

Buy তোমাদের জন্য ভালোবাসা Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: অন্বেষা প্রকাশন
- Isbn: 9847011600673
- Number Of Pages: 70
- Language: বাংলা
- Edition: 3th Printed, 2012
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপে লিখা কথাফিহা জানালা খূলে দিলেন। বাইরের অপরূপ জোছনা ভাসতে ভাসতে ঘরের ভেতর চলে এল। সেদিক তাকিয়ে থাকতে থাকতে ফিহা অভিভূতের মতো বললেন, ‘দেখো, দেখো, কী চমৎকার জোছনা হয়েছে।’
রিভিউ ও রেটিং (Review & Rating)
I love this good and thank you rokomari.
#রকমারি_বইপোকা_বুক_রিভিউ বই: তোমাদের জন্য ভালোবাসা লেখক: হুমায়ূন আহমেদ প্রকাশনী: অন্বেষা এই অসাধারণ বইটির নাম অনেকেই হয়তো শুনেছেন। 'তোমাদের জন্য ভালোবাসা' বইটি বাংলাদেশের সর্বপ্রথম সায়েন্স ফিকশন বই। হুমায়ূন আহমেদ বইটি 'বিজ্ঞান সাময়িকী' তে ধারাবাহিকভাবে লিখতেন। পরবর্তীতে ১৯৭৩ সালে এটি পূর্ণাঙ্গ বই আকারে প্রকাশ পায়। বাংলাদেশের সর্বপ্রথম সায়েন্স ফিকশন - শুনেই বেশ একটা রোমাঞ্চ ফিল হচ্ছে না? কি আছে এই বইতে? এই বইয়ের গল্পটি অসাধারণ। গল্পটি উন্নত পৃথিবীর একটি বিপদজনক সমস্যাকে ঘিরে। মহামান্য বিজ্ঞানীরা তাই আলোচনায় বসেন কি করে এই বিপদ কাটানো যায়। সমস্যাটি হলো একটি গ্রহ 'টাইফা' কে নিয়ে। বিজ্ঞানীদের ধারণা গ্রহটিতে উচ্চতর ক্ষমতাসম্পন্ন জীবের বসবাস। হঠাৎ একদিন গ্রহটি উধাও হয়ে যায়। জানা যায়, গ্রহটি চতুর্থ মাত্রার একটি গ্রহ, যা ধীরে ধীরে তার বলয়ের মধ্যে থাকা সবকিছুকে গ্রাস করবে এবং পৃথিবীও তার অন্তর্ভুক্ত। এদিকে লী নামের একটি মেয়ের মাধ্যমে ৫০০০ হাজার বছর পুরোনো একটি বইয়ের সন্ধান পাওয়া যায়। কি লেখা আছে বইটিতে? আর বইটি পৃথিবীর এই সংকটময় সময়ে কি কাজে লাগবে? কি? এখানে কাহিনীটা বেশ জমজমাট হয়ে উঠেছে না? এরপর বইটি থেকে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে আশ্চর্য কিছু রহস্য। আপনি গল্পে এতটাই বুঁদ হয়ে থাকবেন যে আপনার সময় কিভাবে কেটে যাবে আপনি টেরই পাবেন না। এখানেই লেখকের সার্থকতা। হুমায়ূন আহমেদ যখন এই বইটি লিখেছেন তখন তিনি মোটামোটি তরুণ একজন লেখক। কিন্তু তার লেখা পড়ে আপনি চমৎকৃত হবেন। এত অসাধারণ তার লেখনী! এত সহজ ভাষায় সায়েন্স ফিকশনের মতো জনরার বইটি সত্যিই প্রশংসার দাবিদার। হুমায়ূন আহমেদ যেন বাংলা সাহিত্যের এইচ.জি. ওয়েলস। মহাবিজ্ঞানী এস মাথুর, বিজ্ঞানী স্রুরা, মহামান্য ফিহা এই চরিত্রগুলো আপনাকে নিশ্চিতভাবেই মুগ্ধ করবে। বইটি সাইজে বেশ ছোট। ৭০ পেইজের একটি বই। তাই এক বসাতেই বইটি পড়ে ফেলা যায়। এবং আমার বিশ্বাস বইটি পড়ে কেউ আশাহত হবেন না। ব্যাক্তিগত রেটিং: ১০/১০
সুন্দর
ভালো 💖
best book
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটা স্টোকে আসবে কবে?
স্টকে নেই, অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে।
এটা স্টোকে আসবে কবে?
স্টকে নেই, অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে।























