

Buy নিদাস্তিয়া Online in Bangladesh
লেখক: তকিব তৌফিক
- Author: তকিব তৌফিক
- Publisher: নালন্দা
- Isbn: 9789849382932
- Number Of Pages: 104
- Language: বাংলা
- Edition: 2nd Printed, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)
মন্থরে এক লুকায়িত রোমাঞ্চকর গল্পের নাম নিদাস্তিয়া। কিন্তু এর শেষটা কোথায়?
নিদাস্তিয়া 3

3
অতীত নিয়ে বেশি চিন্তিত হইয়ো না।ভবিষ্যৎ নিয়ে উত্তেজিত থাকো।😍😍😍😍

বই রিভিউ বই: নিদাস্তিয়া ধরণ: উপন্যাস লেখক:তকিব তৌফিক নিদাস্তিয়া নামটাই মুগ্ধকর, শুনার পরেই মনে আচমকা এক অনু্ভূতির সৃষ্টি করে। পড়া শেষ করেই নিদাস্তিয়ার জন্য খুব মায়া হচ্ছে। নিদাস্তিয়া, মুসলিম গোত্রেই তার জন্ম।পরিবারচ্যুত হওয়ার কারণে ধর্মযাজক বারুশের আদতে গির্জায় তার ঠাই হয়।ধর্মযাজকের আশ্রয়ে সে বেড়ে উঠতে থাকে। গির্জার প্রধান চাইলে নিদাস্তিয়াকে খ্রীষ্টান ধর্মে ধর্মান্তরিত করতে পারতেন কিন্তু তিনি আগে তাকে নৈতিক শিক্ষা দিতে শুরু করেন।তার মতে, যখন তার বয়স ১০ বছর পূর্ণ হবে তখন সে নিজেই সিদ্ধান্ত নিবে সে কোন ধর্মাবলম্বী হতে চায়। কারণ তিনি আরও মনে করেন-যে ধর্ম বুঝে না, বুঝে না ধর্মীয় রীতি; তাকে ধর্মান্তরিত করা অনুচিত। রাশা বাশরী, পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। আলী কদম ভবনের পাঁচতলার দ্বিতীয় ইউনিটে একাই থাকে।একদিন মাঝরাতে রাশা বাশরী নিজ বাসায় খুন হয়।খুনের তদন্তে আলী কদম ভবনের দানু মিয়ার বিবৃতিতে ও বশরত এর স্কেচে যেন নিদাস্তিয়ার ছবিই ভেসে উঠল।ফলে ক্যাথলিক চার্চের মূল ফটকের পাশের দোকান থেকে নিদাস্তিয়াকে গ্রেফতার করা হয়। সত্যিকার অর্থে রাশা বাশরীকে কি নিদাস্তিয়াই খুন করে এটা জানতে হলে উপন্যাসটি পড়তে হবে। #প্রিয়_উক্তি ১) সুসম্পর্ক আর বন্ধুত্ব হতে বয়স কখনো প্রতিপাধ্য বিষয় হয়ে ওঠে না, এ সম্পর্কগুলো হয় আত্নার সামঞ্জস্যতার উপর ভিত্তি করে। ২) হাসিতে পরাস্ত হয়ে যায় শত অন্তর, মানুষ সে কালো হোক কিংবা ফর্সা, তাতে কিচ্ছু আসে-য়ায় না। হাসিটা রাজ্য জয় করে নেয়, নেওয়ার ক্ষমতা রাখে। ৩)মানুষ দুশ্চিন্তাগুলোকে যেভাবে প্রশ্রয় দেয় সেভাবে মায়া আর ভালোবাসাকে প্রশ্রয় দেয় না। দিলে রোজ রোজ এত মন ভাঙনের খবর শহরের বাতাসে ভাসত না।























