ইনসমনিয়া
বই কালেকশন

Buy ইনসমনিয়া Online in Bangladesh

লেখক: ফরহাদ হোসেন

5.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ফরহাদ হোসেন
  • Publisher: অন্যপ্রকাশ
  • Number Of Pages: 120
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 279৳ 32013% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

শোবার ঘরে পা দিতেই চিৎকার ভেসে এল। একমুহূর্ত থমকে দাঁড়াল রিয়া। সতর্কভাবে এগিয়ে গেল সে। নব ঘুরিয়ে চাপ দিতেই খুলে গেল দরজা এবং পরমুহূর্তেই সে পাথরের মতো স্থির হয়ে গেল। তাঁর সামনে যা দেখছে তা সম্পূর্ণ অপ্রত্যাশিত। এমন অবাঞ্ছনীয় দৃশ্য তাকে দেখতে হবে তা সে কল্পনাও করতে পারে নি। চোখ যা দেখল তা সে বিশ্বাস করল করল না। না। মস্তিষ্কে যে ইশারা পেল, তা সে জানতে চাইল না। মন যা অনুভব করল, তা সে কল্পনা বলে উড়িয়ে দিতে চাইল। কিন্তু তাঁর চোখের সামনে যা দেখা যাচ্ছে তাকে তো অস্বীকার করাও যাচ্ছে না। রিয়ার শিরদাঁড়া বেয়ে নেমে এল ভয়ের শীতল স্রোত। তাঁর প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ, অনুভূতি তাকে সতর্ক করে দিল। তবুও তার অজান্তেই সে এক পা এক পা করে এগিয়ে গেল অনেকটা কাছাকাছি। মদ আর সিগারেটের গন্ধের সাথে ভেসে আসছে রক্তের গন্ধ। হঠাৎ সব যেন আলোকিত জ্যোস্নার মতো পরিষ্কার দেখতে পেল রিয়া। শর্মির নিথর দেহ পড়ে আছে মেঝেতে। কার্পেটের ওপর ছোপ ছোপ রক্তের দাগ। সে কি বেঁচে আছে? কী হয়েছিল ওর সঙ্গে? কে করল এমন কাজ। আরমানকে দেখা যাচ্ছে, উদ্ভ্রান্ত দৃষ্টিতে বসে আছে সোফায়। হাতে সিগারেট পুড়ছে। সে তাকিয়ে আছে শর্মির নিথর দেহের দিকে নিষ্পলক। বিস্ময় আর অনুশোচনা তার মুখের চামড়ার পরতে পরতে স্পষ্ট। শর্মিকে কি সে সত্যিই ভালোবেসে ছিল? মাত্র দু'মাসের পরিচয়ে কি কারী সাথে ভালোবাসার সম্পর্ক হয়? নাকি এটা ছিল নিছক একটা ক্ষণস্থায়ী আকর্ষণ মাত্র! তাই যদি না হবে, তবে এক মুহূর্তের অপমান আর উত্তেজনার বশে কী থেকে কী হয়ে গেল। সামান্য উত্তেজনায় এক মুহূর্তের ভুল অথচ কত বড় ক্ষতি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Arian khan LTD
Arian khan LTD ভেরিফাইড
14 Feb 2025

খুবএকটা ভালো লাগেনি।। আগা মাথায় সমস্যা 😅

880****877
880****877 ভেরিফাইড
28 Sep 2024

পড়েছি। ভালো লেগেছে। রাতের অজানা ঢাকা কে তুলে ধরেছেন বেশ ভালো করেই।

Review Upload 1
Review Upload 2
Rafa
Rafa ভেরিফাইড
22 Feb 2024

#ইনসমনিয়া ❝রাত যত গভীর হয়, ততই রহস্যময় হয় তার গভীরতা। একদিকে ঘুমিয়ে পড়ে শহর। অন্যদিকে জেগে উঠে আরেকটি শহর। আধাঁরে ঢেকে থাকা সেই শহরের কথা আমরা অনেকেই জানি না। যা থেকে যায় লোকচক্ষুর আড়ালে। রাতের গভীরতার সাথে বাড়তে থাকে আধাঁরের ঘনত্ব। তার সঙ্গে বৃদ্ধি পায় পৃথিবীর রহস্যময়তা!❞ ~ইনসমনিয়া রাত বড়ো রহস্যময়। আধাঁরে ঢেকে পরিচিত নগরী হয়ে উঠে অপরিচিত। এই আধাঁরকে কেন্দ্র করে নানা ঘটনা নিয়ে রচিত হয়েছে লেখক ফরহাদ হোসেনের চতুর্থ উপন্যাস ‘ইনসমনিয়া’। ◼️কাহিনী সংক্ষেপ: ক্রনিক ইনসমনিয়ায় আক্রান্ত রাতুল। রাতে ঘুম না হওয়ার কারণে রাতুল শহরে গন্তব্যহীন যাত্রায় বেরিয়ে পরে। এই রাতের শহরে অনেক পরিচিত বিষয় চোখে অপরিচিত হয়ে ধরা পরে। রাতের নগরীতে রাতুলের সাথেও ঘটে বিচিত্র সব ঘটনা, পরিচয় হয় নানা অদ্ভুত মানুষের সাথে। মধ্যরাতের আগে চায়ের টং দোকানে এক অদ্ভুত চরিত্র রাফিদের সাথে রাতুলের পরিচয় হয়। রাফিদের অন্যমনস্কতার কারণ কী? কী গোপন অধ্যায় রয়েছে তার জীবনে? মধ্যরাতের পরে রাফিদ বিপদে পরা এক তরুণীর সাহায্য করার সময় জড়িয়ে পরে আরেক ঘটনায়। কী ঘটেছিল? এই সবকিছু জানা যাবে ‘ইনসমনিয়া’ উপন্যাসটি থেকে। ◼️ পাঠ প্রতিক্রিয়া: মানবজীবন বড়োই অদ্ভুত। আলোর বিপরীতে থাকে আধাঁর। মানুষের জীবনও রাতের এই আধাঁরে অন্যরকম হয়ে ধরা দেয়। বহুবছর ধরে বাস করা এই পরিচিত নগরী হয়ে উঠে অপরিচিত। এই শহরে বসবাস করেও অধিকাংশ মানুষের রাতের ঢাকা শহরের সব রহস্যময়তা সম্পর্কে জানা নেই। আঁধারের ঘনত্ব বাড়ার সাথে সাথে রহস্যময়তাও বাড়তে থাকে। লেখক ফরহাদ হোসেনের ‘ইনসমনিয়া’ উপন্যাসটি মূলত রাতুল চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। রাতুলের সাথে ঘটে যাওয়া একেরপর এক ঘটনার বর্ণনা রয়েছে উপন্যাসে। রাতুলের রাতে ঘুম না হওয়ার কারণেই এই উদ্দেশ্যহীন হাঁটাহাঁটি চলতে থাকে। এরমধ্য দিয়েই তার সাথে পরিচয় হয় রাফিদ, নীরা, রিয়া, শর্মী, আরমান, ওসি মাসরুফের। তাদের জীবনের নানা ঘটনাও এরমধ্য দিয়ে উঠে আসে। উপন্যাসে দেখা যায় যে মানুষের জীবন বিচিত্র সব ঘটনা নিয়ে রচিত, যা আমাদের কাছে অজানাই থেকে যায়! রোমাঞ্চ, ক্রাইম ও সাসপেন্স-নির্ভর এই উপন্যাসটিতে রিয়া চরিত্রের উপস্থিতির পর থেকে কাহিনী আরো দারুণ হয়ে উঠে। আজকাল নগরীতে রাতের আঁধারে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। এই নগরী যে মেয়েদের জন্য কত অনিরাপদ তা উপন্যাসটিতে দেখা যায়। বলা যায়, মানুষের জন্য এই আধাঁর কখন যে বিপদ বয়ে আনবে তার কোন পূর্বাভাসও থাকে না! সব উদ্দেশ্যহীন হাঁটাই একটি গন্তব্যে যেয়ে শেষ হয় একসময়। রাতুলের এই গন্তব্যের কী শেষ হয়েছিল নাকি বোহেমিয়ানভাবেই কেটে যাবে তার জীবন, এই সকলকিছুর উত্তর রয়েছে ‘ইনসমনিয়া’ তে। ◼️ব্যাক্তিগত মতামত: গতানুগতিক নিয়মশৃঙ্খলাবহির্ভূত এই যুবকের গল্প ‘ইনসমনিয়া’। তবে, রাতুলের জীবন অতীত ও বর্তমানের আরো কিছু ঘটনা তুলে আনলে, উপন্যাসটি আরো দারুণ হতো। লেখক উপন্যাসে বর্তমান প্রজন্মের কিছু অন্ধকার দিক তুলে ধরেছেন। এসব হতে বোঝা যায়, অতিরিক্ত বিলাসিতা কখনো কখনো মানুষের জীবনের ক্ষতির কারণ হয়ে উঠে। বইয়ের নামকরণ একদম যথাযথ হয়েছে। প্রচ্ছদটিতেও সোডিয়াম বাতির মায়াময় আলোয় আলোকিত রাতের ঢাকা নগরীর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বইটি পুরোটা পড়লে বোঝা যায়, প্রচ্ছদটি বইয়ের কাহিনীর সাথে একদম মানানসই। ‘ইনসমনিয়া’ উপন্যাসটি একটানেই পড়েছি আর পড়তেও বেশ ভালো লেগেছে। লেখকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ◼️বই পরিচিতি: বই: ইনসমনিয়া লেখক: ফরহাদ হোসেন প্রকাশনী: অন্যপ্রকাশ প্রকাশকাল: একুশে বইমেলা ২০২৪ প্রচ্ছদ: সাদিতউজজামান মুদ্রিত মূল্য: ৩২০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১২০

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)