

Buy মেডিক্যাল থ্রিলার ডিসঅর্ডার Online in Bangladesh
লেখক: নাজমুল ফয়সাল
- Author: নাজমুল ফয়সাল
- Publisher: নবকথন প্রকাশনী
- Number Of Pages: 118
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
ঢাকা থেকে চট্টগ্রামের ডিআইজি অফিসে নূর নাজীব বদলি হয়ে এসেছেন। তখনই তার সাইক্রিয়াট্রিস্ট বন্ধু ডা. মনসুরের লাশ পাওয়া যায় মায়াবী লেকের পাশের জঙ্গলে। সেই থেকে তিনি খুনিকে ধরতে বেরিয়ে পড়েন। ঠিক সেই সময়ে চট্টগ্রাম শহরে আর্বিভাব হয় একজন সিরিয়াল কিলারের। চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাওয়া যায় লাশ। প্রতিটা ভিক্টিমকে দিয়ে সে প্রদর্শনী করতে পছন্দ করে। লাশের পাশে রেখে যায় একটি ইনিউক্লিয়েশন ফরসেপ। এই জটিল রহস্যে জড়িয়ে পড়েন নূর নাজীব, আতিক এবং ফরেনসিক এক্সপার্ট আহাদ। ডা.মনসুরের সাথে কি সিরিয়াল কিলারের কোনো সম্পর্ক আছে? না লুকিয়ে আছে আরো অনেক রহস্য। তারা কি খুনিকে বের করতে পারবে? নাকি জন্ম দিবে আরো অনেক গল্পের?
রিভিউ ও রেটিং (Review & Rating)

লেখক এমনভাবে ঘটনাগুলো সাজিয়েছেন যে পাঠক শেষ পর্যন্ত খুনির পরিচয় এবং ঘটনাগুলোর আন্তঃসম্পর্ক জানার জন্য আগ্রহ ধরে রাখে। ডা. মনসুরের মৃত্যু, সিরিয়াল কিলারের কর্মকাণ্ড এবং তদন্ত দলের অনুসন্ধান একাধিক স্তরের রহস্য তৈরি করে। বিশেষ করে ফরেনসিক উপাদান এবং মানসিক বিকারের প্রসঙ্গ গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছে। তবে প্লট যতটা আকর্ষণীয়, লেখনীর ক্ষেত্রে ততটা পরিণত ভাব পাওয়া যায় না। অনেক জায়গায় সংলাপ কৃত্রিম মনে হয়েছে, চরিত্রগুলোর আবেগ ও মনস্তত্ত্ব আরও গভীরভাবে তুলে ধরা যেত। কিছু দৃশ্যে বর্ণনা ও গতি অসমান হওয়ায় গল্পের প্রভাব কিছুটা কমে গেছে। অভিজ্ঞ লেখকের হাতে একই প্লট হয়তো আরও শক্তিশালী ও স্মরণীয় হয়ে উঠতে পারত। তারপরও ডিসঅর্ডার পড়তে বিরক্তিকর নয়। বরং বলা যায়, এটি একটি সম্ভাবনাময় থ্রিলার। লেখকের কল্পনাশক্তি ও রহস্য নির্মাণের দক্ষতা স্পষ্টভাবে চোখে পড়ে। লেখনীর পরিপক্বতা ও চরিত্র নির্মাণে আরও মনোযোগ দিলে ভবিষ্যতে তিনি আরও ভালো কাজ উপহার দিতে পারবেন বলে মনে হয়। আমার রেটিং: ৬/১০
এক কথায় চমৎকার।
থ্রিলার গল্পের পাঠক হিসেবে বলি, এই বইয়ের গল্পটা বেশ ভালো ছিল। আমি মূলত এই বই নিয়েছিলাম , মার্ডার এর ইন্সপেকশন কেমন করে হয় এটা জানতে। মেডিক্যাল থ্রিলার হওয়ায় আমার আশা পূরণ হয়েছে ভালোমতই। ক্যারেক্টার বিল্ড আপ নিয়ে আলাদা করে বলতেই হয় , অনেক এনগেজিং। কাহিনীর লাইন আপ ও ভালো, সিরিয়াল কিলিং স্টোরি হিসেবে। তবে, লেখনী টা আরো ভালো করা যেতো । উপন্যাসের বাক্যগুলো কেমন যেনো বোরিং লাগে। হয়তোবা আগে অনেক রাইটার এর বই পড়েছি তাই মনে হয়েছে। যাইহোক , রাইটিং আরও ইমপ্রুভ করা যেতো। সবশেষে, বলতেই হবে গল্পটা শেষ পর্যন্ত সাসপেন্স ধরে রাখার চেষ্টা করছে এটা ভালো লেগেছে। তবে মাঝখানে কিছু কিছু জিনিস রিপিট হয়েছে যা না করলেও চলত।
👎👎👎👎👎👎 baad very bad
Book:disorder , Writer: Najmul Faisal. storyline and story telling is completely up to the mark. as it’s the first medical thriller book of the writer I really am impressed . the storyline starts with a figure and ends by catching onto another figure . you will know why I’m saying this if you read মেঘেরা জোছনায় উঁকি দেয় after disorder . as a person myself have read his 2nd medical thriller 1st and later “Disorder” I can assure that you will have no difficulty to read it later because storylines are completely different. now I shall talk about the characters , they’re written such in a way that you might once think that they’re all around you talking . Dr.Najmul Faisal I really am a fan of your writing because your medical thriller books are surely so much comprehensible. do not stop writing sir , you really need to become the face of medical thriller books of Bangladesh. keep it up . can’t wait for you 3rd medical thriller 🫶🏻























