

Buy নূরজাহান Online in Bangladesh
লেখক: মো: খালিদ হাসান
- Author: মো: খালিদ হাসান
- Publisher: বর্ণলিপি প্রকাশনী
- Number Of Pages: 78
- Language: বাংলা
- Edition: 1st Edition 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
আমার বিশ্বাস ছিল আরমানকে থামিয়ে দেবে নূরজাহান, কিন্তু নূরজাহান আরমানের হাতে থাকা সেই পানির বোতল দেখে এতটা ভীত হয়ে গেছে যে, সে দেয়ালের গায়ে একদম লেপটে গেছে। নূরজাহানের ভয় আর আতঙ্ক দেখে আমি বুঝলাম, আরমানের সেই পানির বোতলে নিশ্চয়ই কোনো শক্তিশালী মন্ত্র প্রয়োগ করা আছে। তা নাহলে কেন নূরজাহান আমাকে এই পরিস্থিতিতে একা ছেড়ে দেবে? আরমানের চোখে-মুখে তাচ্ছিল্যের হাসি স্পষ্ট। বাবা আরমানের উদ্দেশ্যে বলে উঠলেন, ‘দেরি করো না আরমান। জলদি পানিটা ওকে খাইয়ে দাও। ওঝার কেরামতি কেমন সেটা দেখতে হবে তো।’ হুঙ্কার করে উঠলাম আমি, ‘খবরদার আরমান। ওই বিষাক্ত তরল আমার কাছে আনবি না। আমার ব্যক্তিস্বাধীনতা হরণ করবি না।’ আরমান তাচ্ছিল্য করে বলল, ‘হুহ, স্বাধীনতা! ঘাহা; স্বাধীনতা তো হরণ করছে সেই মেয়েটা। ধীরে ধীরে তুই যার দাসে পরিণত হয়ে যাচ্ছিস।’ নূরজাহানের দিকে তাকালাম আমি। অসহায়ের মতো কাঁদছে সে। আরমান ধীরে ধীরে বোতলের ছিপি উন্মুক্ত করে ফেলল। এরপর আমার সামনে ধরে বলল, ‘লক্ষ্মী ভাই আমার। তোকে জবরদস্তি করার ইচ্ছে নেই। পুরোটা খেয়ে নিবি ঠিক আছে?’ নূরজাহানের দিকে আবারও তাকিয়ে দেখলাম, সে কাঁদতে কাঁদতে ইশারায় বুঝাচ্ছে; এই তরল পান করা যাবে না। আরমানের দিকে তাকিয়ে রাগে ফুঁসে উঠলাম আমি, ‘তুই কি সত্যিই আমার বন্ধু? তুই আমার ভালোবাসার পথে বাধার সৃষ্টি করতে চাইছিস? নূরজাহানের কথাই সত্যি হলো তবে। এই জগৎ আমার জন্য উপযুক্ত নয়। এই জগৎ দূষিত হয়ে গেছে।’
রিভিউ ও রেটিং (Review & Rating)

The ending was unexpected. So good.

শিরোনাম : নূরজাহান লেখক : খালিদ হাসান জনরা : অতিপ্রাকৃত ও ভৌতিক পৃষ্ঠা : ৭৮ প্রকাশন : বর্ণলিপি প্রকাশনী - Bornolipi Prokashoni এত সুন্দর একটা বক্স দেখে এই বর্ণবক্স সংগ্রহ করি। ছোট ছোট থ্রিলার বই যেহেতু তাই টেস্ট পরিবর্তনে কাজে লাগবে, দ্রুত শেষ করা যাবে, এক ঘেয়েমি লাগবে না- এমনসব চিন্তা থেকেই অর্ডার করা। সবার প্রথম শুরু করি "নূরজাহান।" প্রচ্ছদ টা অনেক পছন্দ হয়েছিল হয়তো-বা আমার পছন্দের রং নীল বলে। সে যাইহোক, বইয়ের অর্ধেক টা পড়ার পরও আমি কোনো কুল-কিনারা বুঝতে পারছিলাম না। ইভেন এটার জনরার সাথেও মিল পাচ্ছিলাম না। মনের উপর অনেকটা জোর করেই বইটা শেষ করি। সত্যি কথা বলতে আমি এটাকে প্রথমে শুধুমাত্র রোমান্টিক ঘরানার ভেবেছিলাম। মাঝপথে গিয়েও টের পাইনি। তবে প্রায় শেষের দিকে গিয়ে হালকা-পাতলা অতিপ্রাকৃতের আভাস পেলেও আমার মনমতো মনে হয়নি। লেখক ইচ্ছে করলে এটাকে আরেকটু বড় করে লিখে একটা সুন্দর কাঠামো দান করতে পারতেন। প্রচ্ছদ টা আমার কাছে হাই কোয়ালিফাইড মনে হয়েছে কিন্তু সে তুলনায় স্টোরি-টেলিং খুবই সাদামাটা। এটার সাথে যদি বেশি হরর ও রোমাঞ্চ মিশ্রিত কোনো গল্পের থিম থাকতো তাও অনায়াসে ম্যাচ করে যেত। যিনি প্রচ্ছদ করেছেন দারুণ সৃষ্টি ছিল এটা। লেখক নতুন হওয়ায় আমি মনে করি পাঠকের প্রতিক্রিয়া যদি তিনি সহজভাবে গ্রহণ করেন তাহলে পরবর্তীতে ভালো করবেন। উনার গল্পের টপিকটা দারুণ ছিল কিন্তু তিনি এটা পাকা করে সামনে আনতে পারেননি। কাঁচা রয়ে গেছে। আশা করি পাঠকের মন্তব্যগুলো উনাকে আরও ম্যাচিউর হতে ও পাকা হাতের লেখক হতে ভবিষ্যতে সাহায্য করবে। ইন শা আল্লাহ্। শুভকামনা রইল লেখকসহ সবার জন্য।


প্রশ্ন ও উত্তর (Q/A)
পেজ কতগুলো?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৭৮। ধন্যবাদ।
পুরো বইটিতে কি একটা গল্প?
প্রিয় গ্রাহক, জি, পুরো বই একটি গল্প নিয়ে।
পেজ কতগুলো?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৭৮। ধন্যবাদ।
পুরো বইটিতে কি একটা গল্প?
প্রিয় গ্রাহক, জি, পুরো বই একটি গল্প নিয়ে।























