

Buy নেক্সাস Online in Bangladesh
লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন
- Author: মোহাম্মদ নাজিম উদ্দিন
- Publisher: বাতিঘর প্রকাশনী
- Isbn: 9789848729410
- Number Of Pages: 400
- Language: বাংলা
- Edition: 4th Edition,2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপে লিখা কথা মোহাম্মদ নাজিম উদ্দিন এর জন্ম ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে এক বছর পড়াশোনা করলেও পরবর্তীতেও ঢাকা বিশ্ববিদ্যায়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। বিশ্বমানের অসংখ্য জনপ্রিয় থৃলার অনুবাদ করার পর অবশেষে তার প্রথম দুটি মৌলিক থৃলার নেমেসিস এবং কন্ট্রাক্ট প্রকাশিত হলে বিপুল পাঠকপ্রিয়তা লাভ করে। সেই অনুপ্রেরণা থেকে বর্তমানে তিনি অনুবাদের পাশপাশি বেশ কয়েকটি মৌলিক থৃলারের কাজ করে যাচ্ছেন তার পরবর্তী থৃলার উপন্যাস কনফেশন,মেডুসা কানেকশান এবং ম্যাজিশিয়ান প্রকাশের অপেক্ষায় রয়েছে। সাড়া জাগানো উপন্যাস দ্য দা ভিঞ্চি কোড, লস্ট সিম্বল, গডফাদার, বর্ন আইডেন্টিটি, বর্ন আলটিমেটাম, দ্য ডে অব দি জ্যাকেল, দ্য লাইসেন্স অব দি পয়েন্ট, আইকন, মোনালিসা,পেলিকান বৃফ, এ্যাবসলিউট পাওয়ার , ওডেসা ফাইল, ডগস অব ওয়ার, অ্যাডভেঞ্জার, দান্তে ক্লাব, দ্য কনফেসর ,স্লামডগ মিলিয়নেয়ার, দ্য কনফেফক্স এবং দ্য এইটসহ বেশে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ অনুবাদ করেছেন তিনি। অভিজাত স্কুল সেন্ট অগাস্টিনে খুন হলো এক জুনিয়র ক্লার্ক, তদন্তে নামলো হোমিসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগ। বেরিয়ে এলো ভিন্ন একটি ষড়যন্ত্র। আবারো মুখোমুখি দুই ভুবনের দু’জন মানুষ। ভয়ঙ্কর একটি ষড়যন্ত্রের মুখোমুখি তারা। অবিশ্বাস্যভাবেই ঘটনা মোড় নিতে থাকে ভিন্ন দিকে। জেফরি বেগ বাস্টার্ডের যে দ্বৈরথ শুরু হয়েছিলো নেমেসিস-এ, কন্ট্রাক্ট-এ এসে সেটা গতি লাভ করে আর নেক্সাস-এ পাঠক খুঁজে পাবেন সর্ম্পূর্ণ ভিন্ন একটি উপাখ্যান। ২০১২ বইমেলায় নেক্সাস-এর বিপুল জনপ্রিয়তা আগের দুটি পর্বকেও ছাপিয়ে গেছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

ভালো

'নেমেসিস' আর 'কন্ট্রাক্ট' পড়ার পর স্বাভাবিকভাবেই বেগ-বাস্টার্ড সিরিজের তৃতীয় বই 'নেক্সাস' নিয়ে প্রত্যাশা ছিল অনেক। দ্রুতগতির কাহিনীর জন্য সেই প্রত্যাশা অনেকটুকু পূরণ হয়েছে, সেটা বলা যেতে পারে। কিন্তু পূর্বের দুইটি বইয়ের গল্পের তুলনায় এবারের গল্পের এবারের গল্পের গাথুনী তুলনামূলকভাবে দূর্বল লেগেছে। গল্পে ভাগ্য বা কাকতালীয়তা থাকবেই, কিন্তু এই বইয়ের প্লটে অনেককিছু যেন ভাগ্যের জোরেই হয়েছে, যেগুলোকে হয়তো লজিক অনুযায়ী দাঁড় করালে আরো ভালো লাগতো। শুধু তাই না, গল্পের অন্তত একটা সাইডপ্লটকে পুরোপুরি বাদ দিয়ে দিলেও গল্পের বড় কোন ক্ষতি হতো বলে মনে হয় না। আশা করছি প্রিয় লেখক এইসব সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠবেন এবং আমাদের আরোও রোমাঞ্চকর কিছু থ্রিলার উপহার দিবেন।
কয়েক মাস আগে আমি এই বই এবং এই সিরিজ এর আরো বই কিনেছিলাম কিন্তু মাঝের অনেক গুলো পৃষ্ঠা মিসিং ছিল। জিনিসটা প্রচন্ড রকম বিরক্তিকর লাগছে, আশা করি এর পর থেকে বিক্রি করার আগে প্রোডাক্ট ভালো ভাবে চেক করে বিক্রি করবেন।এইটাই হয়তো শেষবার আমি এইখান থেকে কিছু কিনছি।
The Writer And The Book Is Increasing the Thrillings
এক কথায় অসাধারণ। যাকে বলা যায় out of the box.
প্রশ্ন ও উত্তর (Q/A)
আমি যদি নেমেসিস না পড়ে থাকি তবে কি এটার কাহিনী বুঝতে পারব?
জি, বুঝতে পারবেন।
বইটির পৃষ্ঠা কত?
জি, বইটির ৪০০ পৃষ্ঠা রয়েছে।
আমি নেমেসিস পড়েছি but contract পড়ি নাই। কাহিনী কী বুঝতে পারবো?
প্রিয় গ্রাহক, জি, কাহিনী বুঝতে অসুবিধা হবেনা। তবে ধারাবাহিক ভাবে পড়লে ভালো।
আমি যদি নেমেসিস না পড়ে থাকি তবে কি এটার কাহিনী বুঝতে পারব?
জি, বুঝতে পারবেন।























