জিন
বই কালেকশন

Buy জিন Online in Bangladesh

লেখক: এম. জে. বাবু

4.29
(26 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: এম. জে. বাবু
  • Publisher: গ্রন্থরাজ্য
  • Isbn: 9789849573678
  • Number Of Pages: 400
  • Language: বাংলা
  • Edition: ৬ষ্ঠ মুদ্রণ, ফেব্রুয়ারি ২০২৪
৳ 599৳ 70014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

স্ত্রী তারিন এবং মেয়ে মাহাকে নিয়ে এমপি সাজেদের পরিবার। বেইলি রোডে বসবাসরত এই পরিবারটির দিন সুখেই কাটছিল। কিন্তু হঠাৎ করে তারিন অদ্ভুত সব আচরণ শুরু করল। পরিস্থিতি ক্রমে খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। প্রাণভ্রমর স্ত্রীকে বাঁচাতে সাজেদ মরিয়া। তারিনের এমন অবস্থার কারণ কী? অসুখ না ষড়যন্ত্র।মুয়াজ্জিন হাফেজ মিয়ার জীবন বেশ নির্বিঘ্নেই কাটছিল। তবে, নিতান্তই সহজ-সরল এই মানুষটির জীবন পালটে যেতে আরম্ভ করে, যখন তার সাথে এক সৌম্যদর্শন হুজুরের সাক্ষাৎ হয়। তিনি বুঝতে পারেন জগৎ সম্পর্কে তিনি কতটা অজ্ঞ, কত রহস্যই তার অজানা। কিন্তু, এই অজানাকে জানার আকাঙ্ক্ষা যেন আবার তাঁর কাল না হয়ে দাঁড়ায়।ভার্সিটি পড়ুয়া আসলান কস্মিনকালেও ধারণা করেনি এমন ঘটনার মুখোমুখি হতে হবে। তিলে তিলে গড়ে তোলা বিশ্বাসের ভিত্তিটা দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু সে এর শেষ দেখেই ছাড়বে। তবে, নতুন জীবনের এই যাত্রার শেষটা যে কতটা অবিশ্বাস্য ও ভয়ংকর তা খোদ আসলানও জানে না।তিনজন ভিন্ন শ্রেণির মানুষ, ভিন্ন ভিন্ন তাদের জীবনধারা। কিন্তু তারা যেন একই সূত্রে গাঁথা। বিশ্বাস- অবিশ্বাসের দ্বন্দ্ব নিয়ে তিনজন জীবন শংকা পার করে কি পারবে তাদের লক্ষ্যে পৌছাতে? নাকি তারাও হবে অন্ধকারের অধিপতির শিকার? ভালো-মন্দের দ্বন্দ্ব জগতের আদিম নিয়ম। আরও একবার হচ্ছে ভালো ও মন্দের লড়াই। শেষমেষ কে বিজয়ী হবে? নাকি এর কোনো শেষই নেই?জানতে হলে অবশ্যই আপনাকে পড়তে হবে কুরআন- হাদীস ও নির্ভরযোগ্য সূত্রে সমৃদ্ধ হরর আর অকাল্ট থ্রিলার "জিন"। সুতরাং পাঠক, প্রস্তুতি নিন জিন, কালো জাদু, অকাল্টিজমের অদ্ভুত দুনিয়ার

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.29
(26 টি কাস্টমার রিভিউ)
5
65%
4
20%
3
15%
2
0%
1
0%
Mainul
Mainul ভেরিফাইড
19 Nov 2025

Excellent book with an excellent storyline. l especially liked the way author referenced all religious sources in the book. Hope he publishes more books in this genre. I will definitely buy more books from the writer in this series (if any in future).

Shahriar Nabil
Shahriar Nabil ভেরিফাইড
25 May 2025

অসাধারণ একটি বই! ❣️

Md Rakib Hasan
Md Rakib Hasan ভেরিফাইড
27 Mar 2024

========= কাহিনী/বইয়ের সার-সংক্ষেপ ========== ক্ষমতাসীন দলের এমপি সাজেদ, তার স্ত্রী তারিন ও একমাত্র মেয়ে মাহাকে নিয়ে এখন তাদের সুখের সংসার। অর্থ, বিত্ত-বৈভব, ক্ষমতা সব থাকলেও সাজেদ-তারিনের সংসারে শান্তি ছিলো না মাহা আসার আগ পর্যন্ত। কিন্তু মাহা আসার পর থেকেই পুরো সংসারটির চেহারাই যেন বদলে যায়। তবে সুখের পরেই আসে দুঃখ; প্রকৃতির সেই নিয়ম মেনেই মাহার জন্মদিন পালনের পরদিন থেকেই এক অশুভ কালো ঘোর অমানিশা নেমে আসে সাজেদের সাজানো সংসারে। তারিন শুরু করে উদ্ভট ও ভয়ংকর সব আচরণ। রফিক এমন কিছু দেখে সেই বাড়িতে যা তাকে নিয়ে যায় ভয়ের এক চরম সীমায়! বস্তুগত ও যুক্তিবিদ্যায় বিশ্বাসী মাহার গৃহশিক্ষক আসলানও অবাক হয়ে যায় এসব ঘটনা দেখে। ধীরে ধীরে কি তার এতদিনের বিশ্বাসেও কি চিড় ধরতে শুরু করেছে? কারণ চোখের সামনে সাজেদের পরিবারে যা যা ঘটতে দেখছে তা শুনলে হয়তো সে কোনদিনই বিশ্বাস করতো না; কিন্তু এখন নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না! এসবের ব্যাখ্যা খুঁজতেই ও তাকে সঠিক পথের দিশা দেখাতেই শিক্ষক হিসেবে হাজির হলো নতুন কেউ। সাজেদের পরিবারে হঠাৎ এই আকস্মিক পরিবর্তন কি কোন ষড়যন্ত্র নাকি অতীতের কোন কর্মকান্ডে লুকিয়ে আছে এর প্রকৃতস্বরূপ? অন্যদিকে গ্রামের সহজ-সরল মুয়াজ্জিন হাফেজ মিয়ার জীবন কেটে যাচ্ছিল খুব সাধারণভাবে। মনে শুধু তার একটাই আক্ষেপ গ্রামের মানুষ মসজিদবিমুখী হয়ে পড়েছে। তাকে একাই আজান দিয়ে একাই নামাজ পড়তে হয়। এমন সময় সেই মসজিদে আবির্ভাব হয় খুবই সৌমদর্শন এক হুজুরের! হুজুরকে দেখেই হাফেজ মিয়ার মনে শ্রদ্ধার উদ্রেক হয়। কিন্তু এরপর থেকেই অনেক অলৌকিক বিষয়ই হাফেজ মিয়ার সাথে ঘটতে থাকে। হাফেজ মিয়া ভুলেও ভাবতে পারে না সামনে তার জীবনে কী ধরণের অভিজ্ঞতা অপেক্ষা করছে। সবগুলো ঘটনার আপাত দৃষ্টিতে কোন পারস্পরিক সম্পর্ক বোঝা না গেলেও একসময় এই ঘটনাগুলাই একসাথে জড়িয়ে যায় পরস্পরের সাথে; যেখানে মূল নিয়ামক হিসেবে কাজ করেছে জিন ও কালো জাদুর রহস্যঘেরা ভয়ংকর দুনিয়া। ========= পাঠ প্রতিক্রিয়া ========== অনেকটা এক বসাতেই শেষ করলাম এম. জে. বাবুর লেখা জিন বইটি। পিনবল ও অ্যানার্কিস্ট সিরিজের বইগুলো পড়ার পর থেকেই লেখকের লেখাগুলো ভালো লাগতে শুরু করে। হরর-অকাল্ট বিষয়ের এই বইয়ে তিনি এমন কিছু কাহিনী ও ঘটনার অবতারণা করেছেন, যা সরাসরি জিন ও জিন দ্বারা মানুষের উপর সংঘটিত। বইটি লিখতে গিয়ে লেখক যে ভীষণ রকমভাবে পড়াশোনা করেছেন তা বইটি পড়লেই যেকোন পাঠক বুঝতে পারবেন। কাহিনীর প্রয়োজনে লেখক প্রচুর পরিমাণে কোরআন, হাদীস ও বিভিন্ন মুসলিম মনীষীদের লেখা বইয়ের রেফারেন্স ব্যবহার করেছেন; যা বইয়ের বিষয়বস্তু ও সংশ্লিষ্ট কাহিনীকে করেছে আরোও প্রাণবন্ত ও অর্থবহ। গল্পোচ্ছলে কালো জাদুর ক্ষতিকর প্রভাব ও তা থেকে মুক্তির উপায় নিয়ে করেছেন বিস্তারিত আলোচনা। বইয়ের কাহিনী সাধারণভাবে শুরু হলেও লেখক কাহিনীকে এগিয়ে নিয়ে গিয়েছেন মোটামুটি দ্রুততার সহিত। একবারের জন্যও পড়তে বিরক্তবোধ লাগেনি। হরর ও অকাল্ট কাহিনী পছন্দ করেন এমন পাঠকদের বইটি ভালো লাগবে নিঃসন্দেহে। বইয়ে লেখকের বিভিন্ন জায়গায় রেফারেন্স উল্লেখ ও উপস্থাপনার ব্যাপারে আমার কিছু বলার আছে। সেটা হলো, লেখক বইয়ের অনেক জায়গাতেই অমুক বইয়ে অমুক লেখক এটা বলেছেন যে,... সরাসরিভাবে উল্লেখ করেছেন। যেটা আমার কাছে মনে হয়েছে, এটা কাহিনীর গতিময়তাকে কিছুটা কমিয়ে দিয়েছে। বরং এভাবে সরাসরি বইয়ের কাহিনীতে উল্লেখ না করে সেই রেফারেন্সের বিস্তারিত ফুটনোটে উল্লেখ করলে সেটা বেশি লাগতো আমার বিশ্বাস। বইটি পড়ার সময়েই অনেক বিষয়ে খটকা ও প্রশ্ন ছিলো। কিন্তু বইয়ের শেষে লেখক এই সিরিজের পরবর্তী বইয়েরও ঘোষণা দিয়ে রেখেছেন; যেখানে তিনি বলেই দিয়েছেন সব প্রশ্নের উত্তর মিলবে পরের খন্ডে, আশা করি সেটাও দারুণ হবে। লেখকের জন্য অগ্রিম শুভকামনা রইলো। প্রোডাকশনঃ বইটির বাইন্ডিং ও পৃষ্ঠার কোয়ালিটি ছিলো টপ নচ। বইয়ের প্রচ্ছদ নিয়ে ব্যক্তিগতভাবে আমার কিছুটা আপত্তি রয়েছে। যদিও পাঠকের মনে শুধু ভয়ের একটা আবহ তৈরির জন্যই হয়তো প্রচ্ছদটি এভাবে ডিজাইন করা হয়েছে, তবুও বইয়ের ভেতরে যেহেতু আল-কোরআনের রেফারেন্সসহ বেশ কিছু সূরাও উল্লেখ রয়েছে; সেক্ষেত্রে এরকম প্রচ্ছদ একটু হলেও আপত্তিজনক মনে হয়েছে আমার কাছে। বানান ভুল তেমন একটা চোখে পড়েনি। ব্যক্তিগত রেটিংঃ ৭.৫/১০।

Tahsin Tasnim Talha
Tahsin Tasnim Talha ভেরিফাইড
22 Aug 2023

গল্পটা ভালো ছিল, যদিও লাস্ট এর দিকটা মোটামুটি এক্সপেকটেড ছিল। লেখার ধরনটা আরেকটু ভালো করতে হবে। আশা করি গল্পের এটা শেষ না, যদি শেষ হয় তাইলে গল্পটা আর ভালো থাকে না। কারণ এটাকে শেষ ধরলে গল্পের শেষটা যোথেষ্ট বাজে ছিল। So waiting for the next book! দ্বিতীয় বইটাতে প্রিন্টিং মিসটেকগুলো একটু খেয়াল রাইখেন। Best of luck!

Asmaul Husna Soma
Asmaul Husna Soma ভেরিফাইড
09 Jun 2023

#বুক_রিভিউ বইয়ের নাম:জিন লেখক: এম জে বাবু প্রকাশনী: গ্রন্থরাজ্য মলাট মূল্য:৬০০ টাকা। কাহিনী সংক্ষেপ: স্ত্রী তারিন আর মেয়ে মাহাকে নিয়ে এমপি সাজেদের পরিবার। বেইলি রোডে বসবাসরত এই পরিবারটির দিন সুখেই কাটছিল। কিন্তু হঠাৎ করে তারিন অদ্ভুত সব আচরণ শুরু করল। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। প্রাণভ্রমর স্ত্রীকে বাঁচাতে সাজেদ মরিয়া। তারিনের এমন অবস্থার কারণ কী? অসুখ না ষড়যন্ত্র? পাঠ প্রতিক্রিয়া:ছোটবেলা থেকে ভাবতাম জিন সম্পর্কে ডিটেইল জানতে পারবো এমন একটা বই পেলে সংগ্রহ করবো। অবশেষে আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। জিন আর কালো জাদু সম্পর্কে বেশ ভালোই তথ্য রয়েছে বইটিতে। আরেকটি ভাল লাগার জিনিস হলো বইটির প্রচ্ছদ। পুরাই এসথেটিক ✨️ তবে বইটি যদি থ্রিলার উপন্যাস হিসেবে পড়ি তাহলে বলব লেখনশৈলী আরো উন্নত করতে হবে। প্রথম ৭০-৮০ পৃষ্ঠা জোর করে পড়তে হয়েছে শুধুমাত্র লেখকের কাচা লেখনশৈলীর জন্য।☹️ আশা করি লেখক পরবর্তীতে তার লেখনশৈলী আরো উন্নত করবেন। অভারঅল বইটি ভালই, যারা আমার মতো জিন নিয়ে জানতে আগ্রহী তাদের ভাল লাগবে আশা করি। শীঘ্রই জিন ২ আসার কথা,অপেক্ষায় থাকবো। Personal rating: 7.5/10🌼

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

কতগুলো পেজ আছে

উত্তর

The Number of Pages 336.

প্রশ্ন

order korle notun cover er boita pabo?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, অর্ডার করলে নতুন কভারের বই পাবেন।

প্রশ্ন

কতগুলো পেজ আছে

উত্তর

The Number of Pages 336.

প্রশ্ন

order korle notun cover er boita pabo?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, অর্ডার করলে নতুন কভারের বই পাবেন।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)