

Buy নিলিন Online in Bangladesh
লেখক: মোশতাক আহমেদ
- Author: মোশতাক আহমেদ
- Publisher: অনিন্দ্য প্রকাশ
- Isbn: 9789849620259
- Number Of Pages: 142
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
পৃথিবীর প্রথম মানব ক্লোনের নাম নিলিন। তৈরি করেছেন প্রফেসর রহমান, বাংলাদেশেই। সম্পূর্ণ প্রজেক্টটি ছিল অতি গোপনীয়। প্রজেক্টটিতে অর্থায়ন করেছে ডিডিলিন নামক এক বিদেশি ওষুধ গবেষণা প্রতিষ্ঠান। উনিশ বছর বয়সি সোনালি সবুজ চুলের অপূর্ব সুন্দর নিলিনকে সবার সম্মুখে উন্মোচন করার আগেই ডিডিলিন কোম্পানি দাবি করে বসে নিলিনকে তাদের নিকট হস্তান্তর করতে হবে এবং আরো জানায় নিলিনের উপর তারা গবেষণা করবে। রাজি হন না প্রফেসর রহমান, ডিডিলিনকে বুঝাতে চেষ্টা করেন যে নিলিন ‘মানুষ’। কিন্তু ডিডিলিন কর্তৃপক্ষ রাজি নয়, নিলিনকে তাদের চাই-ই-চাই। নিলিনের উপর গবেষণা করে এক নিলিন থেকে হাজার হাজার নিলিন তৈরি করবে তারা। তারপর তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করবে পৃথিবীর মানুষের কাছে। পুরো বিষয়টা ব্যবসায়িক। প্রফেসর রহমান রাজি না হওয়ায় ডিডিলিন দুজন সিক্রেট এজেন্টকে দায়িত্ব দেয় নিলিনকে পাচার করে বাংলাদেশের বাইরে এনে ডিডিলিনের গবেষণাগারে পৌঁছে দেয়ার জন্য। মিশনের প্রথম পর্বে তারা অপহরণ করে প্রফেসর রহমানকে। কিন্তু হাতছাড়া হয়ে যায় নিলিন। ইনকিউবেটর থেকে বের হয়ে নিলিন এখন ঢাকার রাস্তায়, অলি-গলিতে। সবকিছুই অপরিচিত তার। ঘটনাক্রমে তার সাথে পরিচয় হয় নিরবের। নিরব বুঝতে পারে নিলিন সাধারণ কোনো মানুষ নয়। নিলিনের অবিশ^াস্য সব ক্ষমতা রয়েছে। একটি ক্ষমতা হলো সে ভবিষ্যৎ দেখতে পারে। আর তাছাড়া রয়েছে তার সুন্দর, কোমল আর নিষ্পাপ ভালোবাসায় ভরা একটা মন। সেই ভালোবাসার মনে নিরব যখন হারিয়ে যাচ্ছে তখনই নিয়োগপ্রাপ্ত এজেন্টরা অপহরণ করতে সমর্থ হয় নিলিনকে। নিলিন এখন গোপন গবেষণাগারে, শুরু হতে যাচ্ছে তার উপর গা শিউরে ওঠা ভয়ংকর সব গবেষণা।শেষ পর্যন্ত কী নিলিনকে বাঁচাতে পেরেছিল নিরব!
রিভিউ ও রেটিং (Review & Rating)
নিলিন বইটি একদম অসাধারণ। যদিও নিলিন মারা যাওয়ার কারনে রাগ হচ্ছিল, যে নিলিন তো কোনভাবে বেচেও থাকতে পারত।কিন্তু এটায় গল্পটিকে আারও interesting করে তুলেছে।🥰😁

নিলিন প্রচ্ছদ টা আসলেই অনেক ইন্টারেস্টিং কিন্তু গল্পটা সে অর্থে ইন্টারেস্টিং না। সায়েন্স ফিকশন বলা হচ্ছে কিন্তু সায়েন্স বিষয়ক তেমন কোনো আলোচনা এখানে নেই বরং শুরুটা একটু বিজ্ঞানের আলোকে করা হয়েছে এবং বাকী কাহিনি আর পাঁচটা সাধারন প্রেমের গল্পের মতোই এগিয়েছে। নিলিন অনিন্দ্যসুন্দর চেহারার অধিকারী একজন মেয়ে যে কোনো মানব সন্তান নয় বিজ্ঞানেই কল্যাণে সৃষ্ট প্রথম মানব ক্লোন নিলিন। প্রফেসর রহমানের সৃষ্টি নিলিন কে নিয়ে গবেষণা চালাতে চায় ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান ডিডিলিন যারা নিলিন তৈরিতে অর্থ সহায়তাকারী। নিলিন কে তৈরির পর তাকে নিজের মেয়ের মতো দেখেন প্রফেসর রহমান তাই তাকে নিয়ে কোনো গবেষণা চালানোর পক্ষে তিনি ছিলেন না,, এজন্য তাকে অপহরণ করে নিলিনকে গোপনে চুরি করার সিদ্ধান্ত নেয় দুষ্টচক্র। মাঝে নিরব নামে এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক হয় নিলিনের। নিলিনের কিছু আশ্চর্য ক্ষমতার একটি ছিলো আগামী ৩০ দিনের ভবিষ্যৎ দেখতে পারা। তো ছোট ছোট অনেক ঘটনার সমন্বয়ে নিলিন গল্পটি তৈরি, গল্পে সাসপেন্স এর অভাব স্পষ্ট, কোন ঘটনার পরে কি ঘটবে সহজে অনুমেয় ছিলো। গল্পটা আরও রোমাঞ্চকর হতে পারত। শিশুদের পড়ার উপযোগী একটি বই। যাদের বয়স ১৫ এর মধ্যে তারা এটি পড়ে মজা পাবে আশা করি..

ভালো লাগল বইটা পড়ে |

অসাধারণ ভাবে উপস্থাপন।
মানুষের অভাবনীয় এক আবিষ্কার নিলিন, আর সে সম্পর্কেই এক গল্প তুলে ধরা হয়েছে এই বইটিতে। সত্যি ভালো লেগেছে আমার।


প্রশ্ন ও উত্তর (Q/A)
কত পৃষ্ঠা আছে বইটির?
The Number of Pages 142.
কত পৃষ্ঠা আছে বইটির?
The Number of Pages 142.






















