

Buy দ্য সাইলেন্ট পেশেন্ট Online in Bangladesh
লেখক: Alex Michaelides
- Author: অ্যালেক্স মাইকেলাইডস
- Publisher: ভূমিপ্রকাশ
- Isbn: 9789849499626
- Number Of Pages: 272
- Language: বাংলা
- Edition: ৩য় প্রকাশ, ২০২১
পণ্য সারসংক্ষেপ (Summary)
পারফেক্ট জীবন যাকে বলে, অ্যালিসিয়া বেরেনসনের জীবন ছিল তেমন। নিজে বিখ্যাত চিত্রশিল্পী আর বিয়ে করেছে এক নামজাদা ফ্যাশন ফটোগ্রাফারকে। প্রকাণ্ড যে বাড়িতে তারা থাকে সেটার বিশাল জানালা দিয়ে লন্ডনের সবচেয়ে সুন্দর জায়গাগুলো দেখা যায়। একদিন তার স্বামী গ্যাব্রিয়েল ফ্যাশন শ্যুট শেষে দেরি করে বাড়ি ফিরলে, অ্যালিসিয়া তার মাথায় পরপর পাঁচবার গুলি করে তাকে খুন করে। এই খুনের পর থেকে তার মুখ দিয়ে একটি শব্দও বের হয়নি। অ্যালিসিয়ার এই মৌনতা, আর ব্যাখ্যা প্রদানের অনীহা এই দাম্পত্যকলহের জের ধরে ঘটা খুনটাকে অন্য মাত্রা দিল। জনগণের মুখে মুখে অ্যালিসিয়ার কুখ্যাতি রঙের পিঠে রঙ ছড়ালো। তার প্রতিটা পেইন্টিংয়ের দাম হয়ে গেল আকাশছোঁয়া। আর সেই নীরব হয়ে থাকা শিল্পীকে মানুষজন ও মিডিয়ার চোখের আড়ালে লুকিয়ে রাখা হলো গ্রোভ নামের লন্ডনের উত্তরে এক গোপন ফরেনসিক ইউনিটের তত্ত্বাবধানে।থিও ফেবার একজন ক্রিমিনাল সাইকোথেরাপিস্ট, যার বহুদিনের ইচ্ছা অ্যালিসিয়াকে নিয়ে কাজ করার। অ্যালিসিয়ার মুখ খোলানোর অদম্য চেষ্টা আর কেন অ্যালিসিয়া তার স্বামীকে খুন করল? এই একটা প্রশ্নের গোলকধাঁধায় হারিয়ে গেল সে। এই সত্যের উন্মোচন করতে গিয়ে সে নিজেও শেষ হয়ে যাবে না তো?
রিভিউ ও রেটিং (Review & Rating)
সবার বইটা পড়া উচিত হবে না। কারণ বইতে এমন কিছু অংশ/লেখা রয়েছে যেগুলো আমার মতে বাদ দেওয়া একান্ত জরুরী ছিল। যেমন বইতে " কিছু অশালীন এবং ' গালি ' জাতীয় শব্দ ও 18+ লেখা " আছে যেগুলো বাদ দেওয়া জরুরী ছিল। কেউ যদি বইটা পড়তেই চান তাহলে আমার পরামর্শ থাকবে খারাপ অংশগুলো এড়িয়ে শুধুমাত্র ভালো অংশগুলো পড়বেন বা গ্রহণ করবেন। তবে বইয়ের অনুবাদ আমার কাছে ভালো মনে হয়েছে।

বইটা যখন পড়ি তখন সম্পূর্ণ মনোযোগ বইয়ের মধ্যে আসে।
আমি একজন ক্ষুদে পাঠক। মিসির আলির উপন্যাসসমূহ পড়ার পর আমার আরও ইচ্ছা জাগে সাইকলোজিক্যাল থ্রিলার পড়ার। তখন আমি "নিওইয়র্ক টাইমস"- এর বেস্ট সেলার বইয়ের তালিকার মধযে এই বই খুঁজে পাই। রকমারিতে যখন এটি সার্চ করি তখন এই বইটি ছিল না। এমনকি তখনকার রিভিউ অনুযায়ী বইটির এই কপি কেনা কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল। তারপরও আমি ৩ মাসের মতো অপেক্ষা করি এবং বইটি কিনে ফেলি। সত্যি বলতে, বইটি এত অসাধারণভাবে লেখা হয়েছে যে আমার মতে পাঠকরাও ইনফ্লুয়েন্সড হয়েছেন বইটি পড়ে। বইটি পড়া মানে শুধু সাইকলোজির একটি স্টোরি পড়া নয়, পুরো ঘটনার মধ্যে ঢুকে যাওয়া এবং নিজেও এই স্টোরির অংশ হওয়া; আমি তাই মনে করি। আমি আমার সহপাঠীদের অনেককেই এই বই পড়তে দেই এবং আমার মতো তারাও এই বইটির গল্পে ডুবে গিয়েছিল, এমনভাবে ডুবে গিয়েছিল যে তাদের মানসিক অবস্থার পরিবর্তন চেহারায় পরিলক্ষিত হয়; আমার জরিপ তো তাই বলে। নিঃসন্দেহে আলেক্স মাইকেলিডিস একজন অসাধারণ লেখক এবং তার অনন্য শিল্পকর্মের দৃষ্টান্ত এই বইটি। সেই সাথে অনুবাদকও অনবদ্যভাবে তার কার্য সম্পাদন করেছেন। আর ভূমি প্রকাশ কে আমি বাহবা দিতে চাই এত চমৎকারভাবে বইটিকে সাজানোর জন্য এবং প্রকাশ করার জন্য। বইটির মলাট এবং পৃষ্ঠা বইটি পড়ার উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দেয়। * যারা কিনতে চান তাদের জন্য বলি- বইটি ক্রয়ে কোনো রকম ঝুঁকি নেই বরং আমার মতে সাইকলোজির এই স্টোরিতে ডুবে যেতে হলে ভূমী প্রকাশের এই বইটিই সেরা হবে*

onek attractive story ta
আমার পড়া সবচেয়ে ভালো থ্রিলার বই।লেখকের ভক্ত হয়ে গেলাম।চমৎকার অনুবাদ।
প্রশ্ন ও উত্তর (Q/A)
Requested for Reprint..... বই টি reprint হতে অন্তত কতদিন লাগবে আনুমানিক?
বইটির ভিন্টেজ এডিশন এভেলেইবল। নিতে পারেন।
Is this available now?
Yes, this book is available.
is this still available?
Sorry, this book is unavailable now.
Is this available?? 🤔🤔
Yes, This book is available.























