বনলতা টি কেবিন
বই কালেকশন

Buy বনলতা টি কেবিন Online in Bangladesh

লেখক: ফাইয়াজ ইফতি

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ফাইয়াজ ইফতি
  • Publisher: ভূমিপ্রকাশ
  • Isbn: 9789849979210
  • Number Of Pages: 240
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 378৳ 54030% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

দুটি ক্যারেকটার কার্ড ফ্রি!ছিমছাম, শান্ত মফস্বল শহর সুনামগঞ্জে হঠাৎ করেই বেড়ে গেছে অজানা কিছু লোকের আনাগোনা।কেউ ওভারকোট, কালো রোদচশমা আর চওড়া বারান্দাওয়ালা টুপি পরে দিনে দুপুরে খুনখারাবি করে বেড়াচ্ছে, যাকে ভুঁইফোঁড় পত্রিকাগুলো নাম দিয়েছে ‘সুনামগঞ্জের ফ্যান্টম’!কেউ কলির কেষ্ট সেজে হাতে রংতুলি নিয়ে রমণীমহলে প্রেম বিলিয়ে বেড়াচ্ছে।কেউ মুখে মুখোশ এঁটে চষে বেড়াচ্ছে গোটা শহরটা।কেউ কমেডিয়ান হিসেবে ব্যর্থ হয়ে এখানে এসে ক্যাফের ম্যানেজারি করে দিন গুজরান করছে, তো কেউ খুলে বসেছে ‘বনলতা টি কেবিন’ নামের বিলাসী বুক ক্যাফে!ওসি প্রদীপের ‘বেসিক পুলিশি ইনটিউশান’ বলছে অবৈধ কিছু একটা ঘটছে শহরতলীর এই সদ্যজন্মা বুকক্যাফেটাতে।অন্যদিকে বিখ্যাত ব্যবসায়ী সাধন রায়ের পরিবারের পেছনে আদাজল খেয়ে লেগেছে কোনও এক অজানা নেমেসিস। ওঁর গোটা পরিবারকে ধ্বংসের আগে যেন থামবে না সে!মফস্বলের এই নিস্তরঙ্গ জীবনে হঠাৎ করেই কেন এত এত ঢেউ উঠছে?‘বনলতা টি কেবিন’ একটা অন্ধকার মানবীয় অনূভুতির আখ্যান— যার নাম প্রতিশোধ! গল্পটা বুকভরা জিঘাংসার, গল্পটা ভয়াল মাৎসর্যের, গল্পটা লোভের...মানবমনের অন্ধকারে আপনাদের স্বাগত!

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Singhania S
Singhania S ভেরিফাইড
15 Sep 2025

great 👍

Md. Sazzadur Rahman Ayan
Md. Sazzadur Rahman Ayan ভেরিফাইড
30 Jun 2025

ফাইয়াজ ইফতি ভাইয়ের লেখা ‘বনলতা টি কেবিন’ একটি দারুণভাবে গাঁথা রিভেঞ্জ থ্রিলার, যা মফস্বলের এক নিরীহ চা-ক্যাফেকে কেন্দ্র করে এক অদ্ভুত রহস্যের জাল বুনে তোলে। বইটি পড়তে পড়তে মনে হবে, যেন চায়ের কাপের ধোঁয়ার মধ্যেই লুকিয়ে আছে কোনো ভয়ংকর গোপন সত্য। সুনামগঞ্জের মতো ছোট শহরের শান্ত পরিবেশেও কীভাবে অপরাধ, প্রতিশোধ আর ভালোবাসার জটিল টানাপোড়েন ছড়িয়ে পড়ে—এই বই তার অসাধারণ উদাহরণ। লেখকের ভাষা সাবলীল, চরিত্রগুলো বাস্তব আর ঘটনাগুলো ধীরে ধীরে জমে ওঠে, ঠিক যেন আপনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত। বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো এর আবহ—চুপচাপ এক সন্ধ্যা, ঠান্ডা চা, আর হঠাৎ একটা অপরিচিত মুখ… একবার পড়া শুরু করলে থেমে থাকা কঠিন। স্পয়লার না দিয়েই বলবো—এই উপন্যাসে শুধু রক্ত বা রহস্য নয়, আছে মানুষের ভেতরের অন্ধকার আর ভালোবাসার অসহায় চিত্রও। যারা থ্রিলার ভালোবাসেন, তারা নিশ্চিন্তে ‘বনলতা টি কেবিন’ পড়তে শুরু করতে পারেন—এই গল্পে ধোঁয়ার মতো করে ভেসে আসবে এক অন্যরকম অভিজ্ঞতা।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)