প্রিয় এই পৃথিবী ছেড়ে
বই কালেকশন

Buy প্রিয় এই পৃথিবী ছেড়ে Online in Bangladesh

লেখক: আনিসুল হক

4.04
(12 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আনিসুল হক
  • Publisher: প্রথমা প্রকাশন
  • Isbn: 9789849240365
  • Number Of Pages: 199
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2017
৳ 403৳ 45010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"প্রিয় এই পৃথিবী ছেড়ে" বইয়ের ফ্ল্যাপের লেখা: চারজন মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে। একমুখী যাত্রা। যাওয়া যাবে কিন্তু ফেরা যাবে না। সেই দলে রয়েছে একজন বাংলাদেশি নারী, নাম সাবিনা আক্তার শিমু। মঙ্গলে অক্সিজেন নেই, পানি পাওয়া কঠিন, তেজস্ক্রিয় রশ্মির ভয় আছে। গাছপালা নেই। বৃষ্টি নেই। যাত্রাপথও সহজ নয়। ২৭০ দিন লাগবে শুধু যেতেই। সেখানে গিয়ে এই অভিযাত্রীরা থাকবে, এরপর ২৬ মাস পরে যাবে আরও চারজন। এভাবে মঙ্গলে গড়ে উঠবে মানববসতি। এক হাজার বছর পর মঙ্গল হয়ে উঠবে সুজলা-সুফলা। সাবিনা আক্তার শিমু মঙ্গলে যাত্রার আগে ঢাকায় এসে দেখা করল মা-বাবার সঙ্গে। 'ফিরে গিয়ে তারা রওনা হলাে ‘মার্স হােপ ১ নামের নভােযানে। বিপৎসংকুল শ্বাসরুদ্ধকর সেই অভিযাত্রায় অজানা শঙ্কার সঙ্গে আছে প্রেম, ভালােবাসা, হাসি-কান্না, ঈর্ষা-দ্বেষ। প্রিয় পাঠক, সাবিনা আক্তার শিমু ও আরও তিন অভিযাত্রীর সঙ্গে আপনিও চলুন প্রিয় এই পৃথিবী ছেড়ে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.04
(12 টি কাস্টমার রিভিউ)
5
83%
4
0%
3
8%
2
0%
1
8%
Arifa Khanam Tama
Arifa Khanam Tama ভেরিফাইড
02 May 2022

ভালোই

Md Khadem Ali
Md Khadem Ali ভেরিফাইড
27 Mar 2021

অসাধারণ একটা বই 🙂

Docile Francis Rebeiro
Docile Francis Rebeiro ভেরিফাইড
18 Aug 2020

good

Firoz Mahmud
Firoz Mahmud ভেরিফাইড
02 Jul 2020

একটা প্রেমের (ভালোবাসার ) উপন্যাস পড়ে শেষ করলাম ।মানব জাতির জন্য ভালোবাসার , পৃথিবীর জন্য ভালবাসার গল্প । ভালোবাসা ভালোবাসি নিয়ে একটা কবিতা লেখার ইচ্ছা ছিল কিন্তু বইটি পড়তে যেয়ে তা হয়ে উঠল না । কথা দিয়ে ছিলাম বড় ভাই Rtn Newton কে ভালবাসার কবিতা দিব , আর সেটা হলো না। হাতের কাছে নতুন বই পেলে না পড়ে থাকার ক্ষমতা আমার নেই ।আর তা যদি আনিসুল হক এর হ্য় । " প্রিয় এই পৃথিবী ছেড়ে " লেখক- আনিসুল হক । প্রকাশ করেছে প্রথমা প্রকাশনী । " প্রিয় এই পৃথিবী ছেড়ে" বইটা পড়ে আমার মনে হয়েছে এটি সাইন্স ফিকশন না , এটি ভালোবাসার উপন্যাস । এই পৃথিবীকে, এই পৃথিবীর মানুষ জাতিকে ভালবাসার ফলশ্রুতি । এখানে আগামীর প্রতিকূলতা থেকে টিকে থাকার জন্য , মানব প্রজাতিকে রক্ষা করতে সহস্র প্রতিবন্ধকতা মাথায় নিয়ে 4 নভোযাত্রীর মঙ্গল গ্রহ জয়ের আভিযান কাহিনী বর্ণনা করা হয়েছে । " মার্স হোপ 1 " নামের মঙ্গল অভিযাত্রী দলকে পৃথিবীর মানুষ অন্তর থেকে ভালোবেসে স্রষ্টার কাছে প্রার্থনা করছেন - সফল অভিযানের জন্য । এই ভালোবাসা নভোচারীদের মধ্যে এই দুঃসাহসিক অভিযানের রসদ হয়ে প্রেরণা দিয়েছে । পাশাপাশি নভোচারীদের নিজেদের মধ্যে প্রেম - ভালোবাসা, হাসি - কান্না , ঈর্ষা - শ্রদ্ধার অপূর্ব সুন্দর সংমিশ্রণ হয়েছে - হোক তা মহাশূন্য । বাংলাদেশের মেয়ে সাবিনা আক্তার শিমু এই " মার্স হোপ 1 " নামের মঙ্গল অভিযাত্রায় 4 নভোযাত্রীর এক জন। শিমু একটি শিষিতে ভরে নিয়ে গেছে বাংলাদেশের মাটি । সাথে নিয়েছে 18 কোটি বাংলাদেশীর ভালোবাসা । শিমু বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়েছে মঙ্গলের মাটিতে। বাংলাদেশের মানুষ গৌরবে অহংকারে আনন্দ অশ্রু ফেলে শুভ কামনা করেছেন।

MD Mahmudul Hossain Maahi
MD Mahmudul Hossain Maahi ভেরিফাইড
07 Mar 2020

সেরা একটা বই। আমি আনিসুল হক স্যারকে বলবো তিনি যেন এরকম বই আরো লিখেন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটির পৃষ্ঠা সংখ্যা কত?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ১৯৯ পৃষ্ঠা, ধন্যবাদ।

প্রশ্ন

বইটির পৃষ্ঠা সংখ্যা কত?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ১৯৯ পৃষ্ঠা, ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)