ডায়াসপোরা ব্লুস
বই কালেকশন

Buy ডায়াসপোরা ব্লুস Online in Bangladesh

লেখক: মাশুদুল হক

4.11
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাশুদুল হক
  • Publisher: আফসার ব্রাদার্স
  • Isbn: 9789849857877
  • Number Of Pages: 112
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 237৳ 27514% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

জীবন সরলরৈখিক এই ভ্রম থেকে বের হয়ে এহসান উপলব্ধি করে সে আটকে পড়েছে এক বহুমাত্রিক ধাঁধায়, ঢাকার খিলখেত আর সমুদ্রপাড়ের উজানতলী কাছাকাছি হলেও এ দুই স্থানে তার অবস্থান ভিন্ন দুটি উদ্দেশ্যে। অরোরাল্যান্ডের আকাশে কেন তিনটি সূর্য আর ওখানে সবকটি ছেলেমেয়ের বয়স কেন কুড়ি, ইংল্যান্ডের এক শহরতলীতে সতেরো বছরের তরুণী কেন পালিয়ে বেড়াচ্ছে আর মাইলের পর মাইল বিস্তীর্ণ ধানক্ষেতে এক ভালুক কেন মৌচাক রেখে ওকে বধ করার সংকল্পে নেমেছে; এসব প্রশ্নের সমাধানের জন্য ও দ্বারস্থ হয় মনোজগতের গলি ঘুপচি চেনা এক প্রবীণ প্রজ্ঞাবানের কাছে, যিনি পথের সন্ধান বাৎলে দিলেও বিপজ্জনক দরজাগুলো খুলতে হবে এহসানকেই। ডায়াসপোরা ব্লুস এক তরুণের দ্বিধা, ঔচিত্যবোধ, প্রতিহিংসা, বিসর্জন ও অর্জনকে সমন্বয় করে নিজেকে আবিষ্কারের এক অভূতপূর্ব যাত্রা।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.11
(4 টি কাস্টমার রিভিউ)
5
25%
4
25%
3
50%
2
0%
1
0%
Asma Sultana Esha
Asma Sultana Esha ভেরিফাইড
22 Dec 2025

I bought the book after reading the reviews and because I had previously read two other books by the same author. I’m not giving a negative review the concept of the book is quite interesting. However, for some reason, I didn’t find the reading experience very satisfying. The writing felt a bit amateurish to me. Considering the concept, the writing could have been better and the deions more refined.

mishuu_reads
mishuu_reads ভেরিফাইড
12 May 2025

ডায়াসপোরা ব্লুস। প্রায় একবছর পরে আমি কোনো ফিকশন পড়তে নিলাম, আর সেটা এমনই একটা বই হবে কল্পনা করিনি। বইটিকে আসলে কেন জনরা-তে ফেলা যায় আমি জানি না। এটা কি থ্রিলার নাকি সাইকোলজিক্যাল ফিকশন! যদিও স্বয়ং লেখকও এ ব্যাপারে কনফিউজড, এটি বিচারের ভার ছেড়ে দিয়েছেন পাঠকদের উপরেই। সে যাই হোক, বইটি আপনাকে নিঃসন্দেহে ভ্রমণ করাবে এক অচেনা অজানা জগতে।

Md. Taif-Ul-Alam
Md. Taif-Ul-Alam ভেরিফাইড
12 Jul 2024

দারুণ একটি বই। পড়ে খুবই ভালো লেগেছে। কনসেপ্টটা অনেক ইউনিক ছিলো।

Humayra Ta-Deen
Humayra Ta-Deen ভেরিফাইড
08 Apr 2024

মাশুদুল হকের প্রথম বই পড়লাম ডায়াসপোরা ব্লুস। গল্পটা অন্যান্য বই থেকে আলাদা লেগেছে আমার কাছে। গল্পের মূল চরিত্র এহসান একই সাথে বিচরণ করে চারটি ভিন্ন ভিন্ন জগতে। ঢাকার খিলখেতে এক সত্ত্বার বাস, উজানতলী তে বাস করছে তারই আরেক সত্ত্বা যারা মারা গিয়েছে তারা স্থান পাচ্ছে সেখানে। লন্ডনের এক শহরের গলি ঘুপচিতে সে পালিয়ে বেড়াচ্ছে জুঁই নামের একটি মেয়ের সাথে আবার অন্য দৃশ্যে সে বাস করছে অরোরাল্যান্ড নামক এক ভিনগ্রহে আবার এক ভয়ঙ্কর কালো ভাল্লুক ধাওয়া করছে ধানক্ষেতের বিস্তীর্ণ প্রান্তরে। চার পাঁচটি সত্ত্বার ভিন্ন ভিন্ন অবস্থান একের পর এক জানান দিচ্ছিল বাস্তবতা থেকে ভিন্ন এবং সাধারণ থ্রিলার গল্প থেকে আলাদা একটি গল্প। ডায়াসপোরা মূলত dispersion শব্দ থেকে আগত, যা দিয়ে একটি সত্ত্বার একক স্থানে অবস্থান করা সত্ত্বেও কয়েকটি ভিন্ন ভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করাকে বোঝানো হয়। গল্পটায় Inception মুভির সাথে মিল পেয়েছি যেখানে এহসান টের পাচ্ছিল সে একই সাথে কয়েকটি জগত ও কয়েকটি সত্ত্বা বহন করে বেড়াচ্ছে। ঘুমের সাথে স্বপ্নের সম্মিলনে জগৎ গুলোর যোগসূত্রতায় ল্যুসিড ড্রিমিং একদম স্পষ্ট। একজন অসুস্থ ব্যক্তি অলমোস্ট মৃত্যুর দুয়ারে পতিত হতে গিয়েও হয়নি এরুকম অবস্থায় তার মানসিক শারিরীক অবস্থা প্রচ্ন্ড শোচনীয়। মানসিক এই কঠিন আঘাতের সাথে সহাবস্থান করতে করতে নিজের অস্তিত্বকে খোয়ানোর ভয় থেকেই মূলত তার কল্পনার মানসপটে এত গুলো চরিত্র সে ধারন করেছে। নিজ অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এহসান একের পর এক চরিত্র তৈরি করছে, বারবার ধ্বংস হতে গিয়েও নানান কৌশলে নিজেকে রক্ষা করে চলেছে। মানুষের জীবনে অস্তিত্বকে টিকিয়ে রাখার আরেকটি উপায় হচ্ছে হচ্ছে বিস্তার যেমনটা প্রাচীনকাল থেকে হয়ে আসছে। একদম শুরুর দিকে ধান গাছে গুল্ম জাতীয় উদ্ভিদ বীজ ছিটিয়ে প্রান্তর জুড়ে নতুন করে অস্তিত্ব কে জানান দেয়। বেঁচে থাকার জন্য ঠিক এমনটাই কল্পনার জগৎ বেছে নিয়েছিল গল্পের এহসান। কিন্তু এই মস্তিস্ক প্রসূত এলোমেলো জগৎ কি বাস্তব নাকি শুধুই কল্পনা কিংবা কোনটি বস্তুত সত্যিকার বাস্তব জগৎ? নিছক স্বপ্নময় জগতের ভুল কি ভাঙ্গবেনা? গল্পে দেখা মিলবে মনো জগতের গলি ঘুপচির অন্তর্নিহিত রহস্য জানা ফ্রয়েড নামক ডাক্তারের। উত্তর মিলবে অনেক প্রশ্নের। ডায়াসপোরা কনসেপ্টের এই বই দিয়ে লেখক পাঠককে একই সাথে সাই ফাই , সাইকোলজিক্যাল থ্রিলার আর ফ্যান্টাসির জগতে হাঁটিয়েছেন। ভালো,খারাপ না। মাত্র শ পাতার বইয়ে এত ডিফারেন্ট কনসেপ্ট ফুটিয়ে তোলা এবং বোঝাতে পারা কঠিন তবে মাশুদুল হক এই ক্ষেত্রে স্বার্থক ,বইটি গতানুগতিক থ্রিলার থেকে ভিন্ন। সবার খুব ভালো লাগবে এমনটা বলছিনা কিন্তু যারা একটু ছোটোর ভেতর ভালো গল্পের বই চান একটু ভিন্ন স্বাদ চান তারা এক বসায় পড়ে শেষ করতে পারবেন। রোমান্টিক বা নন ফিকশন লাভারদের স্কিপ করাই উত্তম।মনোজাগতিক প্লটের বিক্ষিপ্ত সত্ত্বার ডায়াসপোরা ব্লুজ দিয়ে ডিফারেন্ট একটা টেস্ট পেলাম।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)