

Buy অ-স্তর Online in Bangladesh
লেখক: নাজমুল ফয়সাল
- Author: নাজমুল ফয়সাল
- Publisher: অনুজ প্রকাশন
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপ'আন্তরাল'-এ একটি উপজেলা হাসপাতালের ৩০২ নম্বর কক্ষে খোলে এক রহস্যময় দরজা, যা চিকিৎসা ও পরজগতের সীমারেখাকে মুছে দেয়।'আন্ত্র'- আমাদের নিয়ে যায় নদীপাড়ের এক ক্লিনিকে, সেখানে একজন রোগী আসে। পরবর্তীতে তার দেহ থেকে বেরিয়ে আসে ভয়ংকর বাস্তবের এক পরজীবী-আর প্রশ্ন জাগে, বিজ্ঞানই কি সব জানে?'ঘূণ'- এ মীরা নিজের শরীরেই খুঁজে পান অদৃশ্য শত্রুদের-যারা হয়তো বাস্তব নয়, কিন্তু তাকে ধীরে ধীরে গ্রাস করে।'গর্ভভ্রূণ' - রেহানার শরীরে লুকিয়ে থাকা মৃত ভ্রূণের মাধ্যমে তুলে ধরে মাতৃত্ব, দুঃস্বপ্ন ও জীবনের বিকৃত পুনর্জন্মের গল্প।'শান্তিনিকেতন' আমাদের পরিচয় করিয়ে দেয় এক বৃদ্ধের সঙ্গে, যেখানে তিনি নিজের চোখে দেখেন বিভ্রমের ভয়াবহ সত্য। এমন সত্য যার জন্য তিনি অপরাধে ভোগেন।প্রচ্ছদের পেছনে লেখা"অ-স্তর" এমন এক সংকলন, যেখানে চিকিৎসাবিজ্ঞান, মানসিক ব্যাধি ও পরাবাস্তব ভয়ের মিশ্রণে তৈরি প্রতিটি গল্প। মানবমনের অন্ধকার স্তর, বাস্তব ও বিভ্রমের সূক্ষ্ম সীমানা-এই বই সেই পরিধির বাইরে গিয়ে এক অজানা জগতে প্রবেশ করে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ছোট ছোট পাঁচটি গল্প নিয়ে মেডিকেল হরর থ্রিলার বইটা। আন্তরাল,আন্ত্র,ঘূণ,গর্ভভ্রুণ এবং শান্তিনিকেতন এই পাঁচটি গল্পের মধ্যে এই সংকলনের সেরা দুইটা গল্প হচ্ছে "গর্ভভ্রুণ" এবং "আন্ত্র"।মাশুদুল হকের " অসচরাচর" ফিল পেলাম যেন গল্প দুটোই।নতুন লেখক হিসেবে নাজমুল ফয়সাল কে সাধুবাদ জানাই এই অজনপ্রিয় জনরায় গল্প লিখার জন্য।পাঁচটি গল্পই আমার কাছে ভালো লেগেছে।

▪️ বইয়ের নামঃ অ - স্তর (মেডিক্যাল হরর সংকলন) ▪️ লেখকঃ নাজমুল ফয়সাল ▪️ মুদ্রিত মূল্যঃ ২৫০৳ ▪️ প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২০২৬ ▪️ প্রকাশনীঃ অনুজ প্রকাশন ▪️ পৃষ্ঠা সংখ্যাঃ ৮০ ▪প্রচ্ছদঃ ১০/১০ ▪️রেটিংঃ ৯/১০ 〰️ উৎসর্গঃ এই বইটি উৎসর্গ করা হলো আমার দাদিমা হাফেজাকে। → আন্তরাল ❝Not all doors are mean to be opened, shadows should never speak❞ • হসপিটালের অদ্ভুত এক রুম নিয়ে কাহিনি শুরু হয়। রুম নম্বর ৩০২। কিন্তু কি সেই কাহিনি ? ৩০২ নম্বর রুমে যে রুগী ভর্তি হয়, সেই রুগীই মারা যায় কেন ? এর পেছনের রহস্য কি ? → আন্ত্র ❝What you swallow may one day swallow you❞ • ডা. রোহান তার পুরনো ক্লিনিকে বসে আছে, তখন হঠাৎ একজন রুগী এসেছে তার কাছে। তার প্রচন্ড পেটে ব্যথা, যার কারণে পেট ফুলে আছে৷ এগুলো দেখে রোহান তাকে কিছু টেস্ট করতে দেয় এবং তার পর সে যা দেখে সেটা সে বিশ্বাস করতে পারে না। 🔰 অদ্ভুত একটি গল্প ছিলো। গল্পের এক সময় এসে আমার নিজের কেমন বমি বমি লাগছিলো। → ঘৃণ ❝Some monsters live not outside but crawling under your skin❞ • মীরা হঠাৎ করে খেয়াল করে তার শরীরের চামড়ার নিচে এক ধরনের পোকা তাকে কামড়ে খাচ্ছে। তবে ডাক্তার দেখানোর পর এমন কিছুই তার রিপোর্ট এ আসেনি৷ তবে সেগুলো আসলেই ছিলো যা মীরার শরীরকে একটু একটু করে ভেতরে থেকে খেয়ে ফেলছিলো। একটা সময় যেয়ে মীরা তার ঘরের ছুরি দিয়ে তার চামড়া তুলতে থাকে। কিন্তু তারপর ? তারপর কি হয় ? 🔰 এই গল্পটি পড়ার শেষে আমার নিজের শরীর কেমন কাটা দিয়ে উঠেছিলো৷ এমনও কেউ করতে পারে এটা ভেবে। → গর্ভভ্রূণ ❞A child with a stone heart❞ • রেহানা আর হেলাল। অনেক চেষ্টার পরেও তাদের কোনো সন্তান হয়নি। একদিন কিছু টেস্ট এর মাধ্যমে দেখে তাদের সন্তান হয়েছিলো তবে সেটি তার জরায়ুতেই মারা গেছে এবং পাথরভ্রূণ হয়ে গেছে। এটি অপারেশন করে বের করতে হবে তারপর ই হয়তো তাদের আবার সন্তান হতে পারে। 🔰 এই গল্পটি শেষের দিকটা আমার খুবই ভালো লেগেছে। সেই পাথরভ্রূণটি বের করে তারা সেটার সাথে যা করে সেই দিকটি আমার ভালো লেগেছে বেশ। → শান্তিনিকেতন ❝Sometimes the eyes of the living see what only dead can show❞ • শান্তিনিকেতন রিন্যাব সেন্টার। সেখানে ভর্তি করানো হয়েছে শামসুল হককে। কিন্তু কেন ? কারণ তিনি নাকি তার আশেপাশে কিসব ছায়া দেখে, যা তাকে ক্ষতি করতে আসে। এমনই এক ভাবনায় তিনি তার ছেলে আরিফের দিকে ভারী কাঁচের এক ফুলদানি ছুড়ে মারে। তবে তারপর কি আর আরিফ বেঁচে থাকে ? আর না থাকলেও শেষে শামসুল হকের কি হয় ? 🔖 সম্পূর্ণ বইটি বেশ ভালো ছিলো। যদিও নাজমুল ফয়সাল ভাইয়ের মেডিক্যাল রিলেটেড লেখাগুলো আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে। তবে দ্বিতীয় গল্পটি (আন্ত্র) এটা আমার কাছে মনে হয়েছে আরেকটু ডিটেইলস দিয়ে লিখলে আরেকটু ভালো হতো। তাছাড়া 'গর্ভভ্রূণ' গল্পটি আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। তাছাড়া প্রতিটি গল্পের শেষে যে ইংরেজিটুকু দেওয়া হয়েছে আর সাথে ছবিগুলো এড করা হয়েছে এই বিষয়টি বেশ নতুন ছিলো আমার কাছে আর বিষয়গুলো আমার ভালোও লেগেছে বেশ। যারা মেডিক্যাল রিলেটেড জিনিস এবং হরর কিছু গল্প পড়তে পছন্দ করেন এটা তাদের জন্য বেস্ট। তবে কিছু কিছু জায়গায় আপনার শরীর শিউরে উঠবে, বর্ণনা দেখে বমি আসবে। আমার মনে হয় হরর আর মেডিক্যাল রিলেটেড জিনিসে যদি এমন না হয় তাদের সেই গল্প বা উপন্যাসের মূল্য নেই। তাই সেই হিসেবে লেখকের লেখা সার্থক বটে।

























