লাক্সারি ট্র্যাপ
বই কালেকশন

Buy লাক্সারি ট্র্যাপ Online in Bangladesh

লেখক: তানভীর শাহরিয়ার রিমন

4.57
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: তানভীর শাহরিয়ার রিমন
  • Publisher: তাম্রলিপি
  • Number Of Pages: 136
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 289৳ 34015% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফেসবুকে যাদেরকে আমরা যুক্ত করি, বন্ধু বলি-তারা আসলে কতটা প্রকৃত বন্ধু? একজন ১৯/২০ বছর বয়সি তরুণী যখন মেসেঞ্জারে টেক্সট করে- বেবি, ইউ আর মাই ক্রাস! তখন পা পিছলে পড়ে যাব না কি দাঁড়িয়ে থাকব সে সিদ্ধান্ত কিন্তু আমাদেরকেই নিতে হবে। একজন তরুণী যখন লিখে, বেবি-ওয়ানা গো ফর অ্যা লং ড্রাইভ! তখন জানতে হবে, কোথায় থামতে হবে। এরকম অসংখ্য ফাঁদ, মোহ আমাদের আশেপাশেই আছে। আমাদের জীবনে-পরিবারে, কর্মক্ষেত্রে। ফাঁদে পা দিয়ে অতল গভীরে তলিয়ে যাবেন, নাকি জীবনের সমস্ত ট্র্যাপগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলার কৌশল শিখে তাৎপর্যময় জীবনের সন্ধান করবেন সিদ্ধান্ত আপনাদের। এই বইটি আপনার সিদ্ধান্ত গ্রহণকে সহজ করবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.57
(6 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
17%
3
17%
2
0%
1
0%
Tasmia Maliha
Tasmia Maliha ভেরিফাইড
10 May 2025

good book

880****877
880****877 ভেরিফাইড
28 Mar 2025

দারুণ একটি বই। জীবন থেকে নেয়া সব ঘটনার চমৎকার উপস্থাপনা করেছেন রিমন ভাইয়া। আমাদের জীবন আসলে অল্প কয়দিনের, এই সময়টাতে কিভাবে চলা দরকার তা চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারার মতন বিভিন্ন ঘটনা এতে আছে। সৎ মানুষ হিসেবে নিজেকে বেটার স্থানে দেখতে চাইলে এই বইটা একবার পড়া উচিত।

Rahat Mahmood
Rahat Mahmood ভেরিফাইড
04 May 2024

বর্তমান সময়ের প্রেক্ষাপট চমৎকার ভাবে বিবৃত, অসাধারণ লেখনী....

Israfil Sharif
Israfil Sharif ভেরিফাইড
24 Feb 2023

লাক্সারি ট্রাপ বইটি জীবন, পরিবার ও কর্মক্ষেত্র নিয়ে অসাধারণ বাস্তবিক স্টোরি টেলিং। আমার বইটি পড়ে অনেক ভালো লেগেছে৷ বইটির রেটিং আমি ১০ এ ১০ ই দিব। বইটি সবার পড়া উচিত বলে আমার অভিমত।

Nazim Uddin
Nazim Uddin ভেরিফাইড
22 Feb 2023

লাক্সারি ট্র্যাপ এ বইটি জীবন, পরিবার, কর্মক্ষেত্র তিনটি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায় আবার ছোট ছোট বেশ কয়েকটি জীবনমুখী, বাস্তব জীবনে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ফাঁদ আর চমৎকার আশা জাগানিয়া গল্প নিয়ে সাজানো যা আন্দোলিত করবে পাঠককে। যে গল্পগুলো জীবন নিয়ে আরেকবার ভাবতে মস্তিষ্কের নিউরন সেলগুলোকে তরঙ্গের মতো আন্দোলিত করবে। আশা, নীতি- নৈতিকতা, মানুষের হক, বিনয়, আত্মসম্মান, মা-বাবার দোয়া, মানুষের দোয়া আর ভালোবাসা এই বিষয়গুলো নিয়ে পাঠকে আরেকবার ভাবাবে, জীবন অধ্যায়ের প্রতিটি গল্প। দ্বিতীয় অধ্যায়, পরিবার। অসাধারণ কিছু গল্প। তবে ঠিক গল্প নয় শুধু। প্রতিটি গল্পই লেখকের নিজের বা নিজের অভিজ্ঞতা সংশ্লিষ্ট। স্বামী-স্ত্রীর সম্পর্ক, শ্রদ্ধা,ভালোবাসা নিজের শেকড় আঁকড়ে ধরা, মা-বাবা আদর ভালোবাসা, এমন সব মুগ্ধতা ছড়ানো কথামালা নিয়ে এ অধ্যায়টি। হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু অংশঃ "একসাথে না থাকার জন্য হাজারটা কারণ খোঁজা যেতে পারে, সাথে থাকার জন্য একটা কারণই যথেষ্ট - ভালোবাসা।" "প্রিয়জনদের জন্য সবচেয়ে দামি উপহার হলো সময়।" "...এশার নামাজ তখনো পড়া হয়নি। আম্মাকে দেখে আব্বাকে বললাম, আব্বা, আমি নাজাজ পড়ে নিই। নামাজ শেষ করতে পারিনি, আব্বা আমাকে ডাকতে শুরু করলেন। তাড়াতাড়ি করো। আমি সালাম ফিরিয়ে দৌঁড়ে গেলাম আম্মার মাথার কাছে। জোরে জোরে কালেমা পড়তে থাকলাম আমরা। আল্লাহর কি কুদরত, আম্মা চোখ খুলে চাইলেন, আম্মার চোখের কোনা বেয়ে পানি পড়ছে। আম্মার চোকে চোখে পানি কেন? বড় মায়ার পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন বলে? নিজের ছোট সন্তাকে শেষবারের মতো দেখতে না পরার জন্য? কলিজার টুকরা নাতি-নাতনের জন্য? আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আমি কালিমা পড়তে থাকি। আম্মা আমার সাথে শব্দ করে কালেমা উচ্চারণ করলেন। আমার হাতের উপর আম্মা নিস্তেজ হয়ে গেলেন। আমার আম্মা চিরদিনের জন্য চলেনগেলেন!... " শেষ অধ্যায়ে আছে স্কিল ডেভেলপমেন্ট, আত্মতুষ্টি, বিনয়ী হওয়ার অসাধারণ কিছু উদাহরণ। বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে। এজন্য অনেক ধন্যবাদ, প্রিয় মানুষ Tanvir Shahriar Rimon Reviewer: Nazim Uddin ~ নাজিম উদ্দীন ২১ শে ফেব্রুয়ারী ২০২৩

Review Upload 1
Review Upload 2

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটিতে কত পৃষ্ঠা রয়েছে?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ১৩৬ পৃষ্ঠা, ধন্যবাদ।

প্রশ্ন

বইটিতে কত পৃষ্ঠা রয়েছে?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ১৩৬ পৃষ্ঠা, ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)