

Buy বিফোর দ্য কফি গেটস্ কোল্ড Online in Bangladesh
লেখক: তোশিকাযু কাওয়াগুচি
- Author: তোশিকাযু কাওয়াগুচি
- Publisher: আফসার ব্রাদার্স
- Isbn: 9879848018859
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: ৩য় মুদ্রণ ,জুলাই ২০২৩
পণ্য সারসংক্ষেপ (Summary)
যদি অতীতে ফিরে যাওয়া সম্ভব হতো, তবে জীবনের কোন্ বিষয়টা বদলে ফেলতেন? টোকিও শহরতলীর এক নির্জন গলির বেইজমেন্টে অবস্থিত ক্যাফেটা প্রায় একশো বছরের বেশি সময় ধরে কাস্টমারদের কফি পরিবেশন করে আসছে। তবে সুস্বাদু কফি পানের পাশাপাশি এখানে আগতদের সুযোগ মেলে অনন্য এক অভিজ্ঞতা অর্জনের, অতীতে পরিভ্রমণ। চার পরিভ্রমণকারী, তাদের কেউ হয়তো অতীতে গিয়ে কথা বলতে চায় ছেড়ে যাওয়া প্রেয়সীর সাথে, কেউ আবার শেষবারের মতন দেখা করতে চায় ছোট্ট বোনের সাথে। আলঝেইমারে আক্রান্ত স্বামীর সাথে কথা বলতে চায় একজন। আবার সন্তানের মুখটা একবারের মত দেখতে চায় কেউ। কিন্তু অতীতে পরিভ্রমণের এই পদ্ধতি পুরোপুরি নিষ্কণ্টক নয়। নির্দিষ্ট একটি সিটে বসে থাকতে হবে তাদের গোটা সময়, ক্যাফের বাইরেও বেরুনো যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কফি ঠাণ্ডা হবার পূর্বেই ফিরতে হবে। লোভ, লালসা, আকাঙ্খা, আক্ষেপ এবং দুঃখে ভরপুর এই সায়েন্স ফ্যান্টাসির জগতে আপনাকে স্বাগতম।
রিভিউ ও রেটিং (Review & Rating)
Different test of reading.
Before the Coffee Gets Cold is a book that contains four different stories about four different people. Each story is a beautiful one.❤❤❤

ভবিষ্যত নিয়ে সবার মধ্যে একটা উৎকন্ঠা, উদবেগ, কৌতুহল, উদ্দিপনা কাজ করে। এইটা মানুষের মানুষ হয়ে জন্মানোর সূত্রে প্রাপ্ত। তার সাথে যদি থাকে অতিতে গিয়ে কাউকে না বলা কথা, অনুভূতি, আবেগ, আকাঙ্খা প্রকাশ করে দেওয়া। ভূল গুলো বুঝতে পারা পুরনো অভিমান ভুলে নতুন করে শুরু করা। এই বিষয়গুলো খুব সুন্দর ফুটে উঠেছে এই বইটিতে।

আসলে সালমান হক এর অনুবাদ always authentic হয়। খুব ভালো লেগেছে পড়ে।

এই বইটির মলাট, কাগজের মান থেকে শুরু করে অনুবাদ, প্রিন্ট সব একদম টপ লেভেলের। সত্যি বলতে বইটি হাতে নিয়ে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। আমি ১০০% স্যাটিসফাইড।
প্রশ্ন ও উত্তর (Q/A)
boi ta ki English naki banglay translate kora?
বাংলায় অনুবাদকৃত বই।
Eitar English ta hobe?
<a href="https://www.rokomari.com/book/222753/before-the-coffee-gets-cold">https://www.rokomari.com/book/222753/before-the-coffee-gets-cold</a>
how many pages are there In this book?
The number of Pages 192.
বইটির পেজ সংখ্যা কতো?
The Number of Pages 192.






















