

Buy তোমার দেওয়া আমার কোন নাম ছিল না Online in Bangladesh
লেখক: আমিনুল ইসলাম (ফিকশন)
- Author: আমিনুল ইসলাম (ফিকশন)
- Publisher: প্রিমিয়াম পাবলিকেশন্স
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
"এক সিরিয়াল কিলার দেশ জুড়ে ছড়াচ্ছে ভীতির সঞ্চার। প্রতি ছয় মাস পর পর খুন হচ্ছে, যেখানে ভিক্টিম হিসেবে বেছে নিচ্ছে শুধুমাত্র নারীকে। মিডিয়া তোলপাড় করা এই খুনি 'সিক্স মান্থ' কিলার নামে পরিচিতি লাভ করছে। ঠিক এমন সময়ে ছোট্ট এক মফস্বল শহরে একের পর এক নারীর লাশ পাওয়া যেতে শুরু করল। তদন্ত কর্মকর্তা আজমল হোসেন মারাত্মক এক বিপত্তিতে পড়ে গেলেন। তবে কি 'সিক্স মান্থ' সিরিয়াল কিলারের আগমন ঘটলো তার শহরে?শহরের হতাশাগ্রস্থ ছেলে-মেয়েদেরকে 'দূত' বলে দাবি করা এক রহস্যময় লোকের কাছে যেতে দেখা যাচ্ছে ইদানিং। দীর্ঘদিন নিরুদ্দেশ থাকা ইরফান খন্দকার ফিরে এলেন আকষ্মিকভাবেই। এদিকে প্রদীপ কয়েক হাজার বছর আগের এক মিথের সন্ধান পায়। হারিয়ে যাওয়া এক দেবতার গল্প, এক কলমের গল্প; যে কলমটা জীবন্ত হওয়ার অপেক্ষা করছে। এতসব রহস্যে ভরপুর উপন্যাসটির কোথাও কে যেন বলে উঠল, 'তোমার দেওয়া আমার কোনো নাম ছিলো না'।"
রিভিউ ও রেটিং (Review & Rating)
দারুন! মিস্ট্রি, থ্রিলার, ক্রাইম, ফ্যান্টাসি মিলে একাকার। অর্ককে দেখার জন্য 'বাটারফ্লাই ইফেক্ট' পড়ার লোভ সামলাতে পারছিনা। হয়ত এক্সামের পরপরই কিনে ফেলব। দূত কে সেটা আগেই বুঝেছিলাম। তবে ইরফান খন্দকারকে সিক্স মান্থ কিলার ভেবেছিলাম। এটাও বুঝেছিলাম আগের খুন এবং পরের খুনগুলো আলাদা মানুষের। ফারহান, ইরফান, রকিব, আজমল সবাইকেই সন্দেহ হয়েছিল। প্রদীপকে ভালোলেগেছিল, কারন বইয়ের মাঝে ডুবে থাকে, সাহসী। রহস্য ছিল। তবে শেষটা Unexpected ছিল। প্রাচীন মিথের ব্যাপারটাই সবচেয়ে বেশি আকর্ষন করেছিলো। ঘুমানো ছাড়া একটানা পড়ে শেষ করেছি। ছেড়ে ওঠার মতো নয়। বইয়ের নামটা আকর্ষন করেছিলো আর থ্রিলার জনরা শুনে রিভিউ না দেখেই কিনেছি। মাঝে অনেকদিন এভাবে ডুবে থাকা হয়নি। বইটা আমাকে টেনে নিয়েছিলো। Best use of money. লেখকের অন্য বইগুলোও পড়ব ইনশাআল্লাহ। বাঙালি লেখকের এমন সব মিশিয়ে লেখা আগে পড়া হয়নি। ভালোই।



awesome!!!
চমৎকার বইটি

বইটা আসলে অনেক ভালো। আপনারা চাইলে নিতে পারেন। তবে হঠাৎ করে একটা পডা একটা চরিত্র শুরু হচ্ছে এদিকটা আমার নেতিবাচক দিক লাগল। সিক্স মান্থ কিলার আজমল হোসেন। দূত হলেন ইরফান খন্দকার। তোমার দেওয়া আমার কোন নাম ছিল না এটা প্রদীপ বলে।

তোমার দেওয়া আমার কোন নাম ছিলোনা বইটি খুব চমৎকার আপনারাও চাইলে নিতে পারেন এবং তাদের ডেলিভারি খুবই ফাস্ট তাদের ডেলিভারি প্রশংসা বারবার করি
প্রশ্ন ও উত্তর (Q/A)
boiyer page sonkha koto ?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৭৬। ধন্যবাদ।
boiyer page sonkha koto ?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৭৬। ধন্যবাদ।























