

Buy কনফেশন Online in Bangladesh
লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন
- Author: মোহাম্মদ নাজিম উদ্দিন
- Publisher: বাতিঘর প্রকাশনী
- Isbn: 9789848729533
- Number Of Pages: 320
- Language: বাংলা
- Edition: 5th Edition, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
“কনফেশন” বইয়ের ফ্ল্যাপে লিখা কথা বদলে গেছে পেশাদার খুনি বাস্টার্ড। সে আর টাকার বিনিময়ে খুন করে না কিন্তু তার নিয়তি তাকে বাধ্য করলো, একেবারে ভিন্ন একটি কারণে তাকে ফিরে যেতে হলো পুরনো পরিচয়ে। আবারো মুখোমুখি হোমিসাইডের ইনভেস্টিগেটর জেফরি বেগের। পেশাদার খুনি জড়িয়ে পড়লো এমন একটি ঘটনায় যেখানে তার নিজের জীবনটাই বিপন্ন হয়ে উঠলো অবশেষে। নেমেসিস থেকে শুরু হয়ে কন্ট্রাক্ট এবং নেক্সাস পর্যন্ত জেফরি বেগ আর বাস্টার্ডের যে দ্বৈরথ চলে এসেছে তারই ধারাবাহিকতায় কনফেশন...টান টান উত্তেজনার আরেকটি থৃলার।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বইটা থেকে যা আশা করেছিলাম তা পেয়েছি ।

বেগ-বাস্টার্ড সিরিজের প্রথম দুটি বই ছিল এককথায় দুর্দান্ত। তৃতীয় বইয়ে গল্পের গাথুনী কিছুটা দূর্বল লাগলেও সাসপেন্স আর টুইস্টের কারনে সবমিলিয়ে সন্তোষজনক ছিল। কিন্তু চতুর্থ বই 'কনফেশন' এ এসে ব্যক্তিগতভাবে বেশ হতাশ হলাম। বইয়ের প্রথমার্ধের গল্পটাকে বেশ ভালই বলা চলে, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে যেন কাহিনী খেই হারিয়ে ফেলেছে। বাবলু তথা বাস্টার্ডের ব্যাকস্টোরি দ্বিতীয় বই 'কন্ট্রাক্ট' এই বর্ণনা করা হয়েছিল, এই বইতে এসে একই স্টোরি যেন একটু ডিটেইলসে বলা হলো। সেই সাথে দুই বইয়ে লিখা ব্যাকস্টোরির অসামঞ্জস্যতা চোখে পড়ার মতই লেগেছে। শুধু তাই না, গল্পের সমাপ্তিটা 'Bourne Ultimatum' এর সমাপ্তির কপি মনে হয়েছে। সবমিলিয়ে বললে, 'কনফেশন' বইটিকে সিরিজের একটা ফিলার মতো মনে হয়েছে। যারা বেগ-বাস্টার্ড সিরিজ পড়ছেন বা পড়তে চান, এই বইটা বাদ দিয়ে পড়লেও বড় কোন ক্ষতি হবে বলে মনে হয় না।

পুরো বেগ-বাস্টার্ড সিরিজটার মধ্যে এই বইটি সবার থেকে বাজে স্ক্রিপ্ট বহণ করে। এই বইটি পড়ে মনে হলো কোনোভানে চালিয়ে দেয়ার জন্য বইটি লেখা হয়েছে। আমি মোহাম্মদ নাজিম উদ্দিন এর অনেক বড় Fan, কিন্তু এই বইটি আমার কাছে অনেক খারাপ লেগেছে, এই বইয়ে বলতে গেলে সামান্য plot twistও নেই। পুরোটা কাহিনী predictable। সাধারণ একটা গল্পের মতো স্ক্রিপ্ট।
good
Such a good book























