মেডিক্যাল থ্রিলার কান্তার
বই কালেকশন

Buy মেডিক্যাল থ্রিলার কান্তার Online in Bangladesh

লেখক: আশীব ফেরদৌস অংকন

4.46
(34 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আশীব ফেরদৌস অংকন
  • Publisher: শিখা প্রকাশনী
  • Isbn: 9789849334859
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 199৳ 22512% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলে একজন আদিবাসী ছাত্র আসং এর আত্মহত্যা আচমকা হোস্টেলের সবার জীবনকে পালটে দেয়।সাতে পাচে না থাকা আসং কেন হঠাৎ গলায় ফাস নিলো তার কোন ক্লু কারোর কাছে ছিলো না।আপাত দৃষ্টিতে সেটাকে আত্মহত্যা মনে হলেও আসলেই কি সেটা আত্মহত্যা নাকি তার পিছনে আছে অন্য কোন রহস্য।সেটারই উত্তর পেতে হলেরই দুজন ছাত্র আসিফ এবং আবিদ মিলে শুরু করে নিজেদের মতো তদন্ত।পুলিশও তাদেরকে সাহায্য করে।আসিফ আসং এর কেসটা সলভ করে ফেলে।কেচো খুড়তে বের হয়ে আসে কেউটে। আসিফ আর আবিদ মিলে রহস্যের কিনারা করতে পারলেও আসল ক্রিমিনাল হাতের নাগালে বাইরে থেকে যায়।আসলেই কি ক্রাইম করে কেউ বাচতে পারে কখনো?পারফেক্ট ক্রাইম বলে আদৌ কি কিছু আছে?নাকি আমাদের করা ক্রাইমগুলো আমাদের মতোই ইমপারফেক্ট?সেসবেরই উত্তর আছে কান্তারের শেষ পাতা অব্দি।সন্ধ্যাহীনের পর পৃথিবীর প্রথম নিকোটিনবিহীন গোয়েন্দা আসিফ হোসেনের ২য় উপন্যাস কান্তার।কান্তার একটা মেডিকেল থ্রিলার।আমাদের সাহিত্যে থ্রিলার কম,মেডিকেল থ্রিলার কম আরও।ডিটেকটিভ আসিফ হোসেনের দুনিয়াতে সবাইকে স্বাগতম।উল্লেখ্য,আশীব ফেরদৌস অংকনের আসিফ হোসেন সিরিজের প্রথম বই সন্ধ্যাহীনের ওপরে হতে যাচ্ছে ওয়েব সিরিজ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.46
(34 টি কাস্টমার রিভিউ)
5
70%
4
25%
3
5%
2
0%
1
0%
MI Nafi
MI Nafi ভেরিফাইড
27 Dec 2025

পারফেক্ট বলে কিছু না থাকলেও অংকন ভাইয়া হয়তো পারফেক্ট!

mi9****com
mi9****com ভেরিফাইড
03 Dec 2025

কিছু বলার নাই ।এক কথায় সেই ছিলো।

Review Upload 1
Review Upload 2
Craft Studio
Craft Studio ভেরিফাইড
26 Aug 2025

অসাধারণ ও mind blowing একটা কাহিনী ছিল। মেডিক্যাল থ্রিলার গল্প বরাবরই আমার খুবই পছন্দের। বইটাকে 10/10 দেওয়ার মতো।🤍

Shatabdi
Shatabdi ভেরিফাইড
16 Aug 2025

A Perfect Murder – A Perfect Crime “কান্তারা এক গহীন বিচারপথ— যেখানে প্রকৃতি নীরবে বিচারক, আর প্রতিটি কর্ম তার ছায়া নিয়ে অপেক্ষা করে ফেরার জন্য, ঠিক সঠিক সময়টায়।” এটা শুধু একটা গল্প না—এটা এক অদৃশ্য আদালতের রায়। এখানে খুনি নিজেই খুন হয়, আর বিচার হয় এক নিখুঁত কবিতার ছন্দে। ‘কান্তারা’ একটা আয়না—যেখানে প্রতিফলিত হয় মানুষের পাপ-পুণ্য, ক্ষমতার অপব্যবহার আর তার পরিণতি। ওসি হারুন এবং ডাঃ সাজিদুল করিম—দুজনেই প্রকৃতির সেই বিচারচক্রে শিকার। এই গল্প শুধুই থ্রিলার নয়— এটি প্রকৃতির নীরব প্রতিশোধ, এক অদৃশ্য চেকপোস্টের রায়। ✍️ আশীব ফেরদৌস অংকন নির্মাণ করেছেন এক দুর্দান্ত মেডিকেল-ক্রাইম থ্রিলার। রেটিং: ⭐⭐⭐⭐⭐ (৫/৫) যারা থ্রিলার ভালোবাসো—‘কান্তারা’ তোমার জন্য MUST READ।

Tahmina Sultana
Tahmina Sultana ভেরিফাইড
17 Jul 2025

"পৃথিবীতে পারফেক্ট বলে কিছু হয় না, এমনকি মার্ডারও না. আসলেই কি পারফেক্ট বলে আদৌ কিছু আছে?" পাঠকের প্রতি প্রশ্নাত্মক বাক্যটি ছুঁড়ে দিয়ে শুরু হয়েছে "আশিব ফেরদৌস অংকন" এর বহুল আলোচিত, পাঠকপ্রিয় বই "মেডিকেল থ্রিলার কান্তার" বইটির কেন্দ্রিয় চরিত্র "আসিফ হোসেন" একজন মেডিকেল স্টুডেন্ট। তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা, অসাধারণ বুদ্ধি আর রহস্য প্রিয়তা তাকে একজন সফল গোয়েন্দা করে তুলে। সে হয়ে ওঠে পৃথিবীর প্রথম নিকোটিনবিহীন গোয়েন্দা। মূলগল্পে মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলে এক ছাত্রের আচমকা মৃত্যুতে রহস্য ঘনাতে থাকে। আপাত দৃষ্টিতে একে সুইসাইড কেস বলা হলেও আসিফ ও তার বন্ধু আবিদ মিলে পুরো কেসের চেহারা পালটে দেয় এমনকি সুইসাইড কেস তখন হয়ে যায় মার্ডার কেস. সেই মার্ডার কেস সল্ভ করতে না করতে সেটি অন্যদিকে বাঁক নেয়. একে একে বেরিয়ে আসে অপরাধ ও অপরাধীরা। মূলত বইটি গোয়েন্দা ধরনার হলেও লেখক পুরো বই জুড়ে পাঠকের উদ্দেশ্যে সমাজের অসংগতি, অন্যায় ও অপসংস্কৃতি চর্চার দিকগুলো তুলে ধরেছেন। বইটি পড়তে পড়তে পাঠক নিজেকে খুঁজে পায়, ভিন্ন স্বাদের এই থ্রিলার পাঠককে অন্য জগতে নিয়ে যায়, তাই বইটি এক নিঃশ্বাসে পড়া শেষ করে তবেই তৃপ্তি মিটে। অসাধারণ এই বইটি নিঃসন্দেহে পাঠকের ভালো লাগবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

স্টোকে আছে!

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটি বর্তমানে স্টকে নেই এবং প্রকাশনীতেও এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।

প্রশ্ন

এটার কি ইবুক আছে.

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, এই মুহুর্তে বইটির ই-বুক ভার্সন পাওয়া যাবে না। ধন্যবাদ।

প্রশ্ন

boi te koto page?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৮০। ধন্যবাদ।

প্রশ্ন

বইটার কভার কি পেপার ব্যাক নাকি হার্ড কভার??

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)