নেক্সট
বই কালেকশন

Buy নেক্সট Online in Bangladesh

লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন

4.18
(19 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোহাম্মদ নাজিম উদ্দিন
  • Publisher: বাতিঘর প্রকাশনী
  • Isbn: 9789848729823
  • Number Of Pages: 448
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2022
৳ 510৳ 65022% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

দীর্ঘদিন পর ফিনিক্স পাখির মতো ভষ্ম থেকে পুণরুত্থিত হয়েছে ব্ল্যাক রঞ্জু। আবারো সৃষ্টি করেছে ত্রাসের রাজত্ব। এবার অনেক বেশি শক্তিশালি এবং ভয়ঙ্কর। আর অপ্রতিরোধ্য তার সন্ত্রাসী চক্র। আইন শৃঙ্খলা বাহিনির সাধ্য নেই তার নাগাল পাবার।ওদিকে ঢাকার এক আবাসিক এলাকা ঘটে গেল তিনটি হত্যাকাণ্ড। তদন্তে নেমেই অপ্রত্যাশিত কিছুর হদিস পেয়ে গেল হোমিসাইডের ইনভেস্টিগেটর জেফরি বেগ। হয়তো ব্ল্যাক রঞ্জুর নাগাল পেয়ে যাবে। কিন্তু পর্দার অন্তরালে আছে আরেকজন, তাকে ধরা প্রায় অসম্ভব। সে কী চায়? কে সে? বাস্টার্ডই বা কেন আড়াল থেকে বেরিয়ে এসে হন্যে হয়ে খুঁজছে সেই লোককে?বাস্টার্ডের জন্য পাঠকের অপেক্ষার প্রহর শেষ, সেই সাথে সব প্রশ্নেরও জবাব পাওয়া যাবে ‘বেগ-বাস্টার্ড’ সিরিজের ষষ্ঠ বই ‘নেক্সট’-এ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.18
(19 টি কাস্টমার রিভিউ)
5
58%
4
21%
3
11%
2
5%
1
5%
Md. Asiful Haque
Md. Asiful Haque ভেরিফাইড
15 Sep 2025

A must read

Mim Mahfuz
Mim Mahfuz ভেরিফাইড
26 Nov 2024

good

Dev Roy
Dev Roy ভেরিফাইড
15 Oct 2024

বইটি ভালো

ইয়াসির আল সাইফ
ইয়াসির আল সাইফ ভেরিফাইড
18 Sep 2024

#Book_Insights 38 জেফরি বেগের কাছে নতুন কেস। ফিরে এসেছে ব্ল্যাক রঞ্জু। চালাচ্ছে চাঁদাবাজি, খুঁজে বেড়াচ্ছে পেশাদার খুনি বাস্টার্ডকে। কেউ জানে না বাস্টার্ড বেঁচে আছে নাকি মরে গেছে। • গল্প নিয়ে কথা: • গল্পটা শুরুই হয়েছে, ব্ল্যাক রঞ্জুর পুনরুত্থান থেকে। দিল্লিতে বাস্টার্ড তাকে পুড়িয়ে মারার পর জেফরি বেগ নিশ্চিত ছিলো তার বেঁচে থাকার সুযোগ নেই। কিন্তু ঘটনা পাল্টে গেলো এক সংসদ সদস্যের পুত্র মুনেম চৌধুরীর খুনের ঘটনার মাধ্যমে। রঞ্জুর লোকের দ্বারা খুনের শিকার হয়েছে সে। তারপরেই শুরু হয়ে গেলো জেফরি বেগের দৌড়। • এখানে পাঠককে অবাক করে দিয়ে মুনেম চৌধুরীর ঘটনাটা সূত্র পেয়েও অমীমাংস রয়ে গেলো জেফরি বেগের কাছে। তারপর দীর্ঘ দুই মাসের একটা জাম্প কাট এবং সেটাও আবার এক রাতের গল্প বাকি উপন্যাসে। বলা বাহুল্য, এই তিনটি বিষয় সিরিজের আগের কোনো বইয়ে লেখক প্রয়োগ করেননি। • বেগ বাস্টার্ড সিরিজের অন্য কোনো বইয়ে এতোটা কানেক্টিভিটি লক্ষ্য করিনি। কন্ট্রাক্ট ও নেক্সাসের মাঝে চরিত্রের খাতিরে একটা সরাসরি যোগসূত্র ছিলো। আবার করাচি প্রিকুয়েল হওয়ায় নেমেসিসের ঘটনার উল্লেখ শেষে একবারই করা হয়। তবে 'নেক্সট' এর গল্প এদিক থেকে এগিয়ে। বিশেষ করে নির্দিষ্ট কিছু চরিত্র উপস্থাপনের খাতিরে নেমেসিস, কন্ট্রাক্ট, নেক্সাস ও কনফেশনের সরাসরি সম্পর্ক দেখানো হয়েছে। সিরিজের কানেক্টিভিটির অপূর্ণতা এই বইটা দূর করেছে। তাই, 'নেক্সট' এর গল্পটা আমি বলবো নিঃসন্দেহে এই সিরিজের বাকি গল্পগুলো থেকে ভিন্ন। • চরিত্র বিশ্লেষন: • প্রথমেই চলে যাই অমূল্যবাবু র কাছে। এফেক্টিভ ও ক্লিন ইমেজ এর চরিত্র। সাথে চমৎকার ক্যারেক্টার ডেভলপমেন্ট। অমুল্যবাবুর এতো ক্ষমতার উৎস কী?" আমার ধারণা আগের বইগুলো যারা পড়েছেন, সবার মনেই এই প্রশ্নটা এসেছে। অমূল্যবাবু মুহূর্তেই সব পরিস্থিতি সামলে নিচ্ছে, উপমহলের ব্যক্তিবর্গকে নিয়ন্ত্রণ করছে; কিন্তু কীভাবে? এসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে অমূল্য বাবুর অতীত জীবন, ক্ষমতার উৎস, এমনকি তার ভিতরের মানুষটার অজানা দিক উঠে এসেছে গল্পের ফাঁকে ফাঁকে। আমার মতে, বিষয়টা জরুরি ছিল। • বাস্টার্ড। সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীভূত চরিত্র। বাবলু ওরফে বাস্টার্ডের মানবিক দিকটা আরো আগে থেকেই ডেভেলপ করা হচ্ছিলো। এখানে তার নজির আরো ভালোভাবে ফুটে উঠেছে। হোক সেটা ফোক্কানের মতো শিশুকে সাহায্য করা কিংবা জায়ানের পরিবারকে রক্ষা করা। বাস্টার্ড খুনি হলেও মানুষ। এমন একটা বিষয় স্থির রেখে 'নেমেসিসে' দেখা বাস্টার্ডের পুরোনো 'Tough guy' ইমেজটা ফুটিয়ে তোলার বিষয়টারও প্রশংসা করবো। • কিসিঞ্জার নামে একটা চরিত্র আছে। অল্পতেই মনোযোগ কেড়ে নেয়ার মত চরিত্র। 'কন্ট্রাক্ট' এর একটা ষড়যন্ত্রকে বাস্তবায়নে তার অবদান বলা হয়েছে। সামনে এই চরিত্রকে আবারও আনা হোক। • অভিযোগ থাকবে জেফরি বেগের চরিত্রটা নিয়ে। চরিত্রটা বুদ্ধিমান, চতুর, রিফ্লেক্সিভ। তবে বাস্টার্ডের সামনে এলেই তার চরিত্রটা ফিকে হয়ে যাচ্ছে, বুদ্ধিতে মার খাচ্ছে। এতো গুরুত্বপূর্ণ একটা চরিত্র ফোকাস হারিয়ে ফেললে খেলাটা জমবে না। তাই আশা রাখবো লেখক এই চরিত্রকে আবারও নেমেসিস ও নেক্সাসের রূপে ফিরিয়ে নিবেন, সেটা তাকে বাস্টার্ডের পক্ষে রেখে হোক বা বিপক্ষে। প্রতিক্রিয়া জানতে চাইলে বলবো, 'বেগ-বাস্টার্ড' সিরিজের জন্য 'নেক্সট' একটা টার্নিং পয়েন্ট। কনফেশন ও করাচির পর সিরিজে একটা পারফেক্ট প্যাকেজের গল্প দরকার ছিলো, যা নেক্সট। যদিও সমাপ্তি অংশে রঞ্জুর রহস্যের উপাখ্যান নাটকীয়ই লেগেছে। লজিক্যাল কিন্তু নাটকীয়। শেষের দিকের অধ্যায়ে একটা দৃশ্য আছে, বেগ ও বাস্টার্ড সামনাসামনি কিছুটা দূরত্বে অবস্থান করছে; তবে দুজনেই ক্লান্ত, কোনো আক্রোশ নেই এক অপরের প্রতি। দৃশ্যটা ভিজ্যুয়ালাইজ করার মতো। উপন্যাসের সমাপ্তি এখানে হলেও মন্দ হতো না। তবে অসমাপ্ত রহস্যকে লেখক জানান দিতেই বাকিটা সংযোজন করেছেন। যেহেতু এই বই প্রকাশের আগে একটা লম্বা গ্যাপ ছিলো, লেখকের লেখার উন্নতি এখানে ভালোভাবেই পরিলক্ষিত। সব মিলিয়ে ভালোই লেগেছে। এই একই ধারা 'কন্ট্রোল' উপন্যাসে ধরে রাখা হয়েছে কিনা, সেটাই দেখার বিষয়। • ভ্রান্তি ও বিভ্রান্তি: • শুরুর দিকেকিছু বানান ভুল চোখে পড়েছে, তবে এক চতুর্থাংশের পর সেটা নেই। • নিকেতনে ঢুকার আগে জেফরি বেগ দারোয়ানকে জিজ্ঞেস করেছিল পাঁচতলায় একটাই ফ্ল্যাট কিনা, দারোয়ান হ্যাঁ সূচক উত্তর দিয়েছিলো। কিন্তু বাস্টার্ডের পার্সপেক্টিভ অনুযায়ী, পাশের ফ্ল্যাটের সাথে কিসমত আরার ফ্ল্যাটের যোগসূত্র ছিলো। এখানে ফ্ল্যাট তাহলে দুটো হয়ে গেলো না? • বাবলুর মেন্টর যে অমূল্যবাবু, এ বিষয়টা সরাসরি জেফরি বেগের কাছে ধরা পড়েছিল কি? কেনোনা কনফেশন বইয়ে বাবলু ওরফে বাস্টার্ড বিষয়টা হিন্ট দিলেও সরাসরি স্বীকার করেনি। জেফরি বেগ পরে অনুমান করতে পেরেছিল কিনা ঠিক মনে পড়ছে না। অবশ্য এটা ঠিক ভুল নয়। সরাসরি উল্লেখ না থাকলেও একে 'অফ স্ক্রিন' এর ধাঁচে ফেলা যায়। আরেকটা বাড়তি প্রশ্ন আছে। উল্লিখিত রঞ্জুর প্রতিনিধি নাইন স্টারের 'নাইজেল' চরিত্রটি কি 'কসমোজাহি' উপন্যাসের নাইজেল? বহুবার আমার কাছে প্রশ্ন জেগেছিলো কসমোজাহি বেগ বাস্টার্ড সিরিজের ওয়ার্ল্ড এর অন্তর্ভুক্ত কিনা, কিন্তু উত্তর পাইনি। • ব্যক্তিগত রেটিং: ৮.৫/১০ এক নজরে, • বই: নেক্সট (বেগ বাস্টার্ড:- ৬) • লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন • ধরণ: থ্রিলার উপন্যাস • প্রকাশনী: বাতিঘর প্রকাশনী • প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২২ • প্রচ্ছদ: সিরাজুল ইসলাম নিউটন • পৃষ্ঠা সংখ্যা: ৪৩২ ~ ইয়াসির আল সাইফ

Fateha Fariha Mysha
Fateha Fariha Mysha ভেরিফাইড
19 May 2024

অসাধারণ একটা পার্ট বেগ বাস্টার্ড সিরিজের👌

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

ata ki beg busterd series ar next book??

উত্তর

‘বেগ-বাস্টার্ড’ সিরিজের ষষ্ঠ বই ‘নেক্সট’।

প্রশ্ন

এটা হার্ডকাভার নাকি পেপার কভার

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

page??

উত্তর

Dear customer, the book has 448 pages. Thanks for your question.

প্রশ্ন

ata ki beg busterd series ar next book??

উত্তর

‘বেগ-বাস্টার্ড’ সিরিজের ষষ্ঠ বই ‘নেক্সট’।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)