নিঃশব্দ ঘাতক
বই কালেকশন

Buy নিঃশব্দ ঘাতক Online in Bangladesh

লেখক: মোসাদ্দেক মিনহাজ

4.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোসাদ্দেক মিনহাজ
  • Publisher: শব্দশৈলী
  • Isbn: 9789849885252
  • Number Of Pages: 136
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 245৳ 35030% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

দুর্ধর্ষ দাগী অপরাধী আজিম পুলিশ হেফাজত হতে পালায়, নিজের জীবন প্রায় বিপন্ন করে মেধাবী পুলিশ অফিসার লেনিন আজিমকে ধরতে সক্ষম হয়। এরপর চলে যায় অনেক সময়। বহু বছর পর আপাতদৃষ্টিতে নিরীহ ও সাধারণ এক মা ও পুত্রের দুটি অপমৃত্যু মামলার তদন্তে গিয়ে লেনিন অনাকাক্ষিত গভীর সংকটে পতিত হয়। লেনিন পরামর্শের জন্য দেখা করে তার জীবনের গতিপথ পাল্টে বদলে দেয়া অবসর প্রাপ্ত বিচারক নাসিরের সাথে। কিন্তু তারা নিজেদের অজান্তেই জড়িয়ে পড়ে ভয়ংকর, নৃশংস আর আধুনিকতম প্রযুক্তি ব্যবহারে সক্ষম এক অপরাধ গোষ্ঠীর বিরূদ্ধে। ঘটনাক্রমে তাদের ত্রাতা হিসেবে আবির্র্ভূত হয় এক সময়ের দাবী অপরাধী আজিম। ইতোমধ্যে বদলে যাওয়া মানুষ আজিম, পুলিম অফিসার লেনিন এবং বিচারক নাসির তিনজন মিলে কি পারবে মৃত্যুগুলোর রহস্য উন্মোচন করতে আর ভয়ংকর ঐ সংগঠনের বিরূদ্ধে সফল হতে?

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
0%
3
50%
2
0%
1
0%
880****333
880****333 ভেরিফাইড
25 Feb 2025

দারুন লাগল

Sadat Bin Hossain
Sadat Bin Hossain ভেরিফাইড
14 Feb 2025

📖বই রিভিউ 📖নিঃশব্দ ঘাতক 📖ক্রাইম থ্রিলার 📖লেখক: মোসাদ্দেক মিনহাজ 📖প্রকাশনী: শব্দ শৈলী 📖প্রকাশকাল: একুশে বইমেলা ২০২৫ 📖বইয়ের পৃষ্ঠা সংখ্যা: ১৩৫ 📖হার্ড কভার 📖শুরুটা বেশ চমকপ্রদ। ২০৩০ সালের একটা ছোট ষড়যন্ত্রের ডীলের মাধ্যমে ঘটনায় শুরু। এরপর আবার ৩০ বছর পেছনে এসে মূল গল্প শুরু হলো। 📖মোসাদ্দেক মিনহাজের এই জনরার সর্ব প্রথম বই নিঃশব্দ ঘাতক। 📖যদি সংগীতের মতো ডিফাইন করি, তাহলে আমি এটাকে বলবো সফট রক। আসলে আমার বলার উদ্দেশ্য হলো এটা তথাকথিত ক্রাইম থ্রিলারের মত প্রথম থেকেই টানটান উত্তেজনা বা প্রতিটা লাইনেই টানটান উত্তেজনা এনে দেয় না। কিন্তু এখানে বেশ একটা মেলোড্রামাটিক ছোঁয়া আছে যেটা কোনভাবেই পাঠকের মনোযোগে চিড় ধরায় না। 📖এখানে চরিত্র গুলোর মধ্যে আজিম, লেনিন এবং নাসির সাহেব গুরুত্বপূর্ণ। এবং পেশাদারিত্বের খাতিরে তাদের তিনজনের ভিতরেই কোনো না কোনোভাবে সংযোগ আছে। 📖এখানেই লেখকের মুন্সিয়ানা। চরিত্রগুলোকে সুন্দরভাবে বিন্যাস্ত করেছেন। বিশেষ করে আজিমের ব্যাপারটা আমার মনের দাগ কেটে গেছে। আজিম যখন নতুন মানুষ রূপে আবার ফিরে আসে, এবং যেখানে তার চরিত্রের চূড়ান্ত রূপটা পরিপূর্ণতা পায়, সেই জায়গাটা আমি কয়েকবার পড়েছি। বরঞ্চ বলতে হয় পড়তে বাধ্য হয়েছি। 📖লেখক কাহিনীর যবনিকাপাত ঘটাতে খুব একটা বেশি স্তরের ব্যবহার করেননি। এটার কারণটা আমার কাছে খুব সহজেই অনুমেয়। একজন নতুন লেখক হিসাবে, মোসাদ্দেক চায়নি যেন বইটা পৃষ্ঠা বাড়িয়ে পাঠকের উপর মূল্যের চাপটা না পড়ে। 📖কিন্তু একজন পাঠক হিসেবে মোসাদ্দেক এর কাছে আমার একমাত্র দাবী, ক্রাইম থ্রিলার; যেটা তুমি শুরু করেছো, এটা যেন শুধু শুরু হয়, এবং সামনে মোসাদ্দেক মিনহাজ এর কাছে এই জনরার আরও অনেক কিছুর জন্য অপেক্ষা করছি। 📖আমার রেটিং: ৩.৫/৫। 📖সমালোচনার অংশটা: প্রুফ রিডিং আরো ভালো হতে হবে। বেশ কিছু জায়গায় বানান এবং বাক্যতে অসামঞ্জস্য ধরা পড়েছে যেটা পাঠকের জন্য সুখকর না। আশা করি প্রকাশক এই বিষয়টাতে আরো বেশি করে সময় দিবেন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটি কি ১২ বছর বয়সের কেউ পড়তে পারবে

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি ১৭+ বছর পাঠকদের জন্য।

প্রশ্ন

বইটি কি ১২ বছর বয়সের কেউ পড়তে পারবে

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি ১৭+ বছর পাঠকদের জন্য।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)