

Buy দ্য টাইগার অব ফিলিস্তিন Online in Bangladesh
লেখক: সায়ীদ উসমান
- Author: সায়ীদ উসমান
- Publisher: রাহনুমা প্রকাশনী
- Number Of Pages: 223
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
দ্য টাইগার অব ফিলিস্তিন আমেরিকান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি থেকে দারুণ এক জিনিস হাতিয়ে নিয়েছে রানিয়া। জিনিসটা হামাসের এজেন্ট জামাল মুয়াম্মারের হাতে তুলে দিতে গিয়ে দেখে, মোসাদ তাকে নির্মমভাবে হত্যা করেছে! এরপর সেটা হামাসের আরেক কর্মী সাফিয়ানার হাতে তুলে দেয় রানিয়া। কিন্তু তাকে জীবন দিয়ে চুকাতে হয় এর মূল্য। জিনিসটা এখন সাফিয়ানার হাতে। তারও পিছু নিয়েছে মোসাদ। মরার আগে জিনিসটা কোনো রকমে তুলে দিতে পারল তার হবু স্বামী আলি নামের এক বাংলাদেশির হাতে। আলি কী করবে? চার চারটি খুনের পরোয়ানা ঝুলছে তার মাথার উপর। এফবিআই, সিআইএ এবং মোসাদ একযোগে খুঁজে বেড়াচ্ছে তাকে! সে কি পারবে সবার চোখ ফাঁকি দিয়ে আমেরিকা থেকে পালাতে? এমনই শ্বাসরুদ্ধকর থ্রিলার ফিকশনের রোমাঞ্চ নিয়ে মলাটবদ্ধ—’দ্য টাইগার অব ফিলিস্তিন’। সায়ীদ উসমানের থ্রিলার ফিকশন মানেই উত্তেজনা। তাতে একসাথে ডালপালা মেলেছে আমেরিকা, বাংলাদেশ ও ফিলিস্তিনের প্রেক্ষাপট!
রিভিউ ও রেটিং (Review & Rating)

এই বইটি সম্বন্ধে বলার কোনো ভাষা নেই, এক কথায় অবর্ণনীয় ভালো একটি বই, পুরো বইটিতে রোমাঞ্চে ভরা, প্রতিটি পদক্ষেপে নিজেকে অনুভব করা যায় এবং চোখের সামনে প্রত্যেকটি গল্পের পরিস্থিতি ভেসে ওঠে, আমি একদিনে বইটি সম্পূর্ণ পড়ে ফেলেছি এত ভালো লেগেছে।

অসাধারণ বই। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা রয়েছে বইতির কাহিনীতে।
সেরা এক কথায়, যা ব্যাখা করা যাবে না। ৩০০/৪০০ পৃষ্ঠার হলে আরও ভালো হয়তো। যত পড়ি ততই পড়তে ইচ্ছা করে। এরকম উপন্যাস আরও আশা করি ৪০০/৫০০ পৃষ্ঠার। বিশেষ করে ইসলামে নারীর অধিকার, নাস্তিক নারীবাদীদের যুক্তি খন্ডন করে, ইসলামে মা বাবার প্রতি ভালোবাসার বিভিন্ন ঘটনা নিয়ে

অনেক সুন্দর একটা ইসলামিক উপন্যাস 😩
nice book























