

Buy হার না মানা অন্ধকার Online in Bangladesh
লেখক: বাপ্পী খান
- Author: বাপ্পী খান
- Publisher: বাতিঘর প্রকাশনী
- Number Of Pages: 109
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)

What was even this book? Onek gojamil legeche boi ta.
উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা যেকোনো গল্পের একধরণের আলাদা আকর্ষণ আছে যা পাঠককে লেখার সাথে একাত্ম হতে অনেক বেশি সাহায্য করে থাকে। এক বসায় গোগ্রাসে পড়ে ফেলার মতো কলেবরের এ বইটির যা একটি অন্যমত বৈশিষ্ট্য। গল্পের মূল চরিত্র রফিক শিকদার, যার নিজের জীবন অলৌকিক বা আকস্মিক ঘটনায় ঘেরাটোপে বন্দি সে অন্যদের জীবনে ঘটতে থাকা অলৌকিক বা অপ্রাকৃত ঘটনাগুলোকে খতিয়ে দেখে তার পত্রিকার পাঠকদেরকে সেটা জানানোকে পেশা হিসেবে নিয়েছে বা বলা ভালো খোদ অলৌকিকত্বই তাকে বেছে নিয়েছে তার নিকটজনদের জীবনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে। শহর থেকে প্রত্যন্ত অঞ্চল সবখানেই ছুটে চলে সে ঘটনার খোঁজে। লেখকের লিখনশৈলীর সাথে যারা পরিচিত তারা জানেন বিবৃতিমূলক বর্ণনা এবং খুবই স্বল্প পরিমাণ সংলাপের ব্যবহার তার রচনার বৈশিষ্ট্য। একটা মানুষ কীভাবে কথা বলে, কথায় কী ধরণের শব্দ ব্যবহার করে সেটা জানতে না পারলে তাকে চেনা বা কল্পনা করাটা কিছুক্ষেত্রে কঠিন করে দেয় মিনিমাল লেভেলের সংলাপ। তবে এক্ষেত্রে ফার্স্ট পার্সন ন্যারেটিভ বিষয়টা অনেকটাই সহজ করে দিয়েছে যেহেতু এরুপ বর্ণনাভঙ্গিতে আমরা প্রোটাগনিস্টের চিন্তাটা পড়তে পারছি। তার চোখে গোটা গল্পটা দেখতে পারছি। বইটার ভাষা অনেক গতিময় ছিল। রসিয়ে বলা ধরণের ব্যাপার ছিল না। জাস্ট বলে দেয়া। এটা এটা হচ্ছে। এই এই করছি। সোজাসাপটা। স্ট্রেট কাট। ভনিতাবিহীন। স্পয়লার এলার্ট! গল্পে বেশ কয়েকবার সাপের কথা পড়ে ভয় এবং গা গুলানোর যৌথ প্রযোজিত অনুভূতি হয়েছে। ঝন্টুদা এগুলো পড়তে পারলে হয়তো এর থেকে সিনেমা বানাতে চাইতেন। জাস্ট কিডিং। অথর মে হ্যাভ এক্সপেরিয়েন্সড সেভেরাল ট্যুরস বিফোর রাইটিং দিজ পিস। হুইচ রিফ্লেক্টেড ইন দ্য রাইটিং। হি শিওরলি ডিড। অর মেবি ডিডেন্ট। দিজ ইয দ্য সেকেন্ড টাইম আই হ্যাভ রেড দিজ পিস। বট দিজ বিফোর বাট সামওয়ান টুক দ্য ফার্স্ট কপি আই বট। স্টোলেন? নোপ। বরোড অ্যাজ আ সম্প্রদান কারক। সম্প্রদান কারক ইউ নো? ইট মিনস গিভিং সামথিং উইদাউট এনি এক্সচেন্জ। বাট ইন দিজ কেইস হি মে হ্যাভ বরোড দ্যাট উইথ কিপিং ইন মাইন্ড দ্যাট হি উড রিটার্ন বাট লেটার কিপ দ্যাট। অর কুডন্ট রিটার্ন ফর ল্যাক অফ টাইম অর সামথিং এলস। আই মেবি টকিং আ লট ননসেন্স। সো গুডবাই অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি।
EXCELLENT BOOK

ভাল লেগেছে, তবে মাঝে কেমন যেন খাপছাড়া লেগেছে।

ব্যাক্তিগত ভাবে আমি রিভিউ লেখি না বা লেখতে পাইনা। কিন্তু বইটা এতো ভালো লাগলো যে না লিখে পারলাম না। বইটিতে রয়েছে অনেকগুলো টুইস্ট যা পাঠককে ধরে রাখবে বইটি শেষ পর্যন্ত পড়ার জন্য।তাই আমি একবসায় বইটি শেষ করছি। আর কিছুই মাথাই আসছে না। তো এককথায় বলতে পারি বইটি অসাধারণ। আর বইটিতে যদি রেটিং দিতে বলে আমি দিবো ৫এর মধ্যে ৪। এখন অনেকেই বলতে পারে যে বইটা এতো ভালো তাহলে তো ৫ এর ৫ পাওয়ার কথা। কিন্তু আমরা যতই কোনো ভালো বই পড়ি কেন আমাদের মনের মধ্যে একটা অতৃপ্তি থেকেই যাই। আমি হুমায়ূন আহমেদ স্যার এর অনেক বড় ভক্ত তার প্রায় সব বই পড়া কিন্তু তাও আমি কোনো বইয়ের রেটিং ৫এর৫ দেই না কারণ আমার মনে হতো এই গল্পের কাহিনিটা এই রকম হলে আরেকটু ভালো হতো। তো আবারো বলছি বইটি আমার কাছে অনেক ভালো লেগেছে অন্যদের কেমন লাগবে জানিনা কিন্তু আশা করি হয়তো ভালো লাগবে। বইটি রাতের বেলা পড়লে হয়তো আরো ভালো লাগতে পারে। এইটা কি রিভিউ এর মধ্যে পড়ে, না পড়লে নাই আমি আমার কথাগুলো শেয়ার করলাম যাতে অন্য-কোনো পাঠক বইটি পড়ে আর আমার মতোই একটা ফিলিং পাই।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কী available আছে?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
বইটি কী available আছে?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।























