

Buy আমেরিকান সাইকো Online in Bangladesh
লেখক: ব্রেট এস্টন এলিস
- Author: ব্রেট এস্টন এলিস
- Publisher: আফসার ব্রাদার্স
- Isbn: 9789848018415
- Number Of Pages: 209
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
"আমেরিকান সাইকো" বইয়ের পেছনের কভারে লেখা:পঁচিশ বছর বয়স্ক প্যাট্রিক বেটম্যান ওয়াল স্ট্রিটে চাকরী করে। সে সুদর্শন, বুদ্ধিমান এবং সফল। সাথে সাথে একজন বিকৃত মস্তিষ্কের খুনিও! অবাক লাগছে? প্যাট্রিক বেটম্যানের অদ্ভুত জীবনযাত্রার ব্যাপারে জানতে হলে আপনাকে পড়তে হবে ব্রেট এস্টন এলিসের কালজয়ী ব্ল্যাক কমেডি নভেল ‘আমেরিকান সাইকো'। বেটম্যানের জীবন আপনাকে এমন এক জগতে নিয়ে যাবে যেটা হয়তাে আমাদের সবারই চেনা, কিন্তু ভয়ংকরতম দূঃস্বপ্নেও হয়তাে আমরা সেখানে যেতে চাইবাে না।“ব্রেট এস্টন এলিস একজন অসাধারণ লেখক। আমেরিকান সাইকো বইটি সবার জন্য নয়। লেখকের উদ্দেশ্য সম্ভবত ছিলাে আমাদের আলাে ঝলমলে আমেরিকার আড়ালে যে অন্ধকার জগৎ লালিত হচ্ছে সেটাকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা এবং এটাতে তিনি সফল।”' -ফে ওয়েলডন, দ্য ওয়াশিংটন পােস্ট। “হাস্যরসের মাধ্যমে মানব অনুভূতির স্পর্শকাতর জায়গাগুলােতে খুব ভালােই নাড়া দিতে পারেন ব্রেট। অশ্লীলতা বা খুন-খারাপির দৃশ্যগুলাে কাহিনীর প্রয়ােজনেই এসেছে। অসাধারণ একটি উপন্যাস!”-ক্যাথরিন ডান “উদ্ভট বর্ণনাভঙ্গির মাধ্যমে একজন বিকৃত মস্তিষ্কের খুনির জীবনকে ফুটিয়ে তােলা খুবই কঠিন কাজ। যেখানে আবার গল্পকথক সে নিজেই অসাধারণ একটা। উপন্যাস!”
রিভিউ ও রেটিং (Review & Rating)

dark psychology base book. very dangerous!!⚡👺
I've always wanted to read this book cause i've watched the movie and also completed the english (original)one but still wanted to see how the bangla one was and if i be honest the book was very good it gave me the original one's vibe
movie. dekhar por boita porlam. valoi .. jodio shobar jonno recommended nah.

জটিল বই।

একজন বিকৃত মস্তিষ্কের খুনির মস্তিস্ক কিভাবে কাজ করে তা জানার আগ্রহ অনেক আগের থেকেই ছিল। আমেরিকান সাইকো বইটি অনুবাদ করেছেন লুৎফুল কায়সার ভাই। অনুবাদ সহজ ও সাবলী। বইটা পরে অনেক অবাক হয়ে গিয়েছিলাম। আমার খালি মনে হচ্ছিলো এমন একটা বই কেউ লিখতে পারে ? গল্পটা প্যাট্রিক বেটমেনকে নিয়ে। প্যাট্রিক বেটমেন সুদর্শন, বুদ্ধিমান এবং সফল। তার সাথে একজন বিকৃত মস্তিষ্কের খুনিও! বইটা পড়ার পর আমার মধ্যে অনেকগুলো অনুভূতি একসাথে কাজ করছিলো। প্যাট্রিক বেটমেন একজন স্বাবাভিক মানুষের মতো চলাফেরা করে। কেউ কি ঘুনাক্ষরেও সন্দেহ করতে পারবে এই লোক একজন খুনি ? প্যাট্রিক আমাদের এমন এক জগতে নিয়ে যাবে যা আমাদের অতি পরিচিত, কিন্তু সেই জগতে কেউ যেতে চাইবে না! বইটা পরে চমৎকার সময় কেটেছে আমার।























