা মুভি দেখেছি। পিনবল বইয়ের প্রচ্ছদ দেখেই বোঝা যায় এটা তেমন একটা গল্প। শয়তানকে উপাসনার জন্য একসাথে ৭ জনকে বলি দেওয়া হয় উইন্ডেন নামে এক শহরে। শুধু মেরেই ক্ষান্ত হইনি খুনি, প্রত্যেকের মাথায় লাগিয়ে দিয়েছে ৬ টি করে পিন, চোখগুলো খুলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের মুখে, আর শরীরের কথা তো বলাই বাহুল্য, রুমের ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে মাংসের দলা, কার হাত কার দেহ আলাদা করে বোঝার কোন ক্ষমতা নেই কারো। এই বিভৎস হত্যাকান্ডের পিছনে কারা আছে তাদের খুজতে খুজতে এক বিশাল গোলকধাঁধায় আটকে গেছে ডিটেকটিভ উইলিয়াম টুরক আর আলফ্রেড হামিল্টন, তাদের সাথে আছে ড. নিউট। তদন্ত যতই গভীর হচ্ছে ততই তাদের মনে হচ্ছে স্বয়ং শয়তান তাদের সাথে খেলছে প্রাচীন মিথ, ইতিহাস ও সিম্বলিজম নিয়ে। কিন্তু কাহিনির নতুন মোড় নেয় তদন্তের শেষে। আপাতদৃষ্টিতে কাহিনী শেষ হলেও এই মৃত্যুর আসল কারণ কখনো কেউ জানবে না। #পিনবল #M.J.Babu

Review Upload 1
Review Upload 2

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটি কি এখনও আছে?

উত্তর

প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই, অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে। ধন্যবাদ।

প্রশ্ন

এইটা কি হার্ড কাবার

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

বইটিতে কতটি পৃষ্ঠা আছে?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 197। ধন্যবাদ।

প্রশ্ন

বইটি কি এখনও আছে?

উত্তর

প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই, অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)