তামাম শুদ
বই কালেকশন

Buy তামাম শুদ Online in Bangladesh

লেখক: প্রিন্স আশরাফ

3.86
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: প্রিন্স আশরাফ
  • Publisher: নয়েস পাবলিকেশন্স
  • Isbn: 9789843491558
  • Number Of Pages: 160
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 289৳ 36020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

”তামাম শুদ”বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা: ভিক্টিম, খুনের হাত থেকে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী। সাক্ষী এবং সম্ভাব্য খুনি তিনজনকেই যখন নগ্ন অবস্থায় পাওয়া যায় তখন খুনের যােগসূত্রের মধ্যে নগ্নতাই প্রকট হয়ে ওঠে... একজন যােগাযােগ প্রতিমন্ত্রীর রাজনৈতিক, ব্যক্তিগত, ব্যবসায়িক অনেক শত্রু থাকতে পারে, কিন্তু যে খুনটা করেছে সে ইচ্ছে করেই সিসি ক্যামেরা, নগ্ন মডেল নায়িকাসহ অনেক ক্লুই রেখে গেছে, তারপরেও কোন সুরাহা করে উঠতে পারে না ইনভেস্টিগেটর, বরং লুকোচাপার চেয়ে খবরটা ছড়িয়ে পড়ে অনলাইন। প্রিন্টেড সব মিডিয়ায়... তদন্তে নেমে মসীয়াহ বুঝতে পারে এটা নিছক একটা খুনের ঘটনা নয়, ঘটনার পরতে পরতে জড়িয়ে আছে অন্য ঘটনা। কিন্তু সেই অন্য ঘটনাটা কি সেটা বের করতেই মসীয়াহকে হিমসিম খেতে হয়। এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে তদন্ত অমিমাংসিত রেখেই চলে আসে মসীয়াহ... ঠিক তখনই রঙ্গমঞ্চে আবির্ভূত হন এক সুন্দরী ধনাঢ্য অভিজাত রমণী, রাজনীতিবিদ থেকে হােমড়াচোমড়াদের সুন্দরী রমণী সাপ্লাই দেওয়াই যার কাজ। পতিতা রমণীর সূত্র ধরেই ঘটনায় বেরিয়ে আসে নতুন বাঁক, একজন মেল এসকর্টের অন্তধান, আর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে মসিয়াহ অবাক হয়ে যায় প্রতিশােধের। নিপুন কৌশল দেখে...

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.86
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
0%
3
33%
2
0%
1
0%
iffat ara chaity
iffat ara chaity ভেরিফাইড
22 Aug 2023

ভালো লেগেছে। কিন্তু কেন যেন আমি প্রথমেই ধরে ফেলেছিলাম রহস্যের মূল সমাধান। তাই অতটা ভিন্ন কিছু মনে হয়নি। হতে পারে অনেক বেশি থ্রিলার ডিটেকটিভ মিস্ট্রি ক্রাইম সিরিজ পড়তে অভ্যস্ত হবার কারণে সহজে আইডিয়া হয়ে গিয়েছিল। তবে ভালো লাগার মতন। প্রিন্স আশরাফ এর লেখনী বরাবর ই গতিশীল।

imrul huda
imrul huda ভেরিফাইড
23 Apr 2022

very good

Rezanur Rahman (Shawon)
Rezanur Rahman (Shawon) ভেরিফাইড
14 Dec 2020

কক্সবাজারে অবকাশযাপনে গিয়ে নৃশংসভাবে খুন হন সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী। হোটেল রুমে লাগিয়ে রাখা গোপন ক্যামেরায় ধরা পড়ে খুনের সময় তিনি কামলীলায় মত্ত ছিলেন। সরকার প্রশাসন ভাবমুর্তি ক্ষুণ্ন হবার ভয়ে ব্যাপারটা ধামাচাপা দিতে নিয়োগ করে ক্রাইম ইনভেস্টিগেটর মসীয়াহ ও তার সহকারীকে। তদন্তে নামে তারা। আর তারপর বেরিয়ে আসতে থাকে একের পর এক অবিশ্বাস্য ঘটনা। উন্মোচিত হয় প্রতিশোধের এক নিপুণ কৌশল। বইটি মোট তিনটি পর্বে বিভক্ত। ১ম ও ২য় পর্বে টানটান উত্তেজনা বজায় থাকলেও ২য় পর্বের শেষে এসে খুনি কে তা পরিষ্কার হয়ে যায়। লেখক যদি ক্লাইম্যাক্সটি ৩য় পর্বের শেষে উন্মোচন করতেন তাহলে পুরো কাহিনী আরো জমজমাট ও আকর্ষনীয় হত। তবে একজন সরকারী মন্ত্রীর স্ক্যান্ডালকে প্লট করে এ ধরণের একটি কাহিনী বিষয়বৈচিত্রে অনন্য তাতে সন্দেহ নেই। লেখক এক্ষেত্রে প্রশংসার দাবি রাখে। ১৮ রেটিং দেয়া বইটি প্রাপ্তমনস্কদের জন্য। সুলেখক প্রিন্স আশরাফের লেখনী বরাবরের মতই সতেজ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)