ভালোবাসা
বই কালেকশন

Buy ভালোবাসা Online in Bangladesh

লেখক: নিমাই ভট্টাচার্য

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: নিমাই ভট্টাচার্য
  • Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
  • Isbn: 8176121002
  • Number Of Pages: 104
  • Language: বাংলা
  • Edition: 11th Edition, 2009
৳ 285৳ 3005% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

কাশ্মীর মেল দিল্লি স্টেশন থেকে ছাড়তে না ছাড়তেই সামনের বার্থের ভদ্রলোক ওঁর স্ত্রীকে বললেন, আশা, গেলাস-বোতল বের করো । আশা শুধু গেলাস-বোতল নয়, একটা বড় ফ্লাস্ক আর আইস বাকেট ওঁর সামনে রেখে জিজ্ঞাসা করলেন, খাবার দাবার বের করি? ভদ্রলোক গেলাস-বোতল ঠিক করতে করতে বললেন, শুধু দুটো-একটা ফিশ ফ্রাই দাও। শুধু ফিশ ফ্রাই? তাহলে অতগুলো খাবার কী হবে? পরে খাব। আশা একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর তুমি খেয়েছ! কাশ্মীর মেলের ফোর বার্থ কম্পার্টমেন্ট। ওঁরা দুজন ছাড়া আমি আছি। একটা বার্থ খালি। বছরের এ সময় কাশ্মীর মেলে ভিড় হয় না। দুটো লোয়ার বার্থই ওঁদের কিন্তু ওঁরা একটা বার্থে বিছানা করে বসে আছেন বলে আমি সামনের লোয়ার বার্থে বসে আছি। সোজাসুজি ওঁদের দিকে তাকাতে পারছি না, তবে যতটুকু দেখেছি তাতেই বুঝেছি, ওঁরা বেশ ধনী। ভদ্রলোকের বয়স পঞ্চাশ পঞ্চান্ন হলেও স্বাস্থ্যবান ও সুপুরুষ। শৌখীন তো নিশ্চয়ই। কিং অব কিংস-এর বোতল খুলতেই বুঝলাম, ওঁর রুচি আছে। আমি সিগারেট টানতে টানতে ওঁর স্ত্রী আশাকে কয়েকবার দেখেছি। না দেখে পারিনি। ভদ্রলোকের চাইতে ভদ্রমহিলার বয়স অনেক কম। বোধহয় বছর পঁচিশ-ছাব্বিশ হবে । খুব বেশি হলে তিরিশ। এমন একটা শ্রী বা মোহ ওঁর সর্বাঙ্গে ছড়িয়ে রয়েছে যা সব পুরুষকে একটু আনমনা করবেই। আমিও বোধহয় ওঁকে দেখতে দেখতে একটু আনমনা হয়ে পড়েছিলাম। ভদ্রলোক হঠাৎ এক গেলাস হুইস্কি আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, লিজিয়ে ভাইসাব।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Reon Marshall
Reon Marshall ভেরিফাইড
11 Oct 2024

"ভালোবাসা" নিমাই ভট্টাচার্যের একটি হৃদয়গ্রাহী কাব্যগ্রন্থ, যা প্রেমের গভীরতা ও অনুভূতিগুলোর সূক্ষ্মতা চিত্রিত করে। লেখক তার লেখা কবিতাগুলিতে প্রেমের বিভিন্ন রূপ, আবেগ, এবং সম্পর্কের জটিলতাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। বইটির প্রতিটি কবিতা যেন প্রেমের এক একটি অধ্যায়, যেখানে হৃদয়ের কান্না, হাসি এবং অসংখ্য অনুভূতির মিশ্রণ রয়েছে। নিমাই ভট্টাচার্যের কাব্যিক ভাষা পাঠককে একটি রোমাঞ্চকর এবং মায়াবী জগতে নিয়ে যায়। তার শব্দচয়ন এবং চিত্রকল্প পাঠকদের মনে গভীর দাগ কাটে, যা সহজেই মনের গভীরে প্রবেশ করে। *"ভালোবাসা"* কেবল একটি কাব্যগ্রন্থ নয়, বরং এটি প্রেমের নান্দনিকতা এবং মানবিক সম্পর্কের জটিলতা নিয়ে একটি চিন্তাশীল অন্বেষণ। লেখক প্রেমের সৌন্দর্য এবং এর উত্থান-পতনকে অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন। যারা প্রেমের রহস্য এবং অনুভূতির জগতে ডুব দিতে চান, তাদের জন্য এই বইটি একটি অপরিহার্য পাঠ্য। নিমাই ভট্টাচার্যের এই কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যের একটি মূল্যবান সংযোজন, যা পাঠকদের হৃদয়ে গভীরভাবে প্রবাহিত হবে। এটি প্রেমের এক অমল ধারায় পাঠককে ভাসিয়ে নিয়ে যাবে, যা জীবনের অনুভূতিগুলোকে নতুনভাবে অনুভব করতে শেখাবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

একটা কবে আসবে স্টক এ ?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৬০ কর্মদিবস সময় লেগে যেতে পারে। এতদিন পর্যন্ত অপেক্ষা করলে রিকুয়েস্ট ফর স্টকে ক্লিক করুন। ধন্যবাদ।

প্রশ্ন

একটা কবে আসবে স্টক এ ?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৬০ কর্মদিবস সময় লেগে যেতে পারে। এতদিন পর্যন্ত অপেক্ষা করলে রিকুয়েস্ট ফর স্টকে ক্লিক করুন। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)