অহিংশের খেল
বই কালেকশন

Buy অহিংশের খেল Online in Bangladesh

লেখক: মো. ফুয়াদ আল ফিদাহ

4.83
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মো. ফুয়াদ আল ফিদাহ
  • Publisher: বিবলিওফাইল প্রকাশনী
  • Isbn: 9789843484758
  • Number Of Pages: 160
  • Language: বাংলা
  • Edition: 2nd Printed
৳ 258৳ 30014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

অঙ্গভ্রম: কক্সবাজারের রহস্যঘেরা এক রিসোর্টের হ্যানিমুন স্যুইটে পাওয়া গেল একটা লাশ। বড় অদ্ভুত সেই হত্যাকান্ড, ছুটি কাটাতে কক্সবাজার এসে কীভাবে কীভাবে যেন তার সঙ্গে জড়িয়ে পড়ল রাফসান ইবনে সেলিম। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে লোকটির। কিন্তু তার চাইতে অদ্ভুত ব্যাপার-লাশের পাশে পড়ে আছে একটি কাটা পা! কেন খুন হতে হলো তাকে? প্রখ্যাত এক এন.জি.ও.এর কর্মকর্তা ছিল ভিক্টিম, সেই সংস্থা সংক্রান্ত কিছু কি? নাকি ব্যাপারটা মাদক সম্পর্কিত? রহস্যের জাল ছিঁড়তে উঠে-বসে লাগল রাফসান। নিঠুর খেলা: বসের চাপে পড়ে রাজি হয়ে গেল সাব্বির। পরামর্শক হিসেবে যাবে ও গাজিপুর; বাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘নিঠুর খেলা’-এর, পুলিসি কর্মকাণ্ডগুলোর ব্যাপারে দেবে গুরুত্বপূর্ণ পরামর্শ। তবে এই রাজি হবার পেছনে রয়েছে আরও কারণ। জীবন থেমে থাকে না। তাই ডন ওয়াসার পর শিকদার হয়ে এখন অপরাধ জগতের হর্তা-কর্তা হয়েছে ‘কান কাটা ফারুক’, ধারণা করা হয় যে অহিংশের সরাসরি লোক সে। সেই কান কাটা ফারুকের সংশ্লিষ্টতা আছে এতে। সেটে গিয়ে জানতে পারল সাব্বির-খুন হয়ে গিয়েছে ওর আগে পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া এক পুলিস অফিসার। খুনি সম্ভবত এই প্রোডাকশনের কেউ। একদিকে কান কাটা ফারুককে পাকড়াও করা, অন্য দিকে আইনের আওতায় আনা খুনিকে... দুটোই পারতে হবে... খুনি কিংবা অহিংশ, কাউকেই ছাড় দেবে না সাব্বির।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.83
(4 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
25%
3
0%
2
0%
1
0%
শাহ্ ফখরুল ইসলাম আলোক
শাহ্ ফখরুল ইসলাম আলোক ভেরিফাইড
10 Oct 2020

একজন চিকিৎসকের কলম থেকে কিভাবে যে এমন কাহিনী বের হয়!!!!!!!!!!! আশ্চর্য্য হই। লেখক হিসেবে মোঃ ফুয়াদ আল ফিদাহ ভাই অনন্য।

Talha Jubayer
Talha Jubayer ভেরিফাইড
04 Mar 2020

Good book. Enjoyable. Two different types of thriller stories.

মারুফ হোসেন
মারুফ হোসেন ভেরিফাইড
04 Mar 2020

দুটি ভিন্ন স্বাদের নভেলা নিয়ে এ বই--'অঙ্গভ্রম' এবং 'অহিংশের খেল'। দুটো গল্প একেবারেই আলাদা দুই ধরনের অভিজ্ঞতার স্বাদ দেবে। প্রথম কাহিনীটা একপ্রকার ইউনিকই বলা চলে, এজন্য উপভোগ করেছি বেশি। এ বিষয় নিয়ে রহস্য-কাহিনি বাংলাদেশে আগে বোধহয় লেখা হয়নি। দ্বিতীয়টি পরিচিত মার্ডার মিস্ট্রি ঘরানার। ছোটাছুটি, লাফঝাঁপ, টুইস্ট---সবই পরিমাণমতো মজুত আছে---একেবারে ছকে বাঁধা। ভিন্ন স্বাদের দুটো নভেলার সাথে সময়টা ভালোই কাটবে।

Faruk Ahmed
Faruk Ahmed ভেরিফাইড
03 Mar 2020

চমৎকার! প্রথম গল্পটা বেশি ফাস্ট পেসড, দ্বিতীয়টা একটু স্লো।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)