রাত্রিহরণ
বই কালেকশন

Buy রাত্রিহরণ Online in Bangladesh

লেখক: মুহাম্মদ জাহিদ হোসাইন

4.74
(13 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মুহাম্মদ জাহিদ হোসাইন
  • Publisher: অনুজ প্রকাশন
  • Number Of Pages: 112
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 210৳ 28025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আমি ওসি হিমাদ্রি । "কাস্তিগো" এর কেস সামলে উঠতে না উঠতেই আমাদের সামনে এসে পড়ল নতুন এক কেস। এবার শহরের অস্বাভাবিক কিছু জায়গায় পাওয়া যাচ্ছে মধ্যবিত্ত পরিবারের স্কুল পড়ুয়া মেয়েদের লাশ। নিউজে জানা যায় সেই মেয়েদের ধর্ষণ করে হত্যা করা হয়। যেহেতু এদেশে ধর্ষণ একটি নিত্যদিনের ঘটনা, তাই যদি কেস গুলো শুধুমাত্র ধর্ষণ পর্যন্ত সীমাবদ্ধ থাকত তবে ভালই হতো। কিন্তু এই কেসের প্রতিটি লাশের ফরেনসিক রিপোর্টে পাওয়া যায় অস্বাভাবিক কিছু তথ্য । প্রতিটা লাশের পেট থেকে তুলে ফেলা হয়েছে মাংস। মানুষের মাংস না ডোনেট করা যায়, না রিপ্লেস করা যায়। তাহলে কেন নিরপরাধ মেয়েগুলোর সাথে এরকম ভয়াবহ নৃশংসতা? ভিকটিমদের লাশের পেটের মাংসগুলো দিয়ে কি করছে খুনি? কে বা করছে এসব খুন? এইসব রহস্যের জট খুলতে গিয়ে আমাকে এমন এক সত্যের মুখোমুখি হতে হয় যা আমার পুরো জীবনটাই নড়বড়ে করে দেয়। আমি কাস্তিগো। একজন প্রফেশনাল সিরিয়াল কিলার। আলিপুর শহর থেকে অপরাধীদের দন্ড দেওয়াই আমার কাজ। কিন্তু আলিপুরে আবির্ভাব হলো এক নতুন সাইকোপ্যাথ সিরিয়াল কিলারের যে কিনা শুধুমাত্র ৯ম-১০ম শ্রেণীর মধ্যবিত্ত পরিবারের মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করছে এবং আকস্মিকভাবে পেট থেকে মাংস গায়েব করছে । কে এই ভয়ঙ্কর নৃশংস সিরিয়াল কিলার যে আমারই শহরে আমাকে এভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে?

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.74
(13 টি কাস্টমার রিভিউ)
5
92%
4
0%
3
0%
2
0%
1
8%
Abu Anas Sk
Abu Anas Sk ভেরিফাইড
13 Nov 2024

খুব ভালো ছিলো। যারা যারা থ্রিলার বই পড়তে পছন্দ করেন তাদের জন্য এটি একটি অসাধারণ বই। দন্ডভেদ-৩ এর অপেক্ষায় রইলাম। মহিউদ্দিনের কি হলো জানার জন্য।

Review Upload 1
Review Upload 2
Leeon Haque
Leeon Haque ভেরিফাইড
11 Sep 2024

অসাধারণ একটা বই।

Afsana Jafar
Afsana Jafar ভেরিফাইড
25 Jul 2024

বেশ ভালো লেগেছে পরে। টুইস্ট গুলো খুবই ইন্টারেষ্টিং ছিল।

bad****com
bad****com ভেরিফাইড
27 Feb 2024

one of the worst book ever i have read

Mohammad Zahid Hossain
Mohammad Zahid Hossain ভেরিফাইড
07 Feb 2024

রিভিউ লিখেছেন আসমা আপু তখন রাত ১২ টা, পড়ছিলাম ২০২৪- বইমেলায় প্রকাশিত হওয়া নতুন একটি থ্রীলার বই। বইটির নাম ❝রাত্রিহরণ❞ (দন্ডভেদ ২) কাস্তিগো সিরিজের দ্বিতীয় উপন্যাস। বইটি লিখেছেন মুহাম্মদ জাহিদ হোসাইন। থম থমে নিঝুম চারপাশ। অন্ধকারে আছন্ন পুরো বাড়ি। কেবল মাত্র একটা রুমেই আলো জ্বালিয়ে বসে বসে ❝রাত্রিহরণ❞ পড়ছিলাম। বইয়ের প্রচ্ছদটা ছিলো বেশ চমকপ্রদ। অনেকাংশে বাড়িয়ে দিয়েছিলো বইটি পড়ার কৌতুহল,কি এমন আছে এই বইয়ে যার জন্য প্রচ্ছদটা আর নাম টা এমন রাখতে হলো লেখকে। পড়তে শুরু করেছি, কিন্তু মাঝখানে যেতেই কেন জানি অস্বস্তি অনুভব করলাম। কারন বার বার মনে হচ্ছিলো আশে পাশে কেউ আছে। উপন্যাসের মধ্যে এতটাই ডুবে গেছিলাম যে ❝রাত্রিহরণ❞ এর মত পরিবেশ অনুভব করতে লাগলাম চারপাশে। ভয় হচ্ছিল কি'লা'র এর টপিক গুলো পড়ার সময়। মনে হচ্ছিল হয়ত কিলার এই ঘরেও আছে। দমকা হাওয়ায় হার্টবিট আরো রাড়তে থাকলো, কিন্তু বই পড়া বন্ধ করলাম না। কি আছে এই বইয়ে আমাকে জানতে হবে। তবে মন তো সায় দিচ্ছে না। ভয়ে চারপাশ আরো বেশি বিদঘুটে লাগছে। লাইটের আলোয় ঘরের সব জিনিসই দৃশ্যমান। কিন্তু তার পরেও কেন জানি মনে হচ্ছে আরো কিছু আছে যা দেখা যাচ্ছে না, কেউ নজর রাখছে আমার উপর। যেন পরবর্তী টার্গেট আমিই। সাহস হারিয়ে বইটা রেখে দিলাম, পরের দিন পড়বো বলে। রাতে ভয়ের আর ঘুম হলো না। রাত্রিহরণ❞ বইটি মুলত ধ'র্ষ'ণ কেন হয় এবং এর প্রতিকার নিয়ে আলোচিত একটি বই। আমাদের দেশে ধ'র্ষ'ণ একটি নিত্যদিনের ক্রাইম। যার প্রতিকারের লক্ষে কাজ করে যাচ্ছে পুরো দেশের আইন বিভাগ। কিন্তু তার পরেও কোনো ভাবেই দমানো যাচ্ছে না এই জ'ঘ'ন্য ক্রাইম। লেখক সেই চিন্তা থেকেই এই উপন্যাস টি লেখেন। বইটা পড়ে বেশ ভালোই লেগেছে। তবে ভয় ও লেগেছিলো ভিষণ। খুনের প্যার্টান টা ছিলো অসম্ভব রকমের ভ'য়ং'ক'র। কাস্তিগো সিরিজের প্রথম বই পড়ায় দ্বিতীয় বইটা পড়ার আগ্রহ বেড়ে যায় অনেক। লেখকের লেখায় একটা আলাদা আর্ট আছে যেটা আমাকে মুগ্ধ করেছে। তিনি ❝রাত্রিহরণ❞ উপন্যাসের দ্বারা সমাজে একটি ম্যাসেজ দিয়েছেন, ধ'র্ষ'ণ কেন হয়? এবং এর প্রতিকার বিষয়ে আলোচনা আছে বইটিতে। বইটি পড়তে অবশ্য খানিকটা ভয় ও লেগেছিলো।বইয়ের থিম টা এজন্যই ভালো লেগেছে। বইটা পড়া শেষ করে একটা বিষয় চিন্তা করলাম একটা থ্রীলার বই পড়লে যদি সেই বইয়ের দৃশ্য, ঘটনা বা চরিত্র গুলো চোখের সামনে দৃশ্যমান মনে এবং মস্তিষ্কে গল্পটা নিয়ে ভাবতে ভাবতে সময় পার হয়, বার বার বইয়ের চরিত্র কথামালা গুলো মনে হয় তবেই ধরে নেওয়া যায় বইটা চরম ভাবে মস্তিষ্কে প্রভাব ফেলেছে। তার মানে লেখকের লেখায় কিছু তো আছেই যার জন্য মানুষের চিন্তা শক্তির উপর বইটা এতটা প্রভাব ফেলতে পারে। আর একজন লেখক তখনই স্বার্থক যখন সেই বইটা পাঠকের কাছে উপন্যাস নয় একটা চোখের সামনে হওয়া ঘটনা মনে হয় এবং গল্পটা অনুভব, উপলব্ধি করা যায়, দীর্ঘ সময় ধরে বইটার বিষয় বস্তু গুলো মস্তিষ্কে জায়গা করে নেয়। বইয়ের কিছু জায়গাতে ধ'র্ষ'ণ বিষয়ে একটু বিশেষ ভাবে আলোচনা করেছেন লেখক। যেটা পড়তে একটু সংকোচ লাগছিলো আমার। তবে বইটা তো ধ'র্ষ'ণ প্রতিকারের উপর লেখা সেজন্যই হয়ত লেখকে এভাবে আলোচনা করতে হয়েছিলো পুরো বিষয়টা। কিন্তু বইটা পড়ে হতাশ হই নি। বরং ভালোই লেগেছে। ক্রাইম থ্রীলার বই হিসেবে বইটা সকলে পড়তে পারেন। লেখকে ধন্যবাদ বইটি পাঠকদের পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। পাঠক প্রিয় হোক ❝রাত্রিহরণ❞ (দন্ডভেদ ২) কাস্তিগো সিরিজের তৃতীয় বইয়ের অপেক্ষায় রইলাম। ❝"হারানোর চেয়ে 'হারানোর ভয়টা' মানুষকে একটু বেশি যন্ত্রণা দেয়।"❞ বই - রাত্রিহরণ লেখক - Mohammad Zahid Hossain জনরা - রহস্য ক্রাইম থ্রিলার প্রকাশনী - অনুজ প্রকাশন মূল্য - ২৮০৳ ( বি.দ্র. ১৪ বছরের নিচে যারা আছেন তাদের এই বইটি না পড়ার অনুরোধ রইলো)

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এটা হার্ডকাভার নাকি পেপার কভার

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

বইটির পৃষ্ঠা সংখ্যা কত?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ২১২ পৃষ্ঠা, ধন্যবাদ। প্রিয় গ্রাহক, বর্তমানে বইটির ই-বুক ভার্সন নেই, ধন্যবাদ।

প্রশ্ন

এটা হার্ডকাভার নাকি পেপার কভার

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

বইটির পৃষ্ঠা সংখ্যা কত?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ২১২ পৃষ্ঠা, ধন্যবাদ। প্রিয় গ্রাহক, বর্তমানে বইটির ই-বুক ভার্সন নেই, ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)