

Buy শখের করাত Online in Bangladesh
লেখক: মার্যিউর রহমান চৌধুরী
- Author: মার্যিউর রহমান চৌধুরী
- Publisher: বাতিঘর প্রকাশনী
- Number Of Pages: 120
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
“শান্তি দে, নিরাপত্তা দে, নাইলে গদি ছাইড়া দে...” শ্লোগান নিয়ে রাস্তায় নেমে এসেছে সাধারণ জনগণ। রাজনীতি থেকে অবসর নেওয়ার দশ বছর পর হুট করেই সক্রিয় হয়ে উঠেছেন রুবাইত কবির, কিন্তু কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক বিদেশ সফর কী দীর্ঘ কোনো চক্রান্তের অংশ? দয়াগঞ্জ মেথরপট্টির অসিম মুরালি, সাংবাদিক নুজহাত বা এসআই রাতুল। সবাই চেষ্টা করছে সত্যের কাছাকাছি যেতে। তবে সত্য যে বড়ই তিক্ত, কখনও কাছাকাছি যেতে নেই। সাতকানিয়ার গাইট্টা আপনাকে ঘুরিয়ে আনবে তিক্ত সত্যির অলি-গলি থেকে। যাত্রাপথে আমাদের সঙ্গী হবে 'সমগ্র বাংলাদেশ পাঁচ টন' লেখা একটা ট্রাক। এই গল্পে কাউকে লড়াইটা করতে হয় একাকী। আবার কারো বা নেই লড়াইয়ের সুযোগ। স্বপ্ন ভঙ্গের এই খেলায় কেউ আবার নিজেই নিজের প্রতিপক্ষ। প্রিয় পাঠক ‘শখের করাত’র ধারালো যাত্রায় আপনাকে স্বাগতম।
রিভিউ ও রেটিং (Review & Rating)

'শখের করাত'— রাজনীতি এবং পেছনের অন্ধকার 'শখের করাত' বইয়ের গল্প শুরু হয় শহরের রাজধানীতে অবস্থিত এক মার্কেটের বেইজমেন্ট থেকে অজানা কারণে শুরু হওয়া এক প্রকার গ্যাং ওয়্যার এর মাধ্যমে। খুন করা হয় কাঠ ব্যবসায়ী আকবর খান সহ মার্কেটের বেইজমেন্টে থাকা আরও অনেককে। এই মৃত্যু রহস্য উদঘাটন করতে এডিসি ওমর আর স্পেশাল টাস্ক ফোর্সের যাত্রা দেখানো হয়। গল্পে দেখানো হয়, অবসর গ্রহণ করা রাজনৈতিক নেতা রুবাইত কবির হঠাৎ করেই আবার ফিরে আসেন রাজনীতির মাঠে। এর কারণটাও অজানা। এই অজানা সব আবিষ্কারের আশাতেই এগুতে থাকে গল্প। পাশাপাশি গাইট্টা, মিনাক্ষী, স্বপন, এইসব চরিত্রও গড়ে উঠতে থাকে সমান তালে। মার্যিউর রহমান চৌধুরীর লেখনশৈলী নিয়ে একটু বলে নেয়া জরুরি এখন। মাত্র ১২০ পৃষ্ঠার বইতে চার চারটা টাইমলাইন ফিট করতে পারা খুবই চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জটা সফলভাবে করতে পেরেছেন বলে আমার মনে হয়। বইটা পড়তে গিয়ে প্রথমত মুগ্ধ হয়েছি গল্পের ফ্লোতে। খুবই সাধারণ ভাষায় দ্রুত গতিতে চলতে থাকা গল্প। একটা কমতিই চোখে পড়েছে, কিছু জায়গায় বর্ণনা আরেকটু বেশি হ'তে পারতো। এই যুগে, যেখানে লেখকরা অহেতুক পৃষ্ঠা সাজায়, সেখানে পৃষ্ঠা বাঁচানোর সাইন্সটা ধরতে পারি নি। তবে বাস্তবতার ছোঁয়া দিতে এক ফোঁটাও ব্যর্থ হয় নি বইটা। অবাক হয়েছি ক্লাইমেক্সে। আমি পুরো গল্প যেভাবে ইন্টারপ্রেট করে আসছিলাম, ক্লাইমেক্সে গল্প পাল্টে গেছে। এটা নিঃসন্দেহে ভাল লেখকের গুণ বলে আমি বিবেচনা করবো। রাজনীতির পেছনে অন্ধকার বলেছি এই কারণটাতেই। রাজনৈতিক স্বার্থ হাসিলে মাঠের ঘটনা কতটা বদলে দেওয়া সম্ভব সেটা এই গল্পে উঠে এসেছে। যেই ঘটনা আমরা প্রায়শই দেখে থাকি চারপাশে। যতটুকু বুঝতে পারছি, বইটা এক খণ্ডের গল্প না। আরও কিছুটা কাহিনী বাকি আছে। সেটুকুর অপেক্ষায়... ব্যক্তিগত রেটিং: পাঁচে চার।
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটা হার্ডকাভার নাকি পেপার কভার
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
এটা হার্ডকাভার নাকি পেপার কভার
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।























