অনামিকা চুপ
বই কালেকশন

Buy অনামিকা চুপ Online in Bangladesh

লেখক: তানজীম রহমান

4.25
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: তানজীম রহমান
  • Publisher: বুক স্ট্রিট
  • Isbn: 9789849936343
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 319৳ 40020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

একটি বাড়ি।চারটি শর্ত।একজন জিনিয়াস।কয়েকজন লেখক।এর বেশি না বলাই ভালো।কথায় বিপদ। নীরবতায় নিরাপদ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.25
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
33%
3
0%
2
0%
1
0%
Zamsedur Rahman
Zamsedur Rahman ভেরিফাইড
07 May 2026

নিয়ে এলাম আরেকটি ‘নট আ রিভিউ’! এবারের বই তানজীম রহমানের অতিপ্রাকৃত বা ভৌতিক উপন্যাস “অনামিকা চুপ”। যেহেতু বেশ আগে পড়া হয়েছে, বিস্তারিত অনেক তথ্যই স্মরণে নেই। তবে বইটি কী নিয়ে এবং আমার পাঠ অনুভূতিটি যথাসম্ভব তুলে ধরার চেষ্টা করব। কাহিনি আবর্তিত হয়েছে এক পরিবারকে ঘিরে। পরিবারে তিনজন সদস্য- স্বামী, স্ত্রী এবং তাদের ১২ বছর বয়সী পুত্র সন্তান। পুরো গল্প আবার বর্ণনা করা হয়েছে উত্তম পুরুষে। গল্পকথক বা স্বামীর বর্ণনায় কাহিনি এগিয়ে যায়। আলাপ শুরু হয় ঢাকা শহরের শব্দ দূষণ সমস্যাটি নিয়ে। আর এই আলাপ শেষ হতে না হতেই আরেক সমস্যার উদ্রেক ঘটে, বাসা পরিবর্তন। যদিও কলিগের সহযোগিতায় নতুন বাসা খুঁজে পেতে খুব বেশি বেগ পেতে হয় না। তবে সমস্যা আছে আরও। নতুন বাসায় রয়েছে অদ্ভুতুড়ে পরিবেশ। যেখানে শব্দের মাত্রা ষাট ডেসিবলের বেশি হলেই অশরীরী ঘটনার আবির্ভাব ঘটে। ফলে জোরে কথা বলা বা শব্দ করা একেবারে নিষেধ। কিন্তু নিষেধে কি আর সমাধান মেলে? সময় পরিক্রমায় গোটা পরিবারের ওপর বিপদের পাহাড় ভেঙে পড়ে। গোটা গল্প-ঘটনার বর্ণনায় পাঠকেরা হারিয়ে যাবেন গা ছমছম করা এক আতঙ্কের দুনিয়ায়। বইটির পাঠ অনুভূতি প্রকাশের পূর্বে কিছু কথা বলে নেওয়া জরুরি। এটা নিছক কোনো ভূতের গল্প নয়। বরং যাপিত জীবনের চেনা পরিচিত ঘটনাপ্রবাহের সঙ্গে মনস্তাত্ত্বিক ও অস্তিত্ববাদী দর্শনের মেলবন্ধনে কাল্পনিক এক জগৎ সৃষ্টি করা হয়েছে। যেখানে অলৌকিক ও অশরীরী ঘটনা প্রকট রূপ ধারণ করে। সংকটাপন্ন অবস্থা তৈরি হয়। বাস্তবতা ও কল্পনার মধ্যকার দূরত্ব ক্রমশ সংকুচিত হয়ে আসে। শুধু ভয় পাবার জন্য পড়ে গেলে আপনি এখানে কিছুই পাবেন না। কিন্তু যদি লেখকের বর্ণনার সঙ্গে কল্পনা করতে পারেন, তাহলে একের অধিক চমক আপনার জন্য অপেক্ষা করছে। প্রযুক্তির ক্রমবিকাশে এখন প্রায় সকলের হাতেই মুঠোফোন রয়েছে। চাইলেই সিনেমা-সিরিজ যে কারও হরর চাহিদা মেটাতে সক্ষম। এমনকি ১০-২০ সেকেন্ডের রিলসে থাকা দৃশ্যমান চিত্র-শব্দও পিলে চমকে দেওয়ার ক্ষমতা রাখে। বইয়ের ক্ষেত্রে এ ধরনের তাৎক্ষণিক ফলাফল আশা করা বৃথা। ধীর গতিতে চরিত্র-ঘটনার সংঘাত তৈরিতে সময় লাগে। আর এখানেই লেখক তার মুন্সিয়ানা দেখিয়েছেন। যেমন অসাধারণ গল্পশৈলী, তেমন অসাধারণ দৃশ্যায়ন। সীমিত সংলাপের সঙ্গে প্রতিটি দৃশ্যের বিস্তারিত বর্ণনা পুরোটা সময় মোহাচ্ছন্ন করে রাখে। সেইসাথে রূপকের ব্যবহার, ব্যক্তিগত দর্শন, পাশ্চাত্যের শিল্পকর্মের উল্লেখ, লেখকের চমৎকার রসবোধ গল্প-কাহিনিকে ভিন্নমাত্রা এনে দিয়েছে। গল্পের প্রয়োজনেই বেশকিছু জায়গায় অস্বাভাবিক অঙ্গভঙ্গির বর্ণনা, বীভৎসতা, অঙ্গচ্ছেদের মতোন দৃশ্যের উপস্থিতি মিলবে, যা পাঠকের হৃদয় কাঁপিয়ে দেবে নিশ্চিত। বর্তমান সময়ে অতিপ্রাকৃত বা ভৌতিক জনরায় যে ধরনের বই প্রকাশিত হয়, তাতে নতুনত্ব খুঁজে পাওয়া মুশকিল। সেক্ষেত্রে “অনামিকা চুপ” নিঃসন্দেহে ব্যতিক্রম এবং দুর্দান্ত একটি উপন্যাস। যারা হরর-প্রেমী আছেন, তাদের জন্য মাস্ট রিড। . বই: অনামিকা চুপ লেখক: তানজীম রহমান প্রচ্ছদ: নসিব পঞ্চম জিহাদী প্রকাশনী: বুক স্ট্রিট মুদ্রিত মূল্য: ৪০০

Ata E Rabby
Ata E Rabby ভেরিফাইড
19 Jul 2025

বইটা খুব উপভোগ করেছি। তবে বইটার পরিধি আরো কিছুটা বড় হলে ভালো লাগতো।

Anowar Hossain
Anowar Hossain ভেরিফাইড
24 May 2025

খুব উপভোগ্য একটা বই ছিল. ৪.২-৫

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)