

Buy মাই লাস্ট ক্লিক Online in Bangladesh
লেখক: হিস্টোরিয়ান মজনু
- Author: হিস্টোরিয়ান মজনু
- Publisher: হিস্টোরিয়ান পাবলিকেশন
- Isbn: 9789843579287
- Number Of Pages: 72
- Language: বাংলা
- Edition: 2026
পণ্য সারসংক্ষেপ (Summary)
এই বই খুলবার আগে এক মূহুর্ত থামুন। শ্বাস নিন। নিজের ভেতরের সেই নীরব কণ্ঠটাকে শুনুন। কারণ এটি কোনো গল্প নয়, কোনো রোমান্টিক লেখা নয়- এটি এক উম্মাহর আর্তনাদ, এক প্রজন্মের নীরব ধ্বংসের কান্না। আজ পাপ আগুনের মতো দূরে নয়; বন্যার মতো ঘরে ঢুকে পড়েছে। একসময় মানুষ পাপ করতে বাইরে যেত, আজ পাপই দরজায় কড়া নাড়ে। মোবাইলের পর্দা ফিসফিস করে, আর চোখ পুড়তে পুড়তে হৃদয়ের আলো নিভে যায়, ইমানের বাগান শুকিয়ে যায়, পরিবারের শান্তি ভেঙে পড়ে। এই বই সেই চোখের কথা বলে, যে নামাজে দাঁড়ায় কিন্তু সেজদায় ভেসে ওঠে নিষিদ্ধ দৃশ্য। সেই অন্তরের কথা বলে, যে আল্লাহকে ভালোবাসতে চায়, অথচ শয়তানের শিকলে আটকে যায়। সেই ঘরগুলোর কথাও আছে, যেগুলো নিঃশব্দে ভাঙে “স্ক্রিনের পর্দার” আড়ালে। তবে এটি হতাশার বই নয়- এটি ফিরে আসার আমন্ত্রণ। পাপের অন্ধকার থেকে তাওবার আলোয় ফেরার ডাক। চোখের গুনাহ থেকে হৃদয়ের পবিত্রতায় ফেরার পথ। পড়তে পড়তে যদি চোখ ভিজে যায় তবে ভয় নেই। হয়তো সেই এক ফোঁটা কান্নাই হবে মুক্তির শুরু। এ বই শুধু পড়ার জন্য নয়, এ বই ফিরে আসার জন্য।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বেস্ট ফর পর্নোগ্রাফি। যুবকদের জন্য বেস্ট বই।





















