আড়াল
বই কালেকশন

Buy আড়াল Online in Bangladesh

লেখক: দেবদ্যুতি রায়

3.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: দেবদ্যুতি রায়
  • Publisher: জাগৃতি প্রকাশনী
  • Isbn: 9789849240556
  • Number Of Pages: 87
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 179৳ 20011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"আড়াল" বইয়ের ভূমিকা: প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে চলে চারপাশের পৃথিবীতে। সেগুলাের কোনাে কোনােটা খুব মন ছুঁয়ে যায়, কোনাে পরম আনন্দের ঘটনার অংশীদার হতে ইচ্ছে করে প্রবলভাবে। আবার কোনাে কোনােটার জন্য মন খারাপের মেঘে। ছেয়ে যায় নিজের সমস্তটা আকাশ। চারপাশের এই ঘটনাগুলাের মধ্যে যেগুলাে। খুব নাড়া দেয়, সেগুলােই নিজের লেখার মধ্যে ধরে রাখবার, ছুঁয়ে দেখবার জন্য উন্মুখ হয়ে থাকি। এই বইয়ের গল্পগুলাে সেই সমসাময়িক ঘটনা থেকেই নেয়া যেগুলাে আমাকে ভাবিয়েছে কোনাে না কোনাে সময়। লেখাগুলাের সময়কাল গত চার বছর। বিভিন্ন সময়ে লেখা এই ছােটগল্পগুলাে আমার সেই সময়ের তীব্রতম অনুভূতি। একেবারে গ্রামীণ পটভূমির গল্প আছে এ বইয়ে, গ্রাম থেকে উঠে আসা পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়ানাে যতীন আর অন্যের বাড়িতে কাজ করে খাওয়া ওর বউ চিনু, পকেটমার ভুলু, পাথরের কাজ করা নাহার সবগুলাে মানুষ আমার অনেক বেশি চেনা ছিল সবসময়, চেনা থাকবে আজীবন। ওদের কান্না-হাসিভালবাসা আর প্রতারণায় ভরা জীবন এই বইয়ের অনেকখানি জায়গা জুড়ে আছে। এ বইয়ে নাগরিক জীবনের চিন্তা-চেতনা, প্রবঞ্চনাগুলােও আছে প্রায় অর্ধেকটা জুড়ে। সময়ের সাথে সাথে শীতল হতে থাকা নাগরিক সম্পর্কগুলাে, স্বার্থের যাঁতাকলে পিষ্ট হয়ে যাওয়া এককালের নিখাদ বন্ধুত্বের গল্পও আছে এখানে। আছে নিতান্তই একজনের মনােকষ্টের গল্প যে কষ্ট উজান থেকে তাকে তাড়িয়ে নিতে চায় ভাটির দেশে। গ্রামীণ আর নগরজীবনের নানা ছােট ছােট ভালবাসা আর দ্বন্দ্ব, বিশ্বাস আর প্রবঞ্চনার গল্পগুলােই এই বইয়ে তুলে ধরা হয়েছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Saikat Sarkar
Saikat Sarkar ভেরিফাইড
07 Feb 2018

চমৎকার, অসম্ভব সুন্ধর গল্প বিন্যাস। চেনা জানা প্লট গুলোকেই দারুণ মুনশিয়ানায় সাজিয়াছেন লেখক। মনেই হয়নি নতুন লেখকের লেখা পড়ছি। লেখক কে অভিনন্দন এবং শুভ কামনা।

salma siddika
salma siddika ভেরিফাইড
05 Feb 2018

আড়াল- দেবদ্যুতি রায় পেন্সিল-জাগৃতি প্রতিভা অন্বেষণ পুরস্কারপ্রাপ্ত গল্পগ্রন্থ। দেবদ্যুতির "আড়াল" গল্প গ্রন্থের "নুপুর" গল্পটা পড়ে পাঠপ্রতিক্রিয়া জানাতে এলাম। ভাবতে পারেন, "ভালোই তো বলবেন, পুরস্কারপ্রাপ্ত বই .............." একদম ঠিক, পুরস্কারপ্রাপ্ত হয়েছে দেবদ্যুতির লেখা, কারণ তার লেখা সত্যিই পুরস্কার পাওয়ার যোগ্য। নুপুর গল্পে নাহার নাম মেয়েটি পরম মমতায় অপেক্ষা করে তার ভালোবাসার মানুষের যে তার থেকে দূরে থাকে, কর্মসূত্রে। আমরা দেখলাম নাহার কিভাবে পরিপাটি করে সাজালো নিজেকে, কি ভাবনা চলছে মেয়েটার মনের মধ্যে। আমরা দেখলাম একটা নিম্নবিত্ত পরিবারে ছেলের আগমন সংবাদে কেমন করে খুশির বন্যা বয়ে যায়, স্বল্প আয়োজনে সেজে উঠে পুরো ঘর। এদিকে নাহার মনে মনে ভাবতে থাকে অনাগত সন্তানের আগমনী বার্তা কেমন করে দেবে স্বামীকে, কি হবে তার প্রতিক্রিয়া। যথাসময়ে স্বামী এসে নাহারকে ভালোবাসায় ভাসিয়ে দেয়। সেই সাথে উপহার দেয় একজোড়া রুপার নুপুর। কিন্তু উপহার প্রাপ্তির আনন্দের সাথে নাহারের জন্য অপেক্ষা করছে নিদারুন দুঃসংবাদ। নুপুর পরিণত হয় শৃঙ্খলে। গল্পের শেষে নাহার সেই শৃঙ্খলে বাধা পড়তে অস্বীকৃতি জানায়। এই ব্যাপারটা মনে দাগ কাটে, এই ব্যাপারটা ভিন্ন লেগেছে। আমি ধরে নিয়েছিলাম মেয়েটা হয়তো তার দুর্ভাগ্য মেনে নেবে, যেমন করে অনেকে মুখ বুজে সব মেনে নেয়। কিন্তু নাহার পরিণত, অনেক শক্তিময়। এখানে দেবদ্যুতির লেখার স্বার্থকথা পেয়েছে। তার গল্পে আঞ্চলিক কথার ব্যবহার অন্য মাত্রা দিয়েছে। লেখার বর্ণনার মাঝে মাঝে আঞ্চলিক কথা গুলো রং ছড়িয়েছে। দেবদ্যুতির বই "আড়াল" এবার আড়াল ছেড়ে সবার মনে দাগ কাটবে বলে আন্তরিক বিশ্বাস।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)