

Buy উন্মাদ আশ্রম Online in Bangladesh
লেখক: ওবায়েদ হক
- Author: ওবায়েদ হক
- Publisher: ৫২ (বায়ান্ন)
- Isbn: 9789849969662
- Number Of Pages: 112
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
//গল্পটা জহির তরফদারের, সে একজন গর্বিত প্রতারক। চেহারা দেখেই পকেটের খবর জেনে ফেলে সে। চোখ দিয়েই সোনা এবং সোনালি ধোঁকার পার্থক্য ধরে ফেলতে পারে। দৃষ্টি দেখেই মানুষের বুদ্ধির পরিমাপ করতে পারে। বুদ্ধির খেলায় মানুষকে পরাজিত করাই তার নেশা। সে মনে করে, বুদ্ধি দিয়ে বোকা এবং লোভী মানুষদের লুট করাই ন্যায্যতা।একদিন গভীর রাতে একটা ভয়াবহ বিপদ তাকে ঘরছাড়া করে। কিছুদিন লুকিয়ে থাকার জন্য সে আশ্রয় নেয় একটা পুরনো, ভাঙ্গা, পরিত্যাক্ত বাড়িতে। কিন্তু বাড়িটা নির্জন ছিলো না, এই বাড়িতে বাস করে কিছু অদ্ভুত মানুষ, ‘পাগল’ বলে সভ্য সমাজ যাদেরকে ত্যাগ করেছে।এখানে জহিরের সাথে উদ্ভট সব ঘটনা ঘটতে থাকে। তার সঙ্গী হয় একটা কথা বলা কাক। দুজনে মিলে নামে সত্য সন্ধানে, যে সত্য জহিরকে উদ্ধার করবে আইনের দুর্বোধ্য ধাঁধা থেকে। কিন্তু সত্য যে এত অদ্ভুত এবং অপ্রত্যাশিত হবে জহির ধারণাও করতে পারেনি।//
রিভিউ ও রেটিং (Review & Rating)
এই মুহূর্তে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। খানিকটা উদাস মনেই হাতে তুলে নিলাম ওবায়েদ হকের উপন্যাসিকা “উন্মাদ আশ্রম”। এটা অনেক আগেই পড়া হয়েছে। কিন্তু যাপিত জীবনের কোলাহলে বইটা নিয়ে কিছু লেখা হয়নি। ভাবলাম, দু-কলম লেখা যাক। এটাকে অবশ্য রিভিউ টাইপ কিছু ভাবার দরকার নেই। আমি ইদানিং কোনো বই পড়ার পর শুধুমাত্র পাঠ অনুভূতিটুকু প্রকাশের চেষ্টা করছি। এই লেখাটিও ঠিক তেমন। বর্তমান বাংলা সাহিত্যে এবং দেশের পাঠকমহলে ওবায়েদ হক বেশ পরিচিত নাম। তার লেখনশৈলী সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এরপরও যদি সংক্ষেপে বলতে হয়- সাবলীলভাবে গল্প বলার ক্ষমতা, মনস্তাত্ত্বিক ও দর্শন নির্ভর সংলাপের ব্যবহার, শব্দ-বাক্য-উপমায় দারুণ মুন্সিয়ানা, ক্ষুদ্রতর বিষয়েও অতি নিখুঁত বিবরণ ও বর্ণনায় তিনি তার পাঠকদের বুঁদ করে রাখেন। ‘উন্মাদ আশ্রম’ এর ব্যতিক্রম নয়। জহির এই উপন্যাসিকার মূল চরিত্র। তার গড়ন, স্বভাব-চরিত্র, শৈশব-কৈশোর, পরিবার, পরিবেশ, কৃতকর্ম, অতীত-বর্তমান সবমিলিয়ে রহস্যময় ও জটিল মানুষ হিসেবে তাকে গড়ে তোলা হয়েছে। ঘটনা পরিক্রমায় পাঠকের হৃদয়ে তার প্রতি কখনো মায়া, কখনো হতাশা, কখনো রাগ, কখনো ঘৃণা জন্মাতে বাধ্য। চরিত্রের পাশাপাশি গল্প-কাহিনি ফাঁদতে লেখক একপ্রকার মাকড়শার জাল তৈরি করেছেন। সেই জালে রয়েছে পরিত্যক্ত এক বাড়ি, সেখানকার রহস্যময় ব্যক্তিবর্গ, ভবঘুরে জীবন-যাপন, কতক চেনা-অচেনা মানুষের স্মৃতি, এমনকি কথা বলতে পারা একটি কাক! আর ঠিক জালের এই মাঝখানে রেখে দেওয়া হয়েছে জহিরকে। সে কি শিকার, না-কি শিকারী? উত্তর মিলবে বইয়ের পাতায়। ওবায়েক হকের লেখায় কেন জানি বড় পরিসরে বিষণ্নতা বিরাজ করে। তবে সেটাকেও তিনি অনায়াসে মুগ্ধতার পর্যায়ে নিয়ে যান। উন্মাদ আশ্রমের প্রতিটি পাতায় রয়েছে অনুভূতির ছড়াছড়ি। লোভ, স্বার্থপরতা, প্রতারণা, মোহমায়া, উদ্বেগ, হতাশা, অপরাধ, ভয়, স্মৃতিকাতরতা, পাপ-পূণ্য, অনুশোচনা ইত্যাদি মনের মধ্যে দলা পাকিয়ে ফেলে। বইয়ের শেষ পৃষ্ঠা অবধি একধরনের ঘোরের মাঝে রাখে। লেখক বেশ দক্ষতার সঙ্গেই সমস্তকিছু ফুটিয়ে তুলেছেন। একজন সাধারণ পাঠক হিসেবে “উন্মাদ আশ্রম” বইটি আমি ভীষণ উপভোগ করেছি। আশা রাখি ভবিষ্যতে লেখক তার পাঠকদের জন্য আরও চমৎকার সব গল্প-উপন্যাস উপহার দেবেন। . বই: উন্মাদ আশ্রম লেখক: ওবায়েদ হক প্রচ্ছদ: অনন্যা চক্রবর্তী প্রকাশনী: বায়ান্ন (’৫২) মুদ্রিত মূল্য: ২৫২
এটাই ওবায়েদ হকের আমার পড়া প্রথম বই।শেষে হতবাক না হয়ে পারিনি।অসম্ভব সুন্দর ছিল।সবগুলো বই নিয়েছি ফ্রেন্ডের থেকে পড়ার জন্য।বাংলা সাহিত্যের কালজয়ী লেখক হতে চলেছে আশা করি।ইনশাআল্লাহ।
good
অসাধারণ একটা উপন্যাস। হুমায়ুন আহমেদের পরে এখন যারা নতুন লিখছেন তাদের মধ্যে ওবায়েদ হকের লিখাই সবচেয়ে ব্রিলিয়ান্ট মনে হয়েছে আমার কাছে।এতো চমৎকার সব উপমা এই বইতে দিছেন উনি, এক কথায় অসাধারণ। সমসাময়িক ঘটনা গুলাই উনার লেখায় স্থান পায়, এই বিষয় টাও আমার কাছে খুবি ভাল লেগেছে।বইটার উৎসর্গ পত্রটা আমার কাছে সব চেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে, "বুদ্বিজিবী এবং প্রতারকদের"।

কেমন জানি! সচরাচর ওবায়েদ হক এখানে নেই। মনে হচ্ছে জোর করে বসিয়ে দেয়া হয়েছে। কিন্তু তারপরও যথেষ্ট ভালো একটা বই।























