

Buy অগোচরা Online in Bangladesh
লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন
- Author: মোহাম্মদ নাজিম উদ্দিন
- Publisher: বাতিঘর প্রকাশনী
- Isbn: 9848 742087
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
ঘটনাচক্রে কিংবা নিয়তির প্রবল টানে অন্ধকার জগতে ঢুকে পড়ে সে। তারপর শুরু হয় অস্তিত্ব রক্ষার লড়াই, নিজেকে আড়ালে রাখার সংগ্রাম। সবার মাঝে থাকলেও খুব কম মানুষই তাকে চেনে আর তার সম্পর্কে জানে আরো কম। স্লাইপার-স্কোপে চোখ রেখে খুঁজে নেয় টার্গেট। অলক্ষ্যে আর অগোচরে আঘাত হানে সে একজন অগোচরা হয়ে। একেকটা বুলেট নিশ্চিত করে তার অন্তরাল, তার অস্তিত্ব আর কাঙ্ক্ষিত মুক্তি!
রিভিউ ও রেটিং (Review & Rating)
khuboi bhalo boi..i like it

========= কাহিনী/বইয়ের সার-সংক্ষেপ ========= পৃথিবীতে কেউই অপরাধী হয়ে জন্ম নেয় না। কেউ হয় পরিস্থিতির শিকার, কেউ-বা নিয়তির টানেই অন্ধকার জগতে পা বাড়ায়। কিন্তু তার ক্ষেত্রে সম্ভবত দুটোই একসাথে প্রযোজ্য। বনের গাছকে যেমন অন্য গাছের সাথে পাল্লা দিয়ে উঁচু হয়ে দাঁড়াতে হয় বাঁচার জন্য ঠিক তেমনি এই জগতে পা দিয়ে নিজের প্রাণবায়ু রক্ষার জন্য প্রতিনিয়ত অন্যের প্রাণ সংহার করতে হয়। সে নিজেকে আড়াল রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে, কারণ সেই আড়ালই তাকে দেয় কিছুক্ষণের জন্য বেঁচে থাকার নিশ্চয়তা। তার ছোঁড়া প্রতিটি বুলেট প্রতিবার তাকে বেঁচে থাকার আশা যোগায়, নিশ্চয়তা দেয় কিছু সময়ের। তবে সে চায় স্থায়ীভাবে মুক্তি! এজন্য ছুটে যায় ঢাকা থেকে কলকাতা ও কলকাতা থেকে ঢাকা। কিন্তু কাঙ্খিত মুক্তির স্বাদ সে কি পেয়েছিলো? অন্ধকার জগতে একবার পা দিয়ে কেউ কি আসলেই সেখান থেকে মুক্তি পায়? ========= পাঠ প্রতিক্রিয়া ========== শেষ করলাম ‘বেগ-বাস্টার্ড’ সিরিজখ্যাত লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের বই ‘অগোচরা’। পুরো বইটিই ছিলো থ্রিলে ভরপুর। একবার শুরু করলে থ্রিলার প্রিয় যেকোন পাঠকই কাহিনীর টানে পাতার পর পাতা পড়ে যেতে বাধ্য হবেন আমার বিশ্বাস। বইয়ের প্রধান চরিত্র একজন স্নাইপার শ্যুটার। তাকে ঘিরেই আবর্তিত হয়েছে মূলত বইয়ের কাহিনী। অন্ধকার জগতে পা দিয়েই তাকে প্রতিবারই নিজের অস্তিত্ব রক্ষা ও আড়াল করার জন্য তাকে বেছে নিতে হয় বুলেট। বুলেট যে কারোও জন্য প্রাণসংহারকারী, কিন্তু তার জন্য হয়ে ওঠে জীবনরক্ষাকারী! বইয়ে রহস্যের জট বা মাথা ঘোরানো টুইস্টের মতো কাহিনী না থাকলেও রয়েছে আন্ডারওয়ার্ল্ড নামক দুনিয়ার এক নৃশংস অ্যাখান। যে দুনিয়ার মূল উপজীব্যই হচ্ছে স্বার্থের রাজনীতি, ষড়যন্ত্র, খুন, ক্ষমতা, টাকা, লোভ ও প্রতিশোধে ঘেরা। আচ্ছা বইয়ের যে বিষয়গুলো আমার ভালো লাগেনি তা হলো কাহিনী ও চরিত্রগুলোর বিস্তৃতি কম। টার্গেট করা হচ্ছে আর সাথে সাথে খুন; এক ঘটনা ঢাকতে আরেকটি খুন তারপর আবার! প্রধান চরিত্রের শক্তিশালী ভূমিকার বদলে সে যেন অন্যর হাতের পুতুল হয়েই কাজ করেছে সবসময়। ফলে তার চরিত্রে বারবারই ফুটে উঠেছে হতাশা, মানসিক দ্বন্দ্ব, দ্বিধা ও অবিশ্বাস। যা আসলে আমার কাছে ঠিক মনঃপুত হয়নি। বইয়ের কাহিনী ও প্লট ভালো হলেও পুরোটা জমে উঠেনি। আরোও ডিটেইলিং থাকা প্রয়োজন ছিলো। শেষটাও ওপেন; পাঠক তার ইচ্ছেমতো কল্পনা করে নিতে পারবেন। বইয়ে অ্যাডাল্ট কন্টেন্টও আছে; তাই বইটি পড়া ও উপহার দেয়ার ক্ষেত্রে বয়স বিবেচনায় নিয়ে অনুরোধ করবো। প্রোডাকশনঃ কভার ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। বানান ভুলও তেমন একটা চোখে পড়েনি। ব্যক্তিগত রেটিংঃ ৭/১০।
শব্দ চয়ন আরও ভালো করলে ভালো হতো।শিশু উপযোগী না হওয়ার পরও সেটি বলা নেই
আপনার হয়তো প্রথমে কিছুটা বোরিং লাগতে পারে। কিন্তু একটু ধৈর্য ধরে পড়তে থাকলে আপনি এই বইটার আসল মজা পাবেন। আমার পড়া বেস্ট ক্রাইম থ্রিলার গল্প

অসাধারণ একটি বই! ❣️
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কত পেজের?
প্রিয় গ্রাহক, বইটির মোট ১৭৬ পৃষ্ঠা, ধন্যবাদ।
Kon publicashion er book eita?
প্রিয় গ্রাহক, বইটি বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে, ধন্যবাদ।
বইটা কি হার্ডকভার ??
প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
বইটি কত পেজের?
প্রিয় গ্রাহক, বইটির মোট ১৭৬ পৃষ্ঠা, ধন্যবাদ।























