

Buy জ্বীন-বাড়ির রহস্য Online in Bangladesh
লেখক: পলাশ পুরকায়স্থ
- Author: পলাশ পুরকায়স্থ
- Publisher: বই অঙ্গন প্রকাশন
- Isbn: 9789849991175
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
জিয়াউল কবীর সাহেবের দাদা মারা যান যখন তখন নাকি তার বুকে ফুঁটে উঠেছিলো কালো পাঁচ আঙুলের দাগ!বৃষ্টির সময় উনার চাচা মারা যান আম গাছের ডাল ভেঙে উপরে পড়ে৷ অথচ সেই সময়ে তার সেখানে থাকারই কথা ছিল না!দীর্ঘদিন পর জিয়াঊল সাহেব ফিরে এলেন বন্ধ বাড়িতে৷ ততদিনে বাড়িটার নাম হয়ে গেছে জ্বীন-বাড়ি৷ আর ঘটতে কী সেই বাড়ি এবং এলাকার রহস্য? জিয়াউল সাহেব ফিরে আসবার পরে আরও সব রহস্যময় ঘটনা ঘটতে শুরু করলো৷ এই নিয়েই গল্প৷
রিভিউ ও রেটিং (Review & Rating)

আলহামদুলিল্লাহ্।অনেক ভালো। page quality অনেক ভালো 🥀🥀।
ছোট্ট প্রেক্ষাপট, ক্ষুদ্র কলেবর ও স্বল্প পরিসরে অসম্ভব গতিশীল কাহিনি, এগুলো পলাশের স্বভাবজাত কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্য। লেখকের অন্যান্য উপন্যাসের মতো 'জ্বীন-বাড়ির রহস্য' নামক হরর নভেলাটিও অনন্য, অতুলনীয়। অসাধারণ চরিত্রচিত্রণ, জম-জমাট রহস্য আর যুগোপযোগী সংলাপ বইটির অপরাপর বৈশিষ্ট্য। মজনুর বউ কুলসুমকে কবীর সাহেবের 'মা' সম্বোধন এবং জবাবে কবীর সাহেবকে 'ভাইজান' বলাটা একটু অন্যরকম মনে হয়েছে। ওসি জামিল সাহেব ও কবীর সাহেবের সংলাপগুলো আরও প্রাণবন্ত করা যেতো। তবে রহস্য আর রোমাঞ্চে বুঁদ হয়ে থাকলেও সমাজ জীবনের কিছু অসংগতির দার্শনিক উপস্থাপন পাঠকবৃন্দের দৃষ্টি এড়িয়ে যাবে না। পলাশের 'মেসমেট' এর মতো 'জ্বীন-বাড়ির রহস্য' নিয়েও ওয়েব সিরিজ হতে পারে।























