

Buy কুহক Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: প্রতীক প্রকাশনা সংস্থা
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 8th Printed, 2013
পণ্য সারসংক্ষেপ (Summary)
প্রকাশকের নিবেদন ‘কুহক’ উপন্যাসটি লেখকের সায়েন্স ফিকশন সমগ্রে প্রথম গ্রন্থভুক্ত হয়। আলাদাভাবে বই হিসেবে এতোদিন বের হয় নি। গতবছরই অনেক পাঠক এই উপন্যাসটি আলাদা গ্রন্থাকারে পেতে চেয়েছিলেন। সেবার পারি নি। আমা করি এবার ক্ষমাপার্থী হতে পারি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
হুমায়ূন স্যার এর বইয়ের কখনো রেটিং হয় না এক কথায় অসাধারণ
অসাধারণ একটা বই।

খুব সুন্দর একটা বই
আর অন্য সব বইয়ের মতো।

#আড্ডাখানায়_রকমারি #রিভিউ_২০২৩ বইঃ কুহক লেখকঃ হুমায়ূন আহমেদ প্রকাশনীঃ প্রতীক প্রকাশনী সংস্থা কাহিনী সংক্ষেপঃ নিশানাথ চক্রবর্তী একজন বয়স্ক মানুষ। অসুস্থ হয়ে হাস্পাতালে ভর্তি হন। তাকে এক্স-রে করতে হবে তার সাইনাসের সমস্যার কারণে। কিন্তু তখনই ঘটে অবাক করা ঘটনা। রহস্যময়ভাবে তার মস্তিস্কে পরিবর্তন ঘটে। তিনি একটি আশ্চর্যজনক ক্ষমতা পেয়ে যান। তিনি যেকোনো মানুষের মনের কথা বুঝতে পারেন। তার চিন্তা ভাবনা জানতে পারেন। এমনকি সেগুলো পরিবর্তনও করতে পারেন। এই অদ্ভুদ ক্ষমতা দিয়ে শেষ পর্যন্ত কি হলো তা জানতে আপনাকে এই সায়েন্স ফিকশান বইটি পড়তে হবে। পাঠ প্রতিক্রিয়াঃ এই বইটিতে প্যারাসাইকোলজি ও সায়েন্স ফিকশানের এক অভূতপূর্ব মিশ্রণ ঘটানো হয়েছে। এত সহজ ও সাবলীল ভাবে লেখা হয়েছে যে আপনি এক বসায় পড়ে শেষ করে ফেলবেন। হুমায়ূন আহমেদ যে দুর্দান্ত থ্রিলার লেখক তা এই বইটি পড়লে বুঝা যায়। এতে আছে টানটান উত্তেজনা ও এটি টুইস্টে পরিপূর্ণ। এটি একটি pure paranormal suspense thriller যা বিশ্বমানের বললে ভুল হবে না। শুরুর দিকে সায়েন্স ফিকশান বিষয়বস্তু আছে কিন্তু আস্তে আস্তে পুরোপুরি প্যারাসাইকোলজি থ্রিলার হয়ে উঠে। এত শ্বাসরুদ্ধকর সাসপেন্স আমি অনেক বইতেই পেয়েছি কিন্তু কুহক এ এর মাত্রা চড়ম ছিল। সাইকোলজিক্যাল জনরার বই উপভোগ করলে এই বইটি আপনার জন্য। আপনি যদি হুমায়ূন আহমেদের লেখার ভক্ত নাও হয়ে থাকেন, তাহলেও এই বইটি আপনাকে পড়তে রেকমেন্ড করবো। আপনার যদি X Files TV series ভাল লাগে, তাহলে এই বইটি আপনার জন্য খুবই রোমাঞ্চকর হবে আমি মনে করি। কিছু দিন আগেই বইটি পড়েছি আর আমার দারুণ লেগেছে চমৎকার এই সায়েন্স ফিকশান বইটি। Psychological paranormal thriller লিখা আমার কাছে একজন লেখকের জন্য সবচেয়ে কঠিন কাজ বলে মনে হয়। মানুষের মনস্তত্ত্বের বিষয় নিয়ে লিখা যা যেকোনো পাঠকের মনে সহজেই ছাপ ফেলতে পারে এমন একটি কাজ যিনি সহজেই করতে পারেন তিনি নিঃসন্দেহে একজন শক্তিশালী জাদুকর। যদিও কুহক বইটি অনেক ছোট কিন্তু হুমায়ূন আহমেদ এর জন্য এই বইটি লেখার কাজটি মোটেই সহজ ছিল না এবং এটিকে হেলাফেলার দৃষ্টিতে দেখা যাবে না কোনভাবেই। একটি মানুষের মাথার ভিতরে ঢুকে বিনা অনুমতিতে তার চিন্তা ভাবনা জেনে নেওয়া একটি গর্হিত কাজ। নিষানাথ বাবু সেই ঐশ্বরিক ক্ষমতা পেয়েছিলেন। তিনি অন্য মানুষের মানুসিকতা পরিষ্কার বুঝতে পারতেন এবং তাদের activity manipulate করতে পারতেন। কিন্ত তার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে তিনি কোন বাড়াবাড়ি করেন নি, বরং কাজে লাগিয়েছেন মানুষের জন্য অফুরন্ত শান্তি, ভালবাসা ও স্বস্তি নিয়ে এসে। কিন্তু কিভাবে তা করেছেন তার illegal ক্ষমতার দোষ ছাপিয়ে তা জানতে হলে পড়তে হবে must read এই কুহক কল্পবিজ্ঞান বইটি। মানুষের মন হচ্ছে ক্ষুদ্র ইট দিয়ে তৈরি বিশাল অট্টালিকা যাতে রয়েছে বিভিন্ন প্যাটার্ন ও নকশা। কারো মন মানসিকতা বদলানোর জন্য তার মনের ওই সব নকশায় পরিবর্তন আনতে হবে। সেই জন্য পুরো অট্টালিকাই ভাঙতে হবে এবং নতুন করে বানাতে হবে। নিশানাথ বাবু সেটা পারতেন। কিন্তু তা করতে তার অমানুসিক কষ্ট হয়েছিল। তার শরীর অবশ হয়ে গিয়েছিল। তার জন্য কাজটা কঠিন ছিল কিন্তু একেবারে অসম্ভব কিছু ছিল না। এই গল্পে দেখানো হয়েছে যে মানুষের মনে প্রবেশ করে তার ভাবনা চিন্তার প্যাটার্ন ধরতে পারলে এবং সেগুলো বদলে দিলে কেমন হবে ব্যাপারটা? একজন অমানুষের গিরগিটি স্বভাব যা তার চামড়ার নিচে লুকিয়ে আছে তা expose করলে কেমন হবে আসলে? তার ভাবনার জগত এলোমেলো করে দিলেই বা কি হবে? এগুলো করেছেন শ্রদ্ধেয় নিশানাথ বাবু কিন্তু তা করতে তার অনেক ধকল সহ্য করতে হয়েছিল। তিনি একজন জাদুকর যে thought read করতে পারে। অনেকের কাছেই হুমায়ূন আহমেদ শুধুমাত্র হিমু, মিসির আলী, ও তার সামাজিক বইগুলার জন্যই সমাদৃত। কিন্তু আমার কাছে মনে হয় তার para psychological thriller, paranormal suspense thriller, science fiction তার অন্য লেখার চাইতে অনেক এগিয়ে ছিল। এই সব জনরায় তাকে ছাড়িয়ে যাবার মত লেখক বাংলা literature এ নেই। character development ছিল অসাধারন। কিছু চরিত্র অনেক comic, কেউ মানবিক বা কেউ কুটিল। হুমায়ূন আহমেদ যদিও commercial লেখক ছিলেন, তার in depth world class thriller লেখার দক্ষতাও ছিল যথেষ্ট যা কুহক পড়লেই বুঝা যাবে। তিনি খুবই ভাল একজন story teller ছিলেন। খুব একটা details use করেন না কিন্তু তার প্লটের গভীরতা রয়েছে। suspenseful atmosphere তৈরি করতে পারেন অনায়াসে। তার একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি হাসতে হাসতে কঠিন কথা শুনিয়ে দিতে পারেন। এই বইটি এক বসায় পড়ে ফেলার মত একটি বই। প্লট অনেক detailed ও ক্ষুরধার। suggestive hypnotherapy সম্পর্কে দারুণ একটি বই কুহক। বইটিতে চরিত্রের বিচিত্র আচরণ, জটিলতা, তাড়াতাড়ি কথা বলে ভড়কে দেয়া বা প্রতারণা করা – এই সব signature style ছিল কুহক বইটিতে। কুহক বইটিতে dark humor বেশ enjoy করেছি। এত মানবিক কাহিনী মনে হয় অনেকেই লিখতে পারেন না হুমায়ূন আহমেদ এর মত। কুহক বইটিতে একটা বিষণ্ণ মনোভাব ছিল। এছাড়া আছে subtle humor. Climax ছিল unexpected ও unique. সব মিলিয়ে খুব ভাল লেগেছিল। বইটি যেন একটি মায়াময় আখ্যান।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইয়ে কয়টি পৃষ্ঠা আছে?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৬৪। ধন্যবাদ।
Is it hardcover
প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
Is it paper cover
প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
Is it paper cover
প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।






















