

Buy মরিবার হলো তার সাধ Online in Bangladesh
লেখক: ইমরান কায়েস
- Author: ইমরান কায়েস
- Publisher: নয়া উদ্যোগ
- Number Of Pages: 112
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
প্রিয় নিতু আপা , সব ফুরলো ! সবাই বাড়ি ফিরে গেলো ! তোমাদের উঠানের জাড়ুল গাছটা জুড়ে কী অদ্ভুত রঙিন ফুল এলো নীরবে ! কেবল তুমি কোথাও নেই । কোথাও আর ফিরে আসোনা তুমি। কোথায় কোথায় ছুটে যায় ট্রেন, কত অচিন রাত নামে। কত বড় বেলার বন্দরে কত মানুষ আসে , কত মানুষ জড়ায়া ধরে , কত গভীর রাত জুড়ে জমে কত নরোম কুয়াশা । তবু একটা গোপন ব্যক্তিগত অসুখের মতন তুমি থাকো , নিতু আপা । একটা ফড়িং এর ডানার মতন তুমি আমার বুকের মধ্যে কাঁপো ! মরিবার হলো তার সাধ, আমার নব্বই এর নরোম , সবুজ মায়া মফস্বল টাঙ্গাইলের গল্প। নিতু আপার গল্প। একটা খুন এবং তার রহস্য
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটি পাঠককে আবেগতাড়িত করে, বিশেষ করে যারা কখনো মানসিক চাপে ভুগেছেন বা জীবনের প্রতি একঘেয়েমি অনুভব করেছেন। সমাজ ও বাস্তবতার প্রতিচ্ছবি। উপন্যাসটি আমাদের সমাজের এক অন্ধকার দিক তুলে ধরে, যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা এখনো অনেকটাই ট্যাবু। বইটি পড়ার পর পাঠকের মনে প্রশ্ন জাগে: আমরা কি আসলেই চারপাশের মানুষের মানসিক অবস্থাকে গুরুত্ব দেই? আমরা কি কাউকে তার হতাশা থেকে মুক্তি দিতে পারি?
গল্পের গাথুনি সুসংহত নয়। ঘটনা পরম্পরায় কিছু বিষয় অযৌক্তিক মনে হয়েছে। আলতাফ স্যারকে আফজাল স্যার বলা হয়েছে জায়গায় জায়গায়। দৃষ্টিকটুভাবে বানান ভুল। তাড়াহুড়ো করে ছাপানো হয়েছে বলে মনে হয়। শব্দ ব্যবহারে ফেসবুকীয় স্টাইল প্রতিফলিত। ঠিক চলিতও না, আবার সাধুও না। লেখকের নিজস্ব ব্যবহৃত কিছু শব্দ চলে এসেছে। এতবার নিতু আপা লেখাটা পরিহার করা গেলে ভাল হতো। সর্বোপরি বইয়ের দাম নির্ধারণ বইয়ের মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়নি। মাত্রারিক্ত বটে!























