

Buy দ্য বিগ ট্রাজেডি অব দ্য ওয়ার্ল্ড Online in Bangladesh
লেখক: সৈয়দ হাসান মাহমুদ
- Author: সৈয়দ হাসান মাহমুদ
- Publisher: অক্ষরবৃত্ত
- Isbn: 9789848235072
- Number Of Pages: 72
- Language: বাংলা
- Edition: ১ম প্রকাশ, ২০২০
পণ্য সারসংক্ষেপ (Summary)
বিশ্বে চলমান সংঘর্ষ, নানা ছল-বল অজুহাতে সম্পদ লুণ্ঠনের লড়াই, চলছে ক্ষমতার দাম্ভিকতা, দেশে দেশে যুদ্ধ, মানুষে মানুষে রক্তারক্তি হানাহানি, যখন মৃত্যুর মিছিল হয় প্রতিনিয়ত, যখন একে অন্যের রক্তপিপাসু হয়ে উঠেছে গোটাবিশ্ব, যুদ্ধের বিকল্প কিছু নেই বিশ্বনেতাদের কাছে। যখন পর্দার আড়ালে থাকা মানুষ নামের জানোয়ারগুলো মানুষের রক্ত দেখে আনন্দ পায়, রক্ত না দেখে যারা শান্তিতে ঘুমাতে পারে না। যখন তৃতীয় বিশ্বযুদ্ধের শতভাগ সম্ভাবনা।br ঠিক এই সময় ঘটে রোডস নামক এক ব্যক্তির আবির্ভাব, যে পেশায় আইনজীবী। শহরজুড়ে বেশ নামডাক আছে তার। যে চায় একটা পরিবর্তন। যে পরিবর্তনটা পুরো বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেবে, তাদের মধ্যে আর কোনো বৈষম্য রাখবে না, সে মানুষকে ধর্ম, গোত্র, বর্ণ, রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে আহ্বান করে।br মানুষকে বোঝাতে নানা সভা সেমিনার করে সে, তা নিয়েই বাঁধে কিছু মানুষের মধ্যে যত আপত্তি, সে মানুষগুলো সংখ্যায় খুবই কম কিন্তু সবচেয়ে ক্ষমতাধর। নানা মিথ্যা অপবাদ নানা ছল-বল, কলা-কৌশলে যখন রোডসকে দমানো সম্ভব হচ্ছিল না, তখন পরিকল্পনা করে তাকে হত্যার।br অন্যদিকে হ্যানসান হুভার নামক এক নারী সাংবাদিক, নেমেছে হাজরো প্রশ্নের উত্তরের সন্ধানে। যে প্রশ্নগুলোর উত্তর পৃথিবীর কারো কাছে হয়তো নেই, বিশ্ব রাজনীতির অন্ধকার গলি, যে গলিতে লুকিয়ে আছে সত্যিকারের ঞড়ঢ় ঞবৎৎড়ৎ রা, তৃতীয়পক্ষ নামক কোনো শক্তি আদৌ কি আছে? যারা সারাবিশ্বে গন্ডগোল বাঁধিয়ে রেখেছে। যারা মেতেছে ছোট্ট এ পৃথিবীটাকে নিয়ে এক নৃশংস খেলায়। br তার দীর্ঘদিনের তদন্তে বেরিয়ে আসে অবিশ্বাস্য সত্য, বের করে আনে শত শত বছর ধরে লুকিয়ে থাকা চরম সত্যকে, যা কোনো মানুষের সামনে আজ পর্যন্ত উঠে আসেনি। মানুষ কখনো কল্পনাও করেনি পর্দার আড়ালে এত বড় বড় সত্য লুকিয়ে রয়েছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
Not bad! Good book.
একটি বইয়ের আড়ালে ফুটে উটেছে বিশ্বের উপর কু-রাজনীতির নিপুন প্রভাবের কথা। লেখক রোডস হয়ে যা যা ব্যাখ্যা করেছেন, পৃথিবীর সাথে সাথে মানুষের আবডেট হওয়া অতিব আবশ্যক।
অনন্য একটি বই পড়লাম , ইউনিক বিষয় আনা হয়েছে বইটি তে।
#_বই_রিভিউ যুদ্ধ বিদ্ধস্থ একটা শহর একজন মা তার কোলের শিশুটিকে বুকে আঁকলে ধরেছেন কিন্তু সে "মা" টি জীবিত নন। সে মায়ের স্তনবৃন্ত শিশুটির মূখের ভেতর। দেড় কি দু মাস বয়স তার। হঠাৎই কেনন স্মিথ হো হো করে কেঁদে ফেলেন। আর কত দেখতে হবে এসব? ২০১০০ তিনটি লোক যাদের রক্তে রঞ্জিত হাত। আবার একসময় তিনজনের দুজনের অবস্থা করুণ। এবং তৃতীয় জনের হাস্যোউজ্জল চেহারা। গোটা পৃথিবী ঝুরে অন্ধকার, জাইগাগুলো লাল হয়ে আছে, শুধু একটা স্থানে আলো আর সে জাইগাটার পরিধি দ্বীরে দ্বীরে বাড়ছে। কেউ চাই পৃথিবীটাকে তার হাতের মুঠোয় নিয়ে আসতে। একটু একটু করে পৃথিবীটা পুরো গ্রাস করে নিবে। এখানে সে এবং তার বংশধররাই থাকবে। হায় ইশ্বর.....! যদি এমন হয়ে থাকে তাহলে পৃথিবীটাকে বাঁচানোর উপায় কি ?? ভবিষ্যতে পৃথিবীর পরিণাম কি হতে পারে, সেটা ভাবতেই যেন গাঁ শিওরে উটে। পৃথিবীর এমন পরিস্তিতির জন্য কারা দায়ি, কারা গুপ্ত হত্যা গুলো চালায় এবং এর পরিনাম কারা বেশি ভোগ করে? সবকিছু বলা আছে সাংবাদিক হ্যানসান হুভারের তদন্ত করা এই নথীগুলোতে। ======== থ্রিলার উপন্যাস হলেও বইটাতে একটা মোটিভেশনাল কিছু উপলব্ধি করেছি সব মিলিয়ে আমার পড়া ধারুণ একটা বই। মনে ধারুণভাবে দাগ কেটেছে বইটি। বিশ্বনেতাদেরকে বইটি পড়া উচিৎ বলে আমি মনে করি।
অসাধারন একটি বই আমি অভিভূত বইটি পড়ে, বর্তমান বিশ্ব এমন একটি বইয়ের অপেক্ষায় ছিলো























