মার্ডার অ্যানালাইসিস
বই কালেকশন

Buy মার্ডার অ্যানালাইসিস Online in Bangladesh

লেখক: মোঃ সহিদুল ইসলাম রাজন

3.63
(8 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোঃ সহিদুল ইসলাম রাজন
  • Publisher: বইবাজার প্রকাশনী
  • Isbn: 9789849612391
  • Number Of Pages: 168
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2022
৳ 344৳ 40014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

দীর্ঘদিনের জমানো রাগ, ক্ষোভ কিংবা অভিযোগের হঠাৎ বহিঃপ্রকাশ অনেক বেশি মারাত্মক হয়। মাঝে মাঝে এত বেশি মারাত্মক হয়; যা আমাদের কল্পনাশক্তিকেও হার মানিয়ে দেয়। তখন জয়লাভ করে মনোসমীক্ষণের জনক সিগমুন্ড ফ্রয়েডের ইড আর হেরে যায় সুপার ইগো। মোঃ সহিদুল ইসলাম রাজনের মার্ডার অ্যানালাইসিস উপন্যাসে তেমন কিছু অন্তর্দ্বন্দ্বের ভয়াবহ বহিঃপ্রকাশ দেখানো হয়, যে বহিঃপ্রকাশগুলো তৈরি করে কিছু বীভৎস মৃত্যু, কিছু অসহনীয় পরিবর্তন, হিংসা কিংবা স্বার্থপরতা। যা মুহুর্তেই বদলে দেয় কিছু মানুষের সুন্দর এবং সাজানো জীবন। বদলে যাওয়া জীবনগুলোও থেমে থাকে না আর, অস্তিত্ব ফিরে পেতে তারা নেমে যায় এক হার না মানা পাশবিক যুদ্ধে, যা থেকে জন্ম নেয় একটি লাশকাটা ঘর, কিছু মৃত্যু ফাঁদ এবং এক পশলা রক্তঝরা বৃষ্টি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.63
(8 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
13%
3
13%
2
0%
1
25%
raisaes❣️
raisaes❣️ ভেরিফাইড
20 Apr 2025

অনেক সুন্দর একটি বই।❤️🎀✨

Tashrif Hasan Turjo
Tashrif Hasan Turjo ভেরিফাইড
19 Aug 2023

'সুইসাইড নোট' পড়ে ভালো লেগেছিল তাই প্রচুর আগ্রহ নিয়ে কিনেছিলাম। কিন্তু তেমন আহামরি লাগেনি। শুরুর দিকে একটু ভালো লেগেছে কয়েক পৃষ্ঠা। তারপর বিরক্তিকর লেগেছে৷

MD Atiqur Rahman
MD Atiqur Rahman ভেরিফাইড
25 Oct 2022

অনেক ভালো লাগছে

MH Kanok
MH Kanok ভেরিফাইড
20 Sep 2022

📖 বুক রিভিউ বইঃ মা/র্ডা/র অ্যানালাইসিস লেখনঃ মোঃ সহিদুল ইসলাম রাজন প্রকাশনীঃ বই বাজার মুল্যঃ ৩০০ ৳ আমি বইটি মনোযোগ সহকারে পড়ার চেস্টা করেছি, ২ দিন লেগেছে শেষ করতে অনেকেই একদিনেই শেষ করতে পারবেন। বইটির নামের সাথে খু*ন খু*ন গন্ধ আছে তাই না? হ্যা গল্পটি মূলত একজন সিরিয়াল কি*লা*রকে নিয়ে লেখা যিনি একজন থ্রিলার লেখক নাম শ্রাবণ। শ্রাবনের বাবা ছিলেন একজন সৎ এবং নীতিবান লোক, রাজনৈতিক কিছু লোক তাকে অপমান করে সেটা শ্রাবণ বুঝেছিল পরে,একদিন তার বাবার হঠাৎ রোড এক্সিডেন্টে মারা যায় কিন্তু সেটা ছিল পরিকল্পিত খু*ন । মা প্যারালাইজড হয়ে পড়ে এইভাবেই শুরু গল্পটা; শ্রবণ একা হয়ে পড়ে অনইচ্ছুক ভাবে একদিন তার হাতেই খাজের খালা খু*ন হয়ে যায়! তারপর সেই লা*শ সারতে গিয়ে মাথায় আসে লা*শ টুকরা টুকরা করে কাটা এবং শ্রাবণ দেখে এই কাজ করতে তারপর খুব ই ভালো লাগছে সে আনন্দ পাচ্ছে তারপর সে হয়ে যায় সিরিয়াল কি*লা*র। তারপর একের পর এক খু*ন করতে থাকে শ্রাবণের কারো সুখ সহ্য হতো না কারন সে ছিল অসুখি ছিল বাবা-মারা গেল,নিজের বউ পুষ্পা পরকীয়া প্রেমে মজে ছিল সিরিয়াল কিলারা এমন ই হয় খু*ন করা তাদের নেশা। গল্পের কিছু চরিত্রের নামঃ শ্রাবণ, পুষ্পা,রিফাত,নীলিমা, কাজের খালা,রফিক মামা,মা-বাবা,সোহেল,তৃষা,বাশার,ছোট খালা ইত্যাদি। শ্রাবণ জানতো তার স্ত্রী পুষ্পা পরকীয়া প্রেমিক বাশারের সাথে তাকে রেখে পালিয়েছে! কিন্তু তার একদিন ছোট খালার বাসায় গিয়ে একটি ডায়েরী পেয়ে যায় সেখানে অন্য রকম এক রহস্যের উন্মোচন হয়ে গেল। শেষে এসে শ্রাবণের হাতেই খু*ন হয় তার সবচেয়ে কাছের মানুষটি। যারা থ্রিলার প্রেমিক এবং সিরিয়াল কি*লা*র টাইপের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য বইটি ভালো লাগবে আশা করি। বইয়ের প্রথম এবং শেষ দিক আমার চমৎকার লেগেছে। কিন্তু মাঝখানের কিছু অংশ খাপছাড়া ভালো লাগেনি। ব্যাক্তিগত রেটিংঃ- ৭.১/১০

Ruhit Paul
Ruhit Paul ভেরিফাইড
12 Aug 2022

মুটামুটি লেগেছে। যতটা আশা করেছিলাম সেই অনুযায়ী হয়নি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)