

Buy ধনুর্ধর Online in Bangladesh
লেখক: সিদ্দিক আহমেদ (লেখক ও চলচ্চিত্র নির্মাতা)
- Author: সিদ্দিক আহমেদ (লেখক ও চলচ্চিত্র নির্মাতা)
- Publisher: বাতিঘর প্রকাশনী
- Isbn: 9781556156786
- Number Of Pages: 288
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
ধনুর্ধর এক হারানো কালের উপাখ্যান। পরাভূত রাজ্য, উন্নাসিক রাজা, বিগ্রহের দামামা, মানসিক দ্বন্দ্ব কিংবা আমূলে বিশ্বাসভঙ্গের এক বৈচিত্র্যময় কাহিনী। অথবা এটিকে জাতহীন, গোত্রহীন অতি সাধারণ একজন মানুষের ভালবাসার প্রগাঢ়তায় মোড়ানো, শত সহস্র দুঃখের এক আখ্যানও বলা যেতে পারে। অনভিলাষে যাকে বারবার রঙ্গমঞ্চে অবতীর্ণ হতে হয় নিজ বৈশিষ্ট্যের স্বতন্ত্রতা আর দুঃসাহসিকতা নিয়ে। কিন্তু নির্বাণলাভের ঋদ্ধি ক'জনের অদৃষ্টেই বা জোটে!
রিভিউ ও রেটিং (Review & Rating)
One of the best.
“ধনুধর” আমার পড়া সাম্প্রতিক উপন্যাসগুলোর মধ্যে অন্যতম সেরা। সিদ্দিক আহমেদ এই বইয়ে ইতিহাস, মানবিক আবেগ, সংঘর্ষ এবং অ্যাডভেঞ্চারকে এমনভাবে একসঙ্গে বেঁধেছেন যে গল্পটি পড়ার সময় মনে হয়েছে আমি যেন অন্য এক সময়–জগতে পৌঁছে গেছি। চরিত্রগুলোর নির্মাণ খুব শক্তিশালী—তাদের ভয়, সাহস, সংগ্রাম ও আবেগ গল্পটিকে আরও গভীর করেছে। বিশেষ করে যুদ্ধ, তীরন্দাজি এবং রাজকীয় ষড়যন্ত্রের বর্ণনা এতটাই ছবির মতো ছিল যে মনেই হয়েছে আমি যেন চোখের সামনে দৃশ্যগুলো দেখছি। গল্পটির ছন্দ কখনো ধীর, কখনো দ্রুত—কিন্তু কখনোই মনোযোগ হারায়নি। শেষ পর্যন্ত উত্তেজনা ও অনুভূতির যে সমন্বয় ছিল, তা সত্যিই প্রশংসার যোগ্য। সব মিলিয়ে “ধনুধর” এমন একটি উপন্যাস, যা শুধু বিনোদন দেয় না—ভাবতেও শেখায়। রেটিং: ⭐⭐⭐⭐⭐ ৫/৫ সৈয়দপুর এসোসিয়ান পাঠকের মধ্যে আমিও একজন

এই উপন্যাসে লেখক প্রেম, যুদ্ধ, বিরহ ও বিয়োগের কাহিনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বইটি পড়ার জন্য আমি রেকমেন্ড করছি।

অসাধারণ সুন্দর একটা বই। যারা রাজা, রাজ্য, যুদ্ধ, রণনীতি, রাজাদের বিভিন্ন কূটনীতি এসব ধরনের বই পছন্দ করেন, তাদের কাছে বইটা অনেক ভালো লাগবে।
সহজ সুন্দর সাবলীল লেখা... পড়ার সময় মনে হচ্ছিল যেন মুভি দেখছি! এজন্যই শেষটা অ্যান্টিক্লাইমেকটিক মনে হয়েছে! আরো কিছু চেয়েছিলাম! ওভার অল অনেক ভাল লেগেছে!























