

Buy নিখোঁজকথন Online in Bangladesh
লেখক: নাবিহা নুপুর
- Author: নাবিহা নুপুর
- Publisher: গ্রন্থরাজ্য
- Isbn: 9789849859604
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
দমকা হাওয়ায় ঘরের জানালার পাল্লা দুটো একে অপরের সংস্পর্শে এসে ধাক্কা খেয়ে ঠক-ঠক শব্দ করছে। তন্দ্রাচ্ছন্ন মারুফের ঘুম ভেঙ্গে গেল। আড়মোড়া ভেঙ্গে ধীর পায়ে সে এগিয়ে যায় জানালার দিকে, জানালা খুলতেই দেখতে পেল সেদিনের সেই মেয়েটি আবার দাঁড়িয়ে আছে ওর জানালা থেকে একটু দূরে। মলিন শাড়ি পড়া মেয়েটি মারুফকে দেখে হাত নাড়তে থাকে। ঠিক ওমনি দরজা খুলে মারুফ ছুটে বের হয়ে গেলো মেয়েটিকে ধরার জন্য, কাছে যেতে যেতেই সে দেখলো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে মেয়েটি আর ভেসে আসছে ওর আকুতি ভরা কন্ঠ, "ভাইয়া আমাকে বাঁচান, আমি আটকে আছি একটা অন্ধকার ঘরে। আমাকে বাঁচান।" মারুফ মেয়েটির কথা বুঝতে পারে না। মেয়েটি আসলে কে? মারুফের কাছেই বা সাহায্য চায়ছে কেন? কোনো এক অজানা বিপদের আশঙ্কায় মারুফের মনে সঙ্কা জাগে। মাঝরাতে এসব সে কি দেখছে? ভূত-প্রেত নয়তো? নাকি হ্যালুসিনেশন? নাকি অন্যকিছু?
রিভিউ ও রেটিং (Review & Rating)
প্রচন্ড হতাশ। লেখার ধরন বুঝে উঠার আগেই দেখলাম "ই' 'য়' ব্যাবহারের ভুল। লেখকের এটা বানানের দুর্বলতা সেটা না হয় বুঝলাম, কিন্তু বই কি সম্পাদনা ছাড়াই প্রকাশ করে দেয়া হয়েছে? ধিক্কার লেখিকা আর আর প্রকাশনা প্রতিষ্ঠানকে, ধিক্কার।

অত্যাচারী বাবার ছায়ার নিচে প্রতিদিনই কষ্ট পেতে থাকা মারুফ ও তার মা একদিন মুক্তি পায়। সে মুক্তির ফলে জীবনটা কেটে যায় মারুফের একটা চার দেয়ালের ঘরে। আস্তে আস্তে বড় হয়ে পাড়ি জমায় রাজশাহীর 'অরুনিমা বোর্ডিং হাউসে'। বোর্ডিং এর ৩০২ নাম্বার রুমে ঘটে একটি রহস্যময় ঘটনা যার সাথে বিজ্ঞানের এক যোগসূত্র আছে। মারুফ তার রুমের জানালা থেকে দেখতে পায় একটি মেয়েকে সবসময়। কে এই মেয়ে? মারুফের খুঁজে পাওয়া হেডফোনটার ব্লুটুথ বাটন কী আসলেই ব্লুটুথ? নাকি অন্য কিছুর বাটন? নবীন লেখক নাবিহা নুপুরের দ্বিতীয় বই 'নিখোঁজকথন' পড়া হলো এই কিছু দিনে। প্রথম থেকেই মারুফের চরিত্রের গভীরতা তার চিন্তা দ্বারা দিয়ে পাঠককে ধরে রাখতে পেরেছেন। চিরচেনা পরিত্যাক্ত ঘরে আধিভৌতিক ঘটনা গুলোকে সাই-ফাই এর সাথে মিশিয়ে যে নতুনত্ব এনেছেন তা প্রশংসনীয়। বইটাকে শুধু সাই-ফাই জনরা ধরলে ভুল হবে। বইটায় হরর, থ্রিল, সামাজিক এই সব কিছুও ফুটে উঠেছে। সম্পর্কের টানা পোড়নে বাউন্ডুলে মারুফের জীবনে যে অদ্ভুত রহস্য এসে পড়ে তা পড়ে আপনার ভালো লাগবে। বইয়ে বেশ কিছু থ্রিলিং জায়গা আছে যেগুলোর মাঝে হালকা পাতলা টুইস্ট ও আছে। ক্লাইম্যাক্স এর দিকে যেটা প্রেডিকশন করেছিলাম সেদিকে আগালেও সেটা ভিন্ন পথে যায়। তখন কৌতুহল আরো বাড়িয়ে তুলে শেষে কী হচ্ছে তা নিয়ে। মারুফের সাথে সঙ্গী হিসেবে থাকে আরেকটি চরিত্র যার নাম কাওছার। কয়েকটা জায়গার আঞ্চলিক টোন মিলিয়ে যে কথা বলে তা ভালো ছিল। বইয়ে বেশ কিছু সুন্দর কবিতা আর চমৎকার লাইন আছে যা পরিস্তিতির সাথে খাপ খায়। সাইন্স ফিকশনের কঠিন সব বর্ণনার বাইরে গিয়ে সামাজিকতার ছোঁয়া দিয়ে লেখা বইটা বেশ উপভোগ করেছি। লেখকের শব্দচয়ন আরো ভালো হয়েছে প্রথম বই থেকে। সামাজিক জনরার সাথে সাইন্স ফিকশনও উপভোগ করতে চান তাদের আশা করি ভালো লাগবে। বই: নিখোঁজকথন লেখক: নাবিহা নুপুর প্রকাশনী : গ্রন্থরাজ্য পৃষ্ঠা : ১৯২ জনরা : সাই-ফাই,সামাজিক























