

Buy অসংজ্ঞায়িত-১ Online in Bangladesh
লেখক: লুৎফুল কায়সার
- Author: লুৎফুল কায়সার
- Publisher: বেনজিন প্রকাশন
- Isbn: 9789849848288
- Number Of Pages: 256
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
আমাদের আশেপাশে প্রতিনিয়ত ঘটে চলে অদ্ভুত সব ঘটনা। কিছু ঘটনার ব্যাখ্যা পাওয়া যায় আর কিছুর যায় না। আমরা কেন যেন অসংজ্ঞায়িত ঘটনাগুলো নিয়েই বেশি মাথা ঘামাই। প্রকৃতি হয়তো চায় না কিছু রহস্যের সমাধান হোক। এই বইতে তেমন কিছু অপার্থিব আর অতিপ্রাকৃত গল্পই তুলে ধরা হয়েছে...
রিভিউ ও রেটিং (Review & Rating)
Deeply Enigmatic And True Horror..

========= বইয়ের কাহিনী/সার-সংক্ষেপ ও পাঠ প্রতিক্রিয়া ========= আমাদের চারপাশে হরহামেশাই অনেক ব্যাখ্যাতীত অদ্ভুত সব ঘটনা ঘটে। কিছু মানুষ ভুলে যায়, কিছু ঘটনা কিছু সময়ের জন্য মানুষের মনকে স্তম্ভিত করে দেয় আবার কিছু ঘটনা যুগ যুগ ধরে মানুষের মনে দাগ কেটে দেয়; জন্ম দেয় কিংবদন্তির। তাই এসব অলৌকিক ও রহস্যগল্প নিয়ে মানুষের বরাবরই আকর্ষণ থাকে। সেই রহস্যগল্পগুলোর মধ্যে যদি অতিপ্রাকৃত ও ভৌতিক উপাদান থাকে তাহলে তাতে রহস্যগল্পপ্রিয় পাঠকদের আগ্রহ থাকবে বলাই বাহুল্য। তরুণ লেখক লুৎফুল কায়সারের লেখা কিছু রহস্য, অতিপ্রাকৃত, ভৌতিক ও অলৌকিক ছোট গল্পের সংকলন এই বইটি। মোট ২৯ টি ছোট গল্প সংকলিত হয়েছে এই বইতে। প্রতিক্রিয়া হিসেবে যদি বলি বইটি নিয়ে কিছুটা এক্সপেক্টেশন ছিলো; কারণ এই লেখকের অন্যান্য বই পড়েছি আর সেগুলো ভালোও লেগেছে। তবে পড়ার পর হতাশ হই নি মোটেও; বরং অধিকাংশ গল্পই বেশ ভালোই লেগেছে। গল্পগুলোর মধ্যে অলৌকিক, ভৌতিক, সাই-ফাই, কসমিক হরর, আরবান লিজেন্ড, রহস্য ইত্যাদি সব ঘরানারই ছিলো। পাঠক হিসেবে গল্পগুলো আমার কাছে ভালো লেগেছে। তবে এর মধ্যেও একক সত্তা, এ গল্পটি মৌলিক নয়, পিশাচ, ছয় মিনিট..., লেট নাইট অফিস, ওগো সুবর্ণা, জানো কি তুমি, জানো কি, অসংজ্ঞায়িত, পালনকর্তা, প্রভাব, বাতিঘর, বৃক্ষোভ, রক্ষক ও শিষ এই গল্পগুলো খুব দারুণ লেগেছে। রহস্যপ্রিয় সব বয়সের পাঠকগণ যারা বইটি এখনো পড়েননি অবশ্যই বইটি পড়তে পারেন। আশা করা যায় বইটি অবশ্যই আপনার ভালো লাগবে। যারা রিডার্স ব্লকে আছেন তারাও বইটি পড়ে দেখতে পারেন। আর বইয়ের লেখক আমারই বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই। তার কয়েকটি বই ইতোমধ্যেই আমি পড়েছি; আর সবগুলোই আমার ভালো লেগেছে। লেখার জগতে আমি তার আরোও সাফল্য কামনা করি। প্রোডাকশনঃ বইটির প্রচ্ছদ ও বাইন্ডিং ছিলো ভালো। বানান ভুলও চোখে পড়েনি। পৃষ্ঠার কোয়ালিটি ছিলো মোটামুটি। ব্যক্তিগত রেটিংঃ ৭.৫/১০।

#বুক_রিভিউ ব্যাক্তিগত সংগ্রহ নাম্বারঃ ৫৩৩ বইঃ অসংজ্ঞায়িত-১ লেখকঃ লুৎফুল কায়সার প্রকাশনীঃ বেনজিন প্রকাশন পৃষ্ঠা সংখ্যাঃ ২৫৬ মুদ্রিত মূল্যঃ ৪৬৪/- অনেকদিন ধরেই রিডার্স ব্লকে ভুগছিলাম। চাইলেও কেন জানি আগের মত বই পড়াটা হচ্ছিল না। বইয়ের পাতার থেকে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকাটাই বেশি হচ্ছিল। এই ব্লক কাটাবো মনস্থির করেই গতকাল থেকে শুরু করেছিলাম লুৎফুল ভাইয়ের সদ্য প্রকাশিত মৌলিক "অসংজ্ঞায়িত ১"। অসংজ্ঞায়িত মূলত কিছু অদ্ভুতুরে গল্পের সংকলন। এখানে মোট ২৯টি ছোট গল্প সংকলিত হয়েছে, যে গল্পগুলোতে লেখক তার লেখা শুধু হররের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি বরং বিভিন্ন জনরা নিয়ে এখানে তিনি এক্সপেরিমেন্ট করেছেন। বইটি এসেছে বেনজিন প্রকাশন হতে। প্রচ্ছদ করেছেন দি গ্রেট সুলতান আহমেদ সজল। বেনজিনের বইগুলোর মধ্যে এই বইটার প্রচ্ছদ আমার কাছে ইউনিক লেগেছে। কুচকুচে কালো কালারের প্রচ্ছদের উপর হরাইজন্টাল টাইপোগ্রাফিতে প্রচ্ছদের লে-আউট দারুন লেগেছে আমার। 🔰 বইটি কেমন লাগলো আমার? মোট ২৯ গল্পের মধ্যে লেখক বিভিন্ন জনরা নিয়ে কাজ করেছেন। জানিনা কেন বেশ কয়েকটি গল্পে লাভক্র্যাফটের লেখার ধাঁচ ছিল। অবশ্য সেটার আঁচ আমি প্রচ্ছদ দেখেই করেছিলাম। কসমিক হরর, কুথুলুহু মিথোস, সাই-ফাই, ক্রিপিপাস্তা, আরবান লিজেন্ড এমনকি একটা স্যাটায়ারও ছিল এই সংকলনে। এককথায় বেশ এনজয় করেছি। আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো, যে লুৎফুল ভাই ক্রমাগত নিজেকে ভেঙ্গে গড়ছেন। নিজের লেখা নিয়ে এক্সপেরিমেন্ট করছেন, যেটা উনার মৌলিকে মিসিং ছিল বলে আমি মনে করি। এই বইয়ের শেষ গল্প ছিল, "লেখকের মৃত্যু"। এই গল্প দিয়ে বইটা শেষ করাটা ছিল পারফেক্ট এন্ডিং। গল্পগুলো একেকটা এক জনরার হওয়ায় পড়তে একটুও বোর লাগেনি। বেশ ভালোই এনজয় করেছি। অপেক্ষায় থাকলাম অসংজ্ঞায়িত ২ এর। পরিশেষে এটাই বলব - ভালো থাকুন, বইয়ের সাথে থাকুন। ©️ ইন্দ্রনীল চৌধুরী
মোট ২৯টি ভীতিকর গল্পের সমন্বয়ে লেখা বই 'অসংজ্ঞায়িত - ১।' ছোট বেলায় 'একের ভিতর অনেক' টাইপের গাইড বইগুলোতে একটি ক্লাসের সব বইয়ের প্রশ্নের উত্তর দেওয়া থাকতো। এই বইটিও ঠিক তেমনই। লেখক বইটিতে হরর জনরার বেশ অনেকগুলো সাব-জনরা নিয়ে কাজ করেছেন। তার মধ্যে ক্রিপিপাস্তাস, লাভক্র্যাফটিয়ান, কসমিক হরর, আরবান লিজেন্ডস ও অতিপ্রাকৃত হরর অন্যতম। বইটি আমাদের গতানুগতিক হরর থেকে একটু অন্য ধাঁচে লেখা। লেখক মূলত ফোকাস দিয়েছেন লাভক্র্যাফটিয়ান হরর টোনের দিকে। হরর বলতে আমরা বুঝি ভীতিকর কিছু। ভূতের বিবরণ পড়েই আপনার ভয় পেতে হবে এমনটাও নয়। ঠিক লাভক্র্যাফটিয়ান হররে সরাসরি কোন ভূত-প্রেতের উপস্থিতি নেই তবুও গল্পটা কেমন করে যেন ভয়ের। বইয়ের একটা গল্প আরেকটার থেকে সম্পূর্ণ আলাদা ও ইউনিক। এবং প্রতিটা গল্পের সাথে লেখক এক্সপেরিমেন্ট করেছেন, যা পাঠকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম। বইয়ের সবগুলো গল্পই আকর্ষণীয় ও আগ্রহ জাগানিয়া। সে অনুযায়ী এক্সিকিউশনও বেশ দুর্দান্ত। সেই সাথে লেখক দারুণসব হরর এলিমেন্ট, রহস্য ও ছোটখাটো টুইষ্টের মাধ্যমে এক অসাধারণ কম্বিনেশন যোগ করেছেন। লুৎফুল কায়সার ভাইয়ের গল্প বলার স্টাইল বরাবরের মতোই দারুণ। চেনা-পরিচিত উপাদানগুলোকে তিনি অচেনা মোড়কে ঢেকে দিতে পারেন। সংলাপ ও গল্পের চরিত্রগুলোকেও দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি৷ সবশেষে, আমার মতো যাদের কসমিক হরর কিংবা লাভক্র্যাফটিয়ান হরর পছন্দ তাদের জন্য বইটি মাস্ট রিড। বইঃ অসংজ্ঞায়িত - ১ লেখকঃ লুৎফুল কায়সার সম্পাদনাঃ নিঝুম প্রচ্ছদঃ সজল চৌধুরী প্রকাশনায়ঃ বেনজিন প্রকাশন মুদ্রিত মূল্যঃ ৪৬৪/- পৃষ্ঠা সংখ্যাঃ ২৫৬
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইয়ের ফন্ট কি ছোট নাকি?
প্রিয় গ্রাহক, বইয়ের ফন্ট স্ট্যান্ডার্ড সাইজের।
অসংজ্ঞায়িত-২ নেই? কবে আসবে অসংজ্ঞায়িত -২?????
হোপফুলি আগামী বইমেলায় অসংজ্ঞায়িত-২ প্রকাশিত হতে পারে।
বইয়ের ফন্ট কি ছোট নাকি?
প্রিয় গ্রাহক, বইয়ের ফন্ট স্ট্যান্ডার্ড সাইজের।
অসংজ্ঞায়িত-২ নেই? কবে আসবে অসংজ্ঞায়িত -২?????
হোপফুলি আগামী বইমেলায় অসংজ্ঞায়িত-২ প্রকাশিত হতে পারে।























